ক্যাটাগরি

হারানো সূচকের বেশি ফিরে পেল ডিএসই

আগের দুই দিনের বড় উত্থানের পর সপ্তাহের চতুর্থ দিন বুধবার সূচক বেড়েছে অপর পুঁজিবাজার সিএসইতেও। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৫৫ দশমিক ৯৫ পয়েন্ট বা ১ দশমিক শূণ্য ৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৩৭ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করছে। এ নিয়ে তিন দিনে প্রায় ৫ শতাংশ সূচক বাড়ল ডিএসইতে। […]

নেত্রকোণায় ‘হিট শকে ১১৬ কোটি’ টাকার ফসলের ক্ষতি

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, রোববার বিকালে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বৃষ্টিহীন গরম ঝোড়ো বাতাস বয়ে যায় হাওরাঞ্চলের ওপর দিয়ে। “প্রায় পাঁচ ঘণ্টার এই বাতাসের মধ্যে অন্তত ১০ মিনিট ধরে চলে গরম বাতাস্। এই বাতাসে বোরোসহ জেলায় অন্তত ১৪ হাজার ৮৯০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ ১১৬ কোটি ১২ লাখ […]

ভ্রমণ কাহিনি: থিম পার্কের শহর অরল্যান্ডোতে

ছবি এঁকে ছবির মুখে কথা বলিয়ে, ছবিতে প্রাণসঞ্চার করিয়ে ছবিকে রীতিমত মানুষ বা নানা ধরনের পশু-প্রাণীতে রূপান্তরিত করে বিভিন্ন আনন্দদায়ক, শিক্ষামূলক বা প্রহসনমূলক অভিব্যক্তি দিয়ে উপস্থাপনের দুরূহ কাজটি করে যিনি মানুষের মনে স্থায়ী আসন করে নিয়েছেন তিনি ওয়াল্ট ডিজনি। যারা ওয়াল্ট ডিজনির নামও জানেন না, তাদের কাছেও কার্টুন কোন অংশেই কম জনপ্রিয় নয়। ওয়াল্ট ডিজনি […]

অপরিকল্পিত লকডাউনে দুর্ভোগে মানুষ: বিএনপি

বুধবার এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স একথা বলেন। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার গত বছরের মতো এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ করেছে সম্প্রতি। প্রিন্স বলেন, “গত বছরের মতোই সরকারের পদক্ষেপ সমন্বয়হীন, অপরিকল্পিত, অদূরদর্শী ও কাণ্ডজ্ঞানহীন। এবার সরকার অনেক সময় হাতে পেলেও পূর্ব প্রস্তুতি না থাকায় গতবারের […]

নরসিংদীতে ছুরিকাঘাতে নিহত ২

বুধবার দুপুরে মেঘনার চরাঞ্চলের সগরিয়াপাড়া গ্রামে এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন বলে সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার চৌধুরী জানান। তিনি বলেন, ‘মানসিক ভারসাম্যহীন’ ইউনুসকে আটক করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আহত সেন্টু মিয়াকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহতরা হলেন- সগরিয়াপাড়া গ্রামের ফজল মিয়ার ছেলে ফরহাদ মিয়া (৫০) ও আলী আজগর […]

মোর্শেদ আলীর মৃত্যুতে শোক বাম দলগুলোর

এক শোক বিবৃতিতে জোটের নেতারা বলেন, “ছাত্র জীবন থেকেই মোর্শেদ আলী শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখতেন এবং তা বাস্তবায়নের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেন। তিনি ছাত্র অবস্থায়ই কৃষকদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের সংগ্রামে অংশ নিয়ে কৃষকদের সংগঠিত করার কাজে আত্মনিয়োগ করেন এবং কৃষক মিছিল থেকে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন। “তার মৃত্যুতে দেশের শ্রমজীবী মানুষ এক অকৃত্রিম বন্ধুকে হারালো […]

ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে স্পিকারের শোক

এক শোকবার্তায় স্পিকার ইন্দ্রমোহন রাজবংশীর আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টা ২০ মিনিটে মারা যান ইন্দ্রমোহন রাজবংশী। এদিকে পৃথক শোকবার্তায় ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া প্রধান […]

বরিশালে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

বুধবার বেলা ১২টার দিকে সদর উপজেলার টুমচর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি আনোয়ার হোসেন জানান। নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী টুমচর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল জলিল (৫২) ও মোটরসাইকেল চালক মো. আলাউদ্দিন (২০)। আহত হেলাল উদ্দিনকে (৪৫) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিহত […]

ঢাকার বিভিন্ন স্থানে ‘রাইডারদের’ বিক্ষোভ

বুধবার দুপুরে মগবাজার, খিলক্ষেত, মিরপুর, জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভের সময় সড়কও অবরোধ করেছিল বাইক চালকরা। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা বেশ কিছু দাবি দিয়ে বিক্ষোভ করেছে। তাদের দাবি আমরা শুনেছি। “তবে তারা বেশিক্ষণ সড়কে অবস্থান করেননি। আধাঘণ্টা থেকে চলে গেছেন।” করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এক সপ্তাহের […]

বিষণ্নতা ও স্মৃতিভ্রংশের ঝুঁকি বাড়ায় কোভিড: গবেষণা

আগে কোভিড সংক্রমিতদের এক তৃতীয়াংশের মধ্যে মানসিক বা স্নায়ুবিক সমস্যা নতুন করে বা পুনরায় দেখা দিয়েছে বলে তাদের বরাতে বিবিসি জানিয়েছে। তবে হাসপাতালে বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে যারা ভর্তি ছিলেন, তাদের ক্ষেত্রে এই ঝুঁকির মাত্রা বেশি। মানসিক চাপও বৃদ্ধি এবং করোনাভাইরাস সরাসরি মস্তিষ্কে প্রভাব ফেলায় এমনটি হয়েছে বলে মনে করছেন তারা। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক […]