ভাইরাস আর উগ্র গোষ্ঠী- সরকারের দুই চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের

মঙ্গলবার ঢাকায় নিজের সরকারি বাসভন থেকে ভিডিও কনফারেন্সে এক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। কাদের বলেন, “এই মুহূর্তে করোনা সংক্রমণ মোকাবেলা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা প্রতিরোধ করাই হচ্ছে সরকারের চ্যালেঞ্জ। এ দুটি চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কাজের সুসমন্বয় এবং দলের ঐক্য আরও সুসংহত করা জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।” আওয়ামী লীগের নেতাকর্মীদের […]
২০৩৬ পর্যন্ত ‘ক্ষমতায় থাকার’ আইনে স্বাক্ষর পুতিনের

সোমবার দেশটির সরকার প্রেসিডেন্টের মেয়াদ সংক্রান্ত এ আইনে পুতিনের স্বাক্ষর করার কথা জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। এ আইনের বলে পুতিন ২০২৪ সালে চলতি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নির্বাচনের মাধ্যমে আরও দুইদফা প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ পাবেন। তেমনটা হলে তিনি এক মেয়াদে ছয় বছর করে দুই মেয়াদে ২০৩৬ সাল পর্যন্ত ক্রেমলিনের শীর্ষ পদে […]
ফরিদপুরে আগুন-হামলা: আহত একজনের মৃত্যু, আটক ৩

জেলার পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর আট সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হন। তাদের মধ্যে জুবায়ের হোসেন (২০) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জুবায়ের রামকান্তপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। হামলার সময় আহত হওয়ায় তাকে সালথা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে তিনি মারা যান। সোমবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের লোকজন রামকান্তপুর […]
প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র: ডেথ রেফারেন্স হাই কোর্টে

ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে হাই কোর্টের অনুমোদন লাগে; যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার বিকেলে এ মামলার রায়সহ ডেথ রেফারেন্স হাই কোর্টে আসে। এখন তা হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে। যাচাই-বাছাইয়ের পর […]
করোনাভাইরাস: রাজশাহী হাসপাতালে দুজনের মৃত্যু

সোমবার রাতে মারা যাওয়া দুইজনই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও একজন মারা গেছেন বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। সাইফুল বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন; তাদের মধ্যে ৪৪ জনের শনাক্ত হয়েছে। গুরুতর অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন আটজন। বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। […]
ঝিনাইদহে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার হাইওয়ে থানার সামনে মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী (৬০) হরিণাকুণ্ডু উপজেলার গোলাম নবীর ছেলে। বারোবাজার হাইওয়ে থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, সকালে ভ্যান নিয়ে বারোবাজার থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন শাহজাহান। “পথে হা ভ্যানের চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন শাহজাহান। এ সময় ঝিনাইদহ থেকে যশোরগামী একটি আলু […]
গরমে দাড়ির যত্ন

দাড়ি এখন স্টাইল। কেউ রাখেন চাপ দাড়ি, কেউ আবার লম্বা। কেউ আবার দাড়িতে দেন বিভিন্ন ছাঁট। যে কারণেই দাড়ি রাখা হোক, গরমকালে দাড়ি সুরক্ষিত রাখতে ও যত্ন নিতে বাড়তি পরিচর্যার প্রয়োজন। কেননা এই সময়ে অনবরত ঘাম হয়। আর ধুলাবালি ও ময়লা জমে দাড়ি এবং ত্বকের ক্ষতি করে। রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে গরমকালে দাড়ির […]
জর্ডানের বাদশার অনুগত থাকার প্রতিশ্রুতি রাজপুত্র হামজার

সোমবার এক বিবৃতিতে তিনি এ কথা জানান বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। শনিবার হামজা তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে দাবি করেছিলেন; পরদিন জর্ডানের উপপ্রধানমন্ত্রী আয়মান সাফাদি সাবেক যুবরাজের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ এনেছিলেন। এ নিয়ে উত্তেজনা প্রশমনে বাদশা তার চাচা রাজপুত্র হাসানকে সহযোগিতা করার অনুরোধ করেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার জর্ডানের […]
লকডাউনের দ্বিতীয় দিন: কাজে যেতে ভোগান্তি

মঙ্গলবার সকালে রামপুরা, মালিবাগ, কাকরাইল ঘুরে সড়কে আগের দিনের চেয়ে বেশি যানবাহন চলাচল চোখে পড়েছে। কোনো কোনো সড়কে ট্রাফিক সিগন্যালে দেখা গেছে যানবাহনের লম্বা লাইন। কাকরাইলে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এনামুল করীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকালও মালিবাগ থেকে হেঁটে কাকরাইলের অফিসে এসেছি। আজকে এই অবস্থা। মনে হয়েছে, গতকালের তুলনায় রাস্তায় যানবাহনের সংখ্যা বেড়েছে। রিকশা তো […]
পশ্চিমবঙ্গসহ ভারতের ৪ রাজ্য ও পুদুচেরিতে চলছে ভোট

মঙ্গলবার এই পাঁচটি অঞ্চলের ২০ কোটিরও বেশি লোক ভোট প্রক্রিয়ায় অংশ নিচ্ছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। সবগুলো অঞ্চলেই সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে একটানা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। কেরালা, তামিল নাডু ও পুদুচেরিতে প্রথম পর্বের ভোট গ্রহণ মাধ্যমেই নির্বাচন সম্পন্ন হবে। আসামে তৃতীয় ও চূড়ান্ত পর্বের ভোট হচ্ছে আর পশ্চিমবঙ্গে তৃতীয় পর্বের এ ভোটের […]