খুলনায় পিসিআর ল্যাবে নমুনার জট, ফল পেতে দেরি

কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান শাহনাজ পারভীন বলেন, ২০২০ সালের ৭ এপ্রিল কলেজের তৃতীয় তলায় মাইক্রোবায়োলোজি বিভাগের ল্যাবে পিসিআর মেশিন বসিয়ে নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়। এরপর এক বছরে মেশিনটি একদিনের জন্যও বন্ধ রাখা সম্ভব হয়নি। কয়েক মাস নমুনা কম ছিল। “সম্প্রতি প্রতিদিন সক্ষমতার প্রায় দ্বিগুণ নমুনা জমা পড়ছে। তাই পরীক্ষা শেষে প্রতিবেদন দিতে তিন-চার দিন […]
‘অ্যান্টি চিট’ প্রতিষ্ঠান কিনলো ইউবিসফট

গেইমব্লকস নামের ওই নির্মাতা প্রতিষ্ঠানটি সার্ভার অংশের অ্যান্টি চিট টুল ‘ফেয়ারফাইট’ এর প্রতিষ্ঠাতা। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইউবিসফটের অধীনস্থ প্রতিষ্ঠান আই৩ডি ডটনেট কিনে নিয়েছে গেইমব্লকসকে। মূলত ‘এএএ’ প্রকাশকদের ব্যবহৃত ওয়ান গেইম হোস্টিং প্ল্যাটফর্মে এবং প্রতারক শনাক্ত করার সক্ষমতা বাড়াতে ফেয়ারফাইট টুলটি ব্যবহার করবে ইউবিসফটের আই৩ডি ডটনেট। ইউবিসফট এরই মধ্যে চুক্তি সম্পন্ন করেছে […]
জিপি এক্সপ্লোরারসে এবার ৩৫৭ শিক্ষার্থী

প্রাথমিকভাবে এতে অংশ নিতে ৬৭ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক হাজার চারশ জনের বেশি শিক্ষার্থী আবেদন করেন। তাদের মধ্য থেকে ৩৫৭ জনকে নির্বাচিত করা হয়। এটি ১২ সপ্তাহের কর্মসূচী এটি। এ উদ্যোগের লক্ষ্য অংশগ্রহণকারীদের যোগাযোগ দক্ষতা, উদ্যোক্তা বিষয়ক দক্ষতা এবং ডিজিটাল দক্ষতা বাড়ানো। দেশে ও বৈশ্বিকভাবে অত্যন্ত প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদের উপস্থাপন এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটানো। […]
রাজশাহীতে ট্রাক-অটো সংঘর্ষে দুজন নিহত

বুধবার বেলা ৩টার দিকে মুরারীপুরের রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।তিনি হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আনসার আলী। নিহত আরেকজন নারী বলে জানালেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে রুহুল কুদ্দুস বলেন, “চাঁপাইনবাবগঞ্জ […]
নাটোরে জমির বিরোধে বড় ভাইকে হত্যার অভিযোগ
বুধবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে আনা হয়। প্রতীকী ছবি মঙ্গলবার রাত ১১টার দিকে নাটোরের গুরুদাসপুরে নিহতের ছোট ভাই এ খুন করেন বলে অভিযোগ করা হচ্ছে। নিহত ভাই আব্দুল খালেক (৫৫) গুরুদাসপুর উপজেলার হাট পুরুলিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ময়নাতদন্ত শেষে আব্দুল খালেকের লাশ […]
বাংলাদেশ দলের স্পন্সর দারাজ, বিসিবির স্বস্তি

সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এই চুক্তির কথা জানায় বিসিবি। এ দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে চুক্তির মেয়াদ। ২০২৩ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে অক্টোবর-নভেম্বরে। মূলত বিশ্বকাপকে ঘিরেই চুক্তির মেয়াদ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশের ছেলে ও মেয়েদের জাতীয় দলের পাশাপাশি ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের স্পন্সরও দারাজ। এই প্রতিষ্ঠানেরই সহযোগী প্রতিষ্ঠান ‘হাংরিনাকি’ থাকবে এই দলগুলির ‘কিট’ স্পন্সর […]
এএফসি কাপ: কিংসের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মাজিয়া স্পোর্টস

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হচ্ছে না এবারের আসর। ‘ডি’ গ্রুপের খেলাগুলো হবে মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে। গত জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালা লামপুরে ড্র অনুষ্ঠিত হয়। বসুন্ধরা কিংস ও মাজিয়া স্পোর্টসের গ্রুপে আছে মোহন বাগান ও দক্ষিণাঞ্চলের প্লে-অফের জয়ী দল। আগামী ১৭ মে বসুন্ধরার প্রতিপক্ষ দক্ষিণাঞ্চলের প্লে-অফের জয়ী দল। গ্রুপ পর্বে নিজেদের […]
কারাতে প্রিয়া, অন্তরার সোনার হাসি

আগের দিন কারাতে নারী একক কাতায় নু মে মারমার কাছে হেরে যাওয়া অন্তরা অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণি কুমিতে সোনা জিতেছেন। বান্দরবানের মেসাই ওয়াং রুপা এবং পুলিশের তাসলিমা খাতুন ও সেনাবাহিনীর হাসিনা খাতুন এ ইভেন্টে পেয়েছেন ব্রোঞ্জ। নেপালের কাঠমাণ্ডু-পোখারার দক্ষিণ এশিয়ান গেমসে কুমিতে মেয়েদের অনূর্ধ্ব-৫৫ কেজিতে পাকিস্তানের কৌসরা সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছিলেন প্রিয়া। এরপর […]
লালমনিরহাটে ‘গোপন বৈঠক’ থেকে জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাশিরাম মুন্সির বাজার এলাকার একটি বাড়ি থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে কালীগঞ্জ থানার ওসি জানান। এরা হলেন- উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের মকবুল হোসেনের ছেলে তুষভাণ্ডার ইউনিয়ন জামায়াতের আমীর মোজাম্মেল হক (৫৬), একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শাহীনুর রহমান (৩৭), উসমান আলীর ছেলে আবু বক্কর (৭০), নজমুদ্দিনের ছেলে নজরুল […]
রেকর্ড ইনিংসে র্যাঙ্কিংয়ে ফখরের উন্নতি

ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। জোহানেসবার্গে স্বাগতিকদের বিপক্ষে রান তাড়ায় ১৫৫ বলে ১৯৩ রান করেন ফখর। ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসে যা ব্যক্তিগত সর্বোচ্চ। এই ইনিংসের সৌজন্যে পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে এখন আছেন ১২ নম্বরে। প্রথম দুই ওয়ানডেতে যথাক্রমে অপরাজিত ১২৩ ও ৬০ রান […]