শাল্লায় হামলা: ওসি নাজমুল বরখাস্ত, আশরাফুল বদলি

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মঙ্গলবার রাতে জানান, ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ওসি নাজমুল হককে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি দিরাই থানার ওসি আশরাফুল ইসলামকে মৌলভীবাজারে বদলি করা হয়েছে। পুলিশ হেডকোয়াটার্স থেকে তাদের বিরুদ্ধে তদন্ত চলছিল। তদন্ত শেষে এ নির্দেশনা আসে বলে জানান পুলিশ সুপার। দিরাই উপজেলায় সম্মেলনে হেফাজত নেতা মামুনুল হকের বক্তব্যের সমালোচনা করে স্থানীয় […]
চট্টগ্রামে ‘মামুনুল সমর্থকদের হামলায়’ আহত আ. লীগ কর্মীর মৃত্যু

বন্দরনগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে মো. মহিবুল্লাহ নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। ৫৪ বছর বয়েসী মহিবুল্লাহ রাঙ্গুনিয়া উপজেলার কোদলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শনিবার নারায়ণগঞ্জের রিসোর্টে মামুনুল হককে এক নারীসহ ঘেরাওয়ের ঘটনার পর রাঙ্গুনিয়ায় তার […]
ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বুধবার ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুর পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। শোকবার্তায় শেখ হাসিনা বলেন, “দেশের লোকগানের বিকাশে একুশে পদকপ্রাপ্ত এ গুণী শিল্পীর অবদান স্মরণীয় হয়ে থাকবে।” প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একাত্তরের কণ্ঠযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশীর চিরবিদায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ […]
করোনাভাইরাস: ভারতে প্রথম একদিনে ১ লাখ ১৫ হাজারের বেশি রোগী

সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে বেহাল ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার অনাকাঙ্ক্ষিত এই মাইলফলকে পৌঁছানোর কথা জানায়। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার পরবর্তী ৪ সপ্তাহকে ভারতের জন্য ‘খুব, খুবই গুরুত্বপূর্ণ’ বলে মনে করলেও এখনই ১৮ বছরের বেশি বয়সী সবার জন্য টিকাদান শুরুর চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব রাজেশ ভুষণ। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় বার্তা সংস্থা এএনআইকে তিনি […]
টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান তুলে ধরলেন টেস্টের গুরুত্ব

ইংল্যান্ডের হয়ে ১৫টি টেস্ট খেলেছেন মালান। ১ সেঞ্চুরি ও ৬ ফিফটি করেছেন, কিন্তু ধারাবাহিকতা দেখাতে পারেননি। ব্যাটিং গড় মোটে ২৭.৮৪। ২০১৮ সালের অগাস্টের পর থেকে থমকে আছে টেস্ট ক্যারিয়ার, সেখানে নতুন গতি পাওয়ার সম্ভাবনা সামান্যই। এই সময়ে নাটকীয় উত্থান হয়েছে টি-টোয়েন্টি ব্যাটসম্যান মালানের। শুরু থেকেই অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখিয়ে মাত্র ১৬ টি-টোয়েন্টি খেলেই তিনি উঠে গেছেন […]
একাত্তরের কণ্ঠযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশীর চিরবিদায়

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টা ২০ মিনিটে তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন। জুলফিকার আহমেদ আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি করোনাভাইরাসের পাশাপাশি উচ্চ রক্তচাপেও ভুগছিলেন। সোমবার হাসপাতালে ভর্তির পর থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গত বৃহস্পতিবার শ্বাসকষ্ট […]
মিজানুরের চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণে অর্থাভাবের ঘা

কুলাঘাট ইউনিয়নের ধরলা নদী বেষ্টিত দুর্গম চরাঞ্চলে চর কুলাঘাট গ্রামের হতদরিদ্র পরিবারের ছেলে মিজানুর চিকিৎসক হয়ে তার বন্যাপীড়িত এলাকার দরিদ্র মানুষদের সেবার করার স্বপ্ন দেখেন। ২০১২ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় মিজানুরের দিনমজুর বাবা মফিজ উদ্দিন মারা যান। ছয় সন্তানকে নিয়ে তার মা জোবেদা বেগম দুর্দশার মধ্যে পড়েন। তবু হার মানেননি তিনি; ধার-দেনা, কষ্টের উপার্জন […]
শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি: ৩৪ যাত্রীকে হত্যার অভিযোগে মামলা

বন্দর থানার ওসি দীপকচন্দ্র সাহা জানান, মঙ্গলবার রাতে তাদের থানায় মামলাটি করেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (নৌনিরাপত্তা ও ট্রাফিক) বাবুলাল বৈদ্য। রোববার সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ শহরের বিআইডব্লিউটিএ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমএল সাবিত আল হাসানকে শহরের কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজ এসকেএল-৩ বেপরোয়াভাবে পেছন থেকে ধাক্কা দিলে ডুবে যায়। লঞ্চের অনেকে সাঁতরে তীরে […]
সিপিবি নেতা ডাকসুর সাবেক জিএস মোর্শেদ আলীর মৃত্যু

বুধবার সকাল সাড় ৭টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয় বলে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মোর্শেদ আলী নানা জটিলতায় ভুগছিলেন। আট দিন ধরে তিনি বিএসএমএমইউতে লাইফ সাপোর্টে ছিলেন। প্রিন্স জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শেষ […]
ঢাকার নিউ মার্কেট এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
বুধবার সকাল ৬টার দিকে নিউ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম গোলাম মোস্তফা (৬০)। দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিউমার্কেট এলাকায় আজিমপুরগামী ঠিকানা পরিবহনের একটি বাস মোস্তফার অটোরিকশাকে ধাক্কা দিলে এটি […]