যুক্তরাষ্ট্রে ঘরে ৬ বাংলাদেশির লাশ, ‘হত্যার পর আত্মহত্যার’ ধারণা

‘বিষণ্নতা থেকে’ পরিবারটির দুই তরুণ সহোদর তাদের মা-বাবা, নানী ও একমাত্র বোনকে হত্যার পর নিজেরাও আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণা। স্থানীয় সময় সোমবার ভোর রাতে টেক্সাস স্টেটের ডালাসসংলগ্ন এলেন সিটির বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে এলেন সিটি পুলিশের সার্জেন্ট জন ফেলী জানান। ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি বলেন, সম্ভবত শনিবার নৃশংস ঘটনাটি ঘটেছে। ১৯ […]
নাইজেরিয়ার কারাগার থেকে পালিয়েছে প্রায় ২ হাজার বন্দি

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা বিস্ফোরক ব্যবহার করে দক্ষিণপূর্বাঞ্চলীয় ওভেরি শহরের কারাগারটির প্রশাসনিক ব্লক উড়িয়ে দেওয়ার পর এর প্রাঙ্গণে প্রবেশ করে বলে জানা গেছে। ৩৫ জন বন্দি পালাতে রাজি হননি, পালিয়ে যাওয়ার পর ছয় বন্দি ফিরে আসেন। এ হামলার ঘটনার জন্য বিয়াফ্রা নৃগোষ্ঠীর নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে দায় দিয়েছে পুলিশ। হামলার সঙ্গে জড়িত থাকার কথা […]
মাদারীপুরে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত

মাদারীপুর থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, সোমবার রাত ১১টার দিকে মাদারীপুর বাসস্ট্যান্ডে তারা হতাহত হন। নিহত রিফাত হোসেন (২০) মাদারীপুর শহরের ইটেরপুল এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে। ওসি সাংবাদিকদের বলেন, বাসস্ট্যান্ডে একটি মিনি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এর তিন আরোহী আহত হন। স্থানীয়রা তাদের মাদরীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। এছাড়া […]
ঠাকুরগাঁওয়ে ‘পরিবেশবান্ধব’ ইট কারখানা

সদর উপজেলার শিবগঞ্জ পারপুগী গ্রামে এই কারখানা তৈরি করেছে ‘রাজ্জাক গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠান। এই কারখানায় ইট তৈরিতে আগুনে পোড়াতে হয় না; মেশিনের সাহায্যে চাপ প্রয়োগ করে ইট প্রস্তুত করা হয়। কারখানার কাঁচামাল বালু আসে নদী থেকে; সিমেন্ট আসে বাজারের। দেশের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা হয় পাথরকুচি এবং দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদুৎ কেন্দ্র থেকে […]
টিভি সূচি (মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১)

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যানচেস্টার সিটি-বরুশিয়া ডর্টমুন্ড, রাত ১:০০ রিয়াল মাদ্রিদ-লিভারপুল, রাত ১:০০ সরাসরি: সনি টেন ১ ও ২
কষ্টের জয়ে আতলেতিকোর খুব কাছে বার্সেলোনা

কাম্প নউয়ে সোমবার রাতে লিগ ম্যাচটি ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা ভাইয়াদলিদ প্রায় পুরোটা সময় দারুণ খেললেও এক জন কম নিয়ে শেষ দিকে পেরে ওঠেনি। আসরে বাজে শুরুর পর ছন্দে ফেরা বার্সেলোনা এই নিয়ে টানা ১৯ ম্যাচ অপরাজিত রইলো। গত ৫ ডিসেম্বরের পর আর হারেনি তারা। এই সময়ে তাদের জয় ১৬টি, ড্র […]
বায়তুল মোকাররমে তাণ্ডব: মামুনুলের বিরুদ্ধে মামলা

সোমবার রাতে রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয় বলে মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার সৈয়দ নূরুল ইসলাম জানান। তিনি বলেন, “খন্দকার আরিফুজ্জামান নামে এক ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা করেছেন। মামলায় মারধর, ভাঙচুর, গাড়ি পোড়ানোর অভিযোগ আনা হয়েছে।” পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় ১৭ জনের নাম উল্লেখ […]
‘বন্ধু’ মিডিয়া ফেলোশিপ পেলেন ১৬ সাংবাদিক

সোমবার দুপুরে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে ফেলোশিপ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। দেশের ছয়টি বিভাগ থেকে মোট ১৬ জনকে বিভাগীয় মিডিয়া ফেলোশিপ-২০২০ দেওয়া হয়। ফেলোশিপ পেয়েছেন চট্টগ্রামে সিপ্লাসের নিউজ এডিটর স্বরূপ ভট্টাচার্য্য, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মিঠুন চৌধুরী, দৈনিক গণমুক্তির আহসান হাবিবুল আলম, বৈশাখী টিভির নাঈমুল ইসলাম চৌধুরী ও দেশ রূপান্তরের […]
ডি-৮ চেম্বারের প্রেসিডেন্টের দায়িত্বে শেখ ফজলে ফাহিম

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডি-৮ চেম্বার অব কমার্সে বাংলাদেশ ছাড়াও মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক রয়েছে।
পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতে ‘বাধা’, সড়ক অবরোধ

সোমবার বাজারের আলহাজ ক্লথ স্টোরে এই অভিযান পরিচালনা করছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। একই সঙ্গে দাবিতে শহরে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করা হয়। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির মধ্যে সোমবার থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এই সময়ে জরুরি সেবা ছাড়া সব দোকানপাট, শপিংমল বন্ধ থাকবে। প্রত্যক্ষদর্শীরা […]