ক্যাটাগরি

কোমল ঠোঁট পেতে হলুদের ব্যবহার

এর উপকারিতার জন্য এখনও তা ত্বকের পরিচর্যায় ব্যবহৃত হচ্ছে। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ঠোঁটের যত্নে হলুদের ব্যবহার সম্পর্কে জানানো হল। এটা ত্বকের ‘পিগ্মেন্টেইশন’ কমায় ও ত্বক উজ্জ্বল করে। এছাড়াও ব্রণের সমস্যা কমাতে হলুদ কার্যকর। হলুদ একটা জাদুকরী মসলা যা ‘কারকিউমিন’ নামক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা প্রদাহনাশক উপাদান। এটা দাগ ছোপ দূর করতেও সহায়ক। হলুদ […]

কোভিড-১৯: ভারতে একদিনে ফের রেকর্ড সংক্রমণ

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশটিতে এক লাখ ২৬ হাজার ৭৮৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে বলে বৃহস্পতিবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে। একদিন আগে বুধবার সকালে মন্ত্রণালয়টি রেকর্ড এক লাখ ১৫ হাজারের বেশি রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যেই শনাক্ত নতুন রোগী সংখ্যা সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেল।    সংক্রমণের […]

মাদানী কারাগারে, তার মাদ্রাসায় তালা

মাদানীকে গত বুধবার নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে গাজীপুরের গাছা থানায় হস্তান্তর করে র‌্যাব। গত ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার ইলতুৎমিশ সাংবাদিকদের বলেন, ওই মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে মাদানীকে। সকাল ১০টার দিকে পুলিশ ও […]

হেফাজত তাণ্ডব: রাস্তায় বসে দায়িত্ব গ্রহণ ব্রাহ্মণবাড়িয়ার মেয়রের

পৌরভবনের সামনে খোলা আকাশের নিচে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তারা এই দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার সময় মেয়র নায়ার কবির বলেন, “হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের ভাঙচুর-অগ্নিসংযোগের কারণে পৌরভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে রাস্তায় বসে মেয়রের দায়িত্ব নিতে হয়েছে।” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে ব্রাহ্মণবাড়িয়ায় গত […]

মোবাইলের জন্য এলো স্পটিফাইয়ের ভয়েস অ্যাসিস্টেন্ট

ডাক দেওয়ার পরপরই পর্দায় এসে হাজির হবে সেবাটি। এরপর ব্যবহারকারীরা সুনির্দিষ্ট কোনো শিল্পীর গান, প্লেলিস্ট শোনাতে বলতে পারবেন। ডাকতে না চাইলেও সমস্যা নেই, ট্যাপ করার জন্য অ্যাপেই মিলবে ভয়েস বাটন। তবে, ফিচারটি ব্যবহার করার আগে স্পটিফাইকে মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দিতে হবে। স্পটিফাইয়ের গোপনতা নীতি বলছে, ‘হেই স্পটিফাই’ বা ‘ভয়েস বাটন ট্যাপ’ করার পরের রেকর্ডিং ও […]

বিএনপির দরকার ‘রাজনৈতিক আইসোলেশন’: কাদের

তিনি দাবি করেছেন, সরকার সমন্বিত পদক্ষেপ নিয়ে কাজ করছে। বিএনপি সব কিছু নেতিবাচক দৃষ্টিতে দেখছে। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার অপরিকল্পিতভাবে কাজ করছে বলে বিএনপির অভিযোগ। তারা বলছে, সেই কারণে কোনো উদ্যোগ সফল হচ্ছে না। ওবায়দুল কাদের বৃহস্পতিবার নিজের বাড়িতে থেকে এক সংবাদ সম্মেলনে বলেন, “করোনা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করছে। প্রকারান্তরে বিএনপির বক্তব্যে […]

পাকা মরিচে লালে লাল সারিয়াকান্দির চরাঞ্চল

সম্প্রতি উপজেলার বোহাইল, চন্দনবাইশা, কাকামালপুরসহ বিভিন্ন চরে গিয়ে দেখা গেছে, কোথাও সবুজক্ষেতে লাল মারিচের সমাহার, কোথাও বা পাকা মরিচ শুকানো হচ্ছে রোদে। মরিচ তোলা, বাছাই, শুকানো নিয়ে ব্যাস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা। আবার কেউবা শুকনো মরিচ বিক্রি করতে চরের বালিপথে হেঁটে যাচ্ছেন হাটে, কেউবা ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাচ্ছেন। বোহাইল চরের মাসুদ মিয়া বলেন, তিনি […]

ঐশীর চরিত্রটি ‘মরুভূমির মাঝে ঝর্ণার মত’

এরপর প্রত্যাশামত ডাক পান ‘মিশন এক্সট্রিম’ সিনেমায়। এটিতে তার তার সঙ্গে জুটি বেঁধেছেন আরিফিন শুভ। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল  গতবছরের রোজার ঈদে। কিন্তু অভিষেকেই তিনি মুখোমুখি হলেন অতিমারির। করোনাভাইরাসের প্রকোপের কারণে সিনেমাটি মুক্তি দেয়া সম্ভব হয় নি। এরপর কেটে গেছে এক বছর। টিম মিশন এক্সট্রিম প্রস্তুতি নিচ্ছিলো আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেয়ার লক্ষ্যে। […]

কক্সবাজারে ‘গোলাগুলির পর’ ইয়াবা উদ্ধার

উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা এলাকার মিয়ানমার সীমান্তে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান। তিনি বলেন, উখিয়ার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে সেখানে অবস্থান নেয় বিজিবি। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে ৮/১০ জন সন্দেহজনক ব্যক্তিকে আসতে […]

টিকা পেতে দেরি দেখে সেরামকে আইনি নোটিস অ্যাস্ট্রাজেনেকার

টিকার চালান সময়মতো সরবরাহ করতে না পারায় এই নোটিস পেয়েছে সেরাম, যা ভারতের গণমাধ্যম জানিয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত টিকাটি বাজারজাত করছে ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। তারা সেরামকে দিয়ে টিকা তৈরি করাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরামের প্রধান নির্বাহী আদর পূনাওয়ালা এক সাক্ষাৎকারে বলেন, “অ্যাস্ট্রাজেনেকা আমাদের একটি আইনি নোটিস পাঠিয়েছে (টিকা সরবরাহে দেরির […]