ক্যাটাগরি

খুলনায় ঘর পাচ্ছে ৯ হতদরিদ্র পরিবার

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, জেলার নয়টি থানা থেকে পাঁচজন করে ৪৫ জন হতদরিদ্রদের তালিকা হেডকোয়ার্টারে পাঠানো হয়েছিল। সেখান থেকে নয়জনকে চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, খুলনায় ৯ জনের জমি ইতোমধ্যে রেজিস্ট্রি করে হেডকোয়ার্টারে জানানো হয়েছে। এসব অসহায় পরিবারের জন্য জমির ওপর একটি করে সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হবে; ইতোমধ্যে ঘর […]

টিকার দ্বিতীয় ডোজ নিয়ে মেনন বললেন, আরও প্রচার চালাতে হবে

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেনন টিকা নেন বলে তার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। টিকা নিয়ে মেনন বলেন, “মানুষের মধ্যে ভয়-ভীতি কাটিয়ে সবাইকে করোনার টিকা নিতে হবে। বিশ্বব্যাপী করোনা মহামারি প্রতিরোধে অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে। জনগণকে টিকা নেওয়ার ক্ষেত্রে আরও বেশি মাত্রায় প্রচার-প্রচারণা চালাতে হবে।” মেনন বলেন, “টিকা নেওয়ার পাশাপাশি […]

ডি-৮ মন্ত্রিপরিষদের সভাপতি মোমেন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে বলা হয়, বুধবার পরিষদের ভার্চুয়াল সভায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুৎ সাবুসোলুর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন মোমেন। এবারের সম্মেলন থেকে তুরস্কের কাছ থেকে আগামী দুই বছরের জন্য জোটের সভাপতির দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস মহামারীর মধ্যে ৫ এপ্রিল থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ডি-৮ এর দশম সম্মেলন আয়োজন […]

আবারও ২ ম্যাচ নিষিদ্ধ নেইমার

ফ্রেঞ্চ লিগ ওয়ানে ঘরের মাঠে গত শনিবার লিলের বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। সেই ঘটনায় বুধবার তার শাস্তির কথা জানায় ফরাসি ফুটবল কর্তৃপক্ষ। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে লিলের ডিফেন্ডার তিয়াগোর চ্যালেঞ্জে পড়ে যান নেইমার। মাঠের বাইরে তিয়াগোকে ধাক্কা মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। ঘটনাটিকে […]

৫ দিনের সফরে ভারতের সেনাপ্রধান ঢাকায়

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে তার এ সফর বলে বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় হাই কমিশন। বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেই ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান ভারতীয় সেনাপ্রধান। হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় সেনাপ্রধানের স্ত্রী বীণা নরভানে এবং দুই সদস্যের একটি […]

করোনাভাইরাস: রাজশাহী মেডিকেলে উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

বুধবার রাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়। এর মধ্যে আইসিইউতে একজন এবং করোনা ওয়ার্ডে চারজন মারা যান বলে হাসপাতালের উপ-পরিচালক  ডা. সাইফুল ফেরদৌস জানান। মৃতরা হলেন- আবুল হোসেন (৫০), মিলন (৬৬), আব্দুল কুদ্দুস (৭৩), আব্দুল মালেক (৬৮), শরিফুল ইসলাম (৭২)। সাইফুল বলেন, “যে পাঁচজন মারা গেছে তাদের শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের সব উপসর্গ ছিল। তাদের নমুনা সংগ্রহ […]

শুক্রবার থেকে দোকানপাট ও শপিংমল খোলা

শুক্রবার ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে বলে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে জানানো হয়। তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার হবে বলেও সতর্ক করেছে সরকার। করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বাড়তে থাকায় ৫ এপ্রিল ভোর ৬টা […]

লঞ্চ ডুবিতে ৩৪ যাত্রী নিহত: জাহাজসহ ১৪ নাবিক আটক

নারায়ণগঞ্জের ডিসি মোস্তাইন বিল্লাহ জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড সদস্যরা তাদের আটক করেন। রোববার সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ শহরের বিআইডব্লিউটিএ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমএল সাবিত আল হাসানকে শহরের কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজ এসকেএল-৩ পেছন থেকে ধাক্কা দিলে ডুবে যায়। লঞ্চের অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকেন অনেকে। পরে ৩৪ […]

কোভিড-১৯: কবরী আইসিইউতে

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসাপা‌তালে সোমবার থেকে কেবিনে চিকিৎসাধীন ছিলেন এ অভিনেত্রী; বুধবার রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ। জামিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোনও আইসিইউ বেড খালি না থাকায় বৃহস্পতিবার দুপুরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। […]

শারীরিক অবস্থার অবনতি, কবরীকে আইসিইউতে নেওয়া হচ্ছে

সোমবার থেকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসাপা‌তালে কেবিনে চিকিৎসাধীন আছেন তিনি। বুধবার রাত থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রয়োজন বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ। জামিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোনও আইসিইউ বেড খালি না থাকায় বৃহস্পতিবার তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের […]