আশুলিয়ায় আগুনে পুড়েছে ১০ দোকান
আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারে মঙ্গলবার গভীর রাতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান। ছবি: প্রতীকী এলাকাবাসী জানায়, বাজারের একটি দোকানে বিদ্যুতের তার ছিঁড়ে আগুন ধরে যায়। দ্রুতেই তা আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, “ডিইপিজেড ও ধামরাই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে […]
কুমিল্লা বিসিকে কারখানায় বিস্ফোরণ, আহত ৪

জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, কারখানার তিনতলা ভবনের দোতালায় বুধবার সকাল ১০টার দিকে এই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে তারা গিয়ে আহত চারজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান জানিয়ে তিনি বলেন, বিস্ফোরণে কারখানার দ্বিতীয় তলার পশ্চিম পাশের দেয়াল ভেঙে পড়ে। দেয়াল ও কাচের আঘাতে তারা আহত হন। “কারখানা কর্তৃপক্ষের দাবি, এসি […]
জাপানে আগাম নির্বাচন দেওয়ার ইঙ্গিত সুগার

তিনি এখন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান। এ বছরের সেপ্টেম্বরে দলের শীর্ষপদে তার চলতি মেয়াদ শেষ হবে। তার আগেই সুগা আগাম নির্বাচন ডেকে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে জাপানি সংবাদমাধ্যম আসাহির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার গভীর রাতে টেলিভিশনের এক অনুষ্ঠানে সুগা এলডিপির নেতৃত্ব নির্বাচনের আগে ‘পার্লামেন্ট বিলুপ্তের’ সম্ভাবনা আছে বলে জানান। চলতি […]
করোনাভাইরাস: ময়মনসিংহে দুজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার একজনের এবং মঙ্গলবার আরেকজনের মৃত্যু হয় বলে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) জাকিউল ইসলাম জানান। তিনি বলেন, “বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাফিজা বেগম (৬০) নামে এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনি নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা। “এছাড়া মঙ্গলবার বেলা আড়াইটার দিকে অমল সরকার নামে একজন […]
লকডাউনের তোয়াক্কা নেই দিনাজপুর শহরে

বুধবার জেলা শহর ঘুরে দেখা গেছে, ইজিবাইক, মোটর সাইকেলসহ ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বন্ধ রয়েছে গণপরিবহন। প্রশাসনের নজরের আড়ালে খোলা রাখা হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। প্রশাসনের লোকজনের আসার খবর পেলেই কিছ সময়ের জন্য দোকানপাট বন্ধ রাখা হচ্ছে; এরপর আবার স্বাভাবিক নিয়মে চলছে বেচাকেনা। শহরের রাস্তায় দেখা গেছে মানুষের ঢল।জেলা প্রশাসন ও পুলিশ লকডাউন […]
উসকানিদাতাদের তালিকা করুন: কাদের
বুধবার নিজের সরকারি বাড়ি থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এই নির্দেশ দিয়ে বলেছেন, এই ধরনের শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। ওবায়দুল কাদের (ফাইল ছবি) আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে কাদের বলেন, “সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক অপশক্তির উসকানিদাতাদের তালিকা প্রস্তুত করে এদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে।” সহিংসতায় জড়িতদের হুঁশিয়ার করে তিনি বলেন, “আগুন […]
ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে গভীর শোক রাষ্ট্রপতির

এক শোকবার্তায় এই লোকসঙ্গীত শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টা ২০ মিনিটে মারা যান ইন্দ্রমোহন রাজবংশী।
করোনাভাইরাস: ভোলায় স্কুল শিক্ষকের মৃত্যু

মঙ্গলবার রাত ১২টার দিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীনঅবস্থায় তিনি মারা যান বলে সিভিল সার্জন সৈয়দ রেজাউল ইসলাম জানান। মৃত এবিএম সামসুল হুদা (৭৫) সামসুল হুদার বাড়ি সদর উপজেলার মুসলমান পাড়ায়। তিনি শহরের মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের প্রাক্তন শিক্ষক ছিলেন। ভোলা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের চিকিৎসক ডা. জয়ন্ত […]
বিচ্ছেদের আগে উদ্বেগ কমানোর উপায়

এই সময়ে হতাশা, উদ্বেগ ও মানসিক অস্বস্তি দেখা দেয়। সঙ্গীকে আঘাত করা হবে ভেবে বিচ্ছেদ না ঘটিয়ে সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়া সম্পর্কে বিরূপ ও বিষাক্ত প্রভাব ফেলে। তাই, বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত। সম্পর্ক-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে বিচ্ছেদের আগে মানসিক অস্থিরতা ও জটিলতা কমানোর কয়েকটি উপায় সম্পর্কে জানানো হল। বিচ্ছেদের কারণ সুস্পষ্ট করা: […]
করোনাভাইরাস: চট্টগ্রামে মৃত্যু চারশ ছুঁয়েছে

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের বুধবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মহানগরী ও জেলা মিলিয়ে মারা গেছে চারজন কোভিড-১৯ রোগী। সে হিসেবে গত এক বছরে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল চারশতে। চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম রোগী শনাক্ত হয়। তার ছয় দিন পর ৯ এপ্রিল ঘটে প্রথম মৃত্যু। গত ২৪ ঘন্টায় মারা […]