মাদানীর বিরুদ্ধে মতিঝিলের মামলায় প্রতিবেদন ৩০ মে

শুক্রবার থানা থকে মামলার এজাহার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া তা গ্রহণ করে মতিঝিল থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের ওই তারিখ ঠিক করে দেন। ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগ থেকে জানানো হয়, মহামারীর মধ্যে নিয়মিত আদালত না বসায় অন্য মামলায় গাজীপুরের কারা হাজতে থাকা রফিকুলকে […]
মিয়ানমারে আরো ১০ বিক্ষোভকারী নিহত

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াংগনের কাছের শহর বাগোতে নিরাপত্তাবাহিনী শুক্রবার বিক্ষোভকারীদের দিকে রাইফেল গ্রেনেড ছুড়েছে। সেখানে অন্তত ১০ বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং তাদের মৃতদেহ একটি প্যাগোডার পাশে স্তুপ করে রাখা হয়েছে। মিয়ানমার নাও এবং অনলাইন নিউজ ম্যাগাজিন মাওকুন অবশ্য ২০ জন নিহত হওয়ার কথা বলেছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। […]
জিদানের আশা, এটাই শেষ ক্লাসিকো নয় মেসির

গত মৌসুম শেষে ক্লাব ছাড়তে চাওয়া মেসি পরে অনিচ্ছা সত্ত্বেও থেকে যান কাম্প নউয়ে। তবে চলতি মৌসুম শেষে আর কোনো বাধ্যবাধকতা থাকছে না, শেষ হবে বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ। যদিও দ্বিতীয় মেয়াদে কাতালান ক্লাবটির সভাপতি হয়ে আসা হুয়ান লাপোর্তা আশাবাদী, কাম্প নউয়ে থেকে যাবেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার। মৌসুমে দ্বিতীয় ক্লাসিকোয় শনিবার বার্সেলোনার মুখোমুখি হবে […]
সূচি সমস্যায় স্থগিত আয়ারল্যান্ড-পাকিস্তান সিরিজ

২০২০ সালে হওয়ার কথা ছিল দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সেটি তখন স্থগিত করে দেওয়া হয়। নতুন সূচিতে আগামী জুনে ইংল্যান্ডে এই সিরিজ আয়োজনের জন্য ইসিবির সঙ্গে আলোচনা চলছিল আয়ারল্যান্ড ক্রিকেটের। অনেকদূর এগিয়েছিলও আলোচনা। কিন্তু পিএসএলের নতুন সূচি তৈরি করেছে ঝামেলা। সঙ্গে লর্ডসে জুনে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আবার ওই মাসেই রয়েছে ইংলিশ নারী […]
প্রিন্স ফিলিপের মৃত্যুতে বিএনপির শোক

দলটির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়, ‘‘প্রিন্স ফিলিপের মৃত্যুতে শুধু ব্রিটেন নয়, সমগ্র বিশ্ব, বিশেষ করে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহ একজন পরীক্ষিত বন্ধুকে হারাল।” শুক্রবার বাকিংহাম প্যালেস থেকে প্রিন্স ফিলিপের মৃত্যুর খবর ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল ৯৯ বছর। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিএনপির বিবৃতিতে বলা হয়, ব্রিটেনের সমাজকে অধিকতর সংবেদনশীল, সুষম, […]
বৃদ্ধের ‘অশ্লীল ছবি তুলে’প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ২

শুক্রবার বন্দরনগরীর খুলশী থানার সেগুন বাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) মো. শাহ আলম জানান। গ্রেপ্তার দুজন- শাহীনা আক্তার ওরফে আইরিন নেসা (৩০) ও মো. ফয়সাল রেজা (২৫)। পুলিশ কর্মকর্তা শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৪ এপ্রিল জাকির হোসেন রোডের ডায়াবেটিক হাসপাতালের সামনে ৬৫ বছর […]
বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রার নতুন শাবক

বৃহস্পতিবার সকালে এই শাবকের জন্ম হয় বলে পার্কের বন্যপ্রাণী পরিদর্শক সারোয়ার হোসেন জানান। সারোয়ার হোসেন জানান, মা জেব্রা ও শাবক উভয়েই সুস্থ রয়েছে। মা জেব্রাসহ শাবকটি অন্যান্য জেব্রার সঙ্গে বেষ্টনীর ভেতর ঘুরে বেড়াচ্ছে। মা জেব্রার পুষ্টিমানের কথা বিবেচনায় খাদ্যে পরিবর্তন আনা হয়েছে জানিয়ে সারোয়ার বলেন, জেব্রার প্রধান খাবার ঘাস। বর্তমানে ঘাসের পাশাপাশি মা জেব্রাকে ছোলা, […]
ক্লাসিকো জিতলেই শিরোপা নিশ্চিত হবে না: কুমান

মাদ্রিদের আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে এবারের লিগের দ্বিতীয় ক্লাসিকো শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত একটায়। ২৯ রাউন্ড শেষে বর্তমানে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। লিগে শেষ ১৯ ম্যাচে অপরাজিত বার্সেলোনা, এর মধ্যে টানা ৬টিসহ ১৬টি জিতেছে তারা। আসছে ম্যাচেও জয়ের […]
রাঙ্গুনিয়ায় গুলিতে নিহত ছয় মামলার আসামি

শুক্রবার বিকালে উপজেলার পশ্চিম সরফভাটায় নিহত হন মো. মফিজ (৪৫)। তিনি ওই এলাকারই বাসিন্দা। রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কী বলেন, “মফিজের বিরুদ্ধে আধা ডজন মামলা আছে। পাঁচ বছর জেল খেটে বছর দুয়েক আগে জামিনে ছাড়া পেয়েছিলেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, বিকালে বাড়ির কাছে বুকে গুলি করে মফিজকে হত্যা করা হয়েছে। “আমাদের ধারণা তার প্রতিপক্ষ […]
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

শুক্রবার সকালে উপজেলার আটুলিয়া ইউনিয়নের চুনা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুর রহমান (১০) নামের এই শিশু ওই এলাকার গফুর গাজীর ছেলে। আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, সকালে আব্দুর রহমান বাড়ির ঊঠানে খেলা করছিল। এ সময় তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তার হঠাৎ ছিঁড়ে তার গায়ে পড়ে। “এতে বিদুৎস্পৃষ্ট […]