পশ্চিমবঙ্গসহ ভারতের ৪ রাজ্য ও পুদুচেরিতে ভোট হচ্ছে

মঙ্গলবার এই পাঁচটি অঞ্চলের ২০ কোটিরও বেশি লোক ভোট প্রক্রিয়ায় অংশ নিচ্ছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। সবগুলো অঞ্চলেই সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে একটানা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। কেরালা, তামিল নাডু ও পুদুচেরিতে প্রথম পর্বের ভোট গ্রহণ মাধ্যমেই নির্বাচন সম্পন্ন হবে। আসামে তৃতীয় ও চূড়ান্ত পর্বের ভোট হচ্ছে আর পশ্চিমবঙ্গে তৃতীয় পর্বের এ ভোটের […]
চাঁদপুরে মেঘনায় নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার

সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, দুইজনের লাশ মঙ্গলবার সকালে আর অন্যজনের লাশ সোমবার উদ্ধার করেন তারা। নিহতরা হলেন- সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামের আলমগীর হাওলাদার, মোহাম্মদ আলী দেওয়ান ও মুনসুর আলী বেপারী। ওসি রশিদ বলেন, রোববার ঝড় হলে মেঘনায় পাঁচ জেলে নিখোঁজ হন। তাদের মধ্যে তিনজনের লাশ হানারচরের নৌপুলিশ হানারচরের মেঘনা নদী থেকে উদ্ধার করে। […]
কোভিড-১৯: অভিনেতা এস এম মহসীন আইসিইউতে

সোমবার তাকে রাজধানীর ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা ফারাহ। করোনাভাইরাস শনাক্তের পর তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছিল; অবস্থার অবনতি হওয়ায় তাকে ইসপালস হাসপাতালে স্থানান্তর করা হয়। চার দশকের বেশি সময় ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন এস এম মহসীন। অভিনয়ে গুরুত্বপূর্ণ […]
ওয়ার্নের ২৫ বছর আগের ডেলিভারি মনে করালেন সোয়েপসন

শেফিল্ড শিল্ডে সোমবার নিউ সাউথ ওয়েলসের ড্যানিয়েল হিউজকে ওই ডেলিভারিতে বোল্ড করেন সোয়েপসন। এই ওপেনার তখন খেলছিলেন ১৬ রানে। সোয়েপসন আক্রমণে আসে অষ্টম ওভারে, বল তখনও যথেষ্টই নতুন। তার পরও টার্ন আদায় করতে সমস্যা হয়নি সোয়েপসনের। ওভারের তৃতীয় বল সেটি। রাউন্ড দা উইকেটে করা ডেলিভারিতে বাঁহাতি হিউজের অফ স্টাম্পের অনেক বাইরে পিচ করে বল। সেখানে […]
চীনের ইউনানে প্রবাসীদের বনভোজন

স্থানীয় সময় রোববার সাপ্তাহিক ছুটির দিনে ইউনান প্রদেশের কুনমিং-এ অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট অফিস প্রাঙ্গণে এ বনভোজন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল প্রীতিভোজ, আলোচনা সভা, খেলাধুলা, গল্প বলা, কবিতা আবৃত্তি, অভিনয়, লাকি কুপন ড্র, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম। আয়োজনে সহযোগিতা করেন প্রবাসী ব্যবসায়ী এরফান […]
শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৩৪

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঘটনাস্থলে ভেসে ওঠা পাঁচজনের লাশ পাওয়া গেছে। এর আগে সোমবার লঞ্চটি উদ্ধার করা পর্যন্ত ২৯ জনের লাশ মেলে। রোববার সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ শহরের বিআইডব্লিউটিএ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ ‘এম এল সাবিত আল হাসান’ কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় ডুবে […]
নিউ ইয়র্কে স্টেট বিএনপির স্বাধীনতা-র্যালি

রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এ র্যালি বিভিন্ন রাস্তা পরিভ্রমণ করে এসে সমাবেশ করে। সুবর্ণজয়ন্তী উদযাপনে কেন্দ্র থেকে একটি কমিটির অপেক্ষায় থাকা নেতা-কর্মীরা এক ধরনের হতাশার মধ্যেই এ কর্মসূচি পালন করলেন। স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এ র্যালির সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাঈদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক […]
শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি: নিহত ২৯ জনের ১৯ জনই মুন্সীগঞ্জের

মুন্সীগঞ্জের অতিরিক্ত ডিসি (সার্বিক) দীপক কুমার রায় জানান, তাদের হিসাবমতে উদ্ধার হওয়া ২৯ মরদেহের মধ্যে ১৯ জনের বাড়িই মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায়। আর নিখোঁজ সাতজনের মধ্যেও ছয়জনের বাড়ি মুন্সীগঞ্জে। মুন্সীগঞ্জে স্বজনদের বাড়িতে মাতম রোববার সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ শহরের বিআইডব্লিউটিএ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ ‘এমএল সাবিত আল হাসান’ কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায়। লঞ্চের […]
সাঁওতালদের আদি উৎসব ‘বাহাপরব’

চৈত্র মাস। তাই গোটা শালবন সেজেছে নতুন সাজে। গাছে গাছে সবুজাভ কচি পাতা। ডালে ডালে ফুটেছে সাদা শালফুল। এক সময় এই শালবনের বিস্তৃতি ছিল গোটা এলাকায়। তখন নানা ভাষাভাষী আদিবাসীরা বসতি গড়ে তুলে শালবনকে কেন্দ্র করেই। শিকার থেকে শুরু করে নানা কারণে শালবন আদিবাসীদের কাছে গুরুত্বপূর্ণ। সময়ের হাওয়ায় এখন বদলে গেছে অনেক কিছু। ঠমনিয়া শালবনটিও […]
টেক্সাসের বাড়িতে ৬ বাংলাদেশির লাশ, ‘হত্যার পর আত্মহত্যার’ ধারণা

‘বিষণ্নতা থেকে’ পরিবারটির দুই তরুণ সহোদর তাদের মা-বাবা, নানী ও একমাত্র বোনকে হত্যার পর নিজেরাও আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণা। স্থানীয় সময় সোমবার ভোর রাতে টেক্সাস স্টেটের ডালাসসংলগ্ন এলেন সিটির বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে এলেন সিটি পুলিশের সার্জেন্ট জন ফেলী জানান। ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি বলেন, সম্ভবত শনিবার নৃশংস ঘটনাটি ঘটেছে। ১৯ […]