হেফাজতকে নিষিদ্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

স্থানীয় সময় ৭ এপ্রিল ই-মেইলে পাঠানো ওই স্মারকলিপির একটি করে অনুলিপি হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট, কংগ্রেসের উভয়কক্ষের পররাষ্ট্র বিষয়ক কমিটিকেও দেওয়া হয়েছে। একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নূরুন্নবী এ তথ্য জানান। স্মারকলিপি পাঠানো সংগঠনগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম, বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভোটারনস, ইউএসএ ইত্যাদি। […]
শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি: রঙ পাল্টেও পার পেল না কার্গোটি

মুন্সীগঞ্জের গজারিয়ায় নোঙর করা অবস্থায় বৃহস্পতিবার অভিযুক্ত কার্গো জাহাজ এসকেএল-৩ আটক করে কোস্টগার্ড। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ জানান, যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেওয়ার ঘটনায় কার্গো জাহাজটি আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। এ সময় কার্গোটির চালকসহ আটক করা হয়েছে ১৪ জনকে। তিনি জানান, গজারিয়ায় জাহাজটির রঙ বদলে ফেলা হয়। পরে নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের প্রহরায় জাহাজটিকে নারায়ণগঞ্জ […]