লা লিগা বার্সার হাতে: ডি ইয়ং

মাদ্রিদের আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত একটায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। লিগে শেষ ১৯ ম্যাচে অপরাজিত বার্সেলোনা, এর মধ্যে টানা ৬টিসহ ১৬টি জিতেছে তারা। ক্লাসিকো ম্যাচের আগের দিন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ম্যাচের গুরুত্ব তুলে ধরেন ডি ইয়ং। “ক্লাসিকোর আগে সবসময় একটা বাড়তি চাপ থাকে।…অন্য ম্যাচ থেকে এটি আলাদা নয় […]
মিয়ানমারে জান্তাবিরোধী বাহিনীর হামলায় ১০ পুলিশ নিহত

শনিবার স্থানীয় সময় সকালের দিকে শান রাজ্যের নউংমনে ওই হামলায় অন্তত ১০ পুলিশ সদস্য নিহতও হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জান্তাবিরোধী এ বাহিনীতে আরাকান আর্মি, তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মিও আছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। শনিবারের হামলায় অন্তত ১০ পুলিশ সদস্যের নিহত হওয়ার […]
নদীভাঙনের পর মহামারী, বেকায়দায় বানিশান্তার যৌনকর্মীরা

স্থানীয় জনপ্রতিনিধি ও পল্লীর বাসিন্দারা জানিয়েছেন তাদের ‘বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ার’ কথা। বানিশান্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদেপ কুমার রায় বলেন, এ পল্লীর প্রধান সমস্যা নদীভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে এখানকার ঘরবাড়ি। প্রতিবছর ঝড়-জলোচ্ছ্বাস পল্লীর বাসিন্দাদের নাজেহাল করছে। তারপর করোনাভাইরাস আতঙ্কে পল্লীতে লোক না আসায় অনেকটা কর্মহীন হয়ে পড়েছেন তারা। “করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি খারাপের […]
নদীভাঙনের পর মহামারী, বেকায়দায় বানীশান্তার যৌনকর্মীরা

স্থানীয় জনপ্রতিনিধি ও পল্লীর বাসিন্দারা জানিয়েছেন তাদের ‘বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ার’ কথা। বানিশান্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদেপ কুমার রায় বলেন, এ পল্লীর প্রধান সমস্যা নদীভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে এখানকার ঘরবাড়ি। প্রতিবছর ঝড়-জলোচ্ছ্বাস পল্লীর বাসিন্দাদের নাজেহাল করছে। তারপর করোনাভাইরাস আতঙ্কে পল্লীতে লোক না আসায় অনেকটা কর্মহীন হয়ে পড়েছেন তারা। “করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি খারাপের […]
সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

এক শোকবার্তায় তিনি বলেছেন, “সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা পৌনে ১২টায় মৃত্যু হয় হাসান শাহরিয়ারের। তার বয়স হয়েছিল ৭৬ বছর। হাসান শাহরিয়ার সর্বশেষ দৈনিক ইত্তেফাকে নির্বাহী সম্পাদক পদে ছিলেন। রাষ্ট্রপতি প্রয়াত হাসান শাহরিয়ারের রুহের মাগফিরাত কামনা করেছেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর […]
করোনাভাইরাস: দেশে আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যুতে রেকর্ড

স্বাস্থ্য অধিদপ্তর শনিবার জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৪৩ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে গত কয়েক দিন ধরেই দিনে ৬ হাজারের বেশি রোগী শনাক্ত হয়ে আসছিল। এর মধ্যে গত বুধবার রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত […]
চট্টগ্রামে এক দিনে সর্বাধিক কোভিড রোগী শনাক্ত

এর আগে জেলায় একদিনে সর্বোচ্চ ৫১৮ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছিল গত ২ এপ্রিল। আট দিনের মাথায় সংখ্যায় তা ছড়িয়ে গেল। এ নিয়ে গত ১০ দিনে চট্টগ্রাম জেলায় মোট চার হাজার ৯৫ জন কোভিড-১৯রোগী শনাক্ত হল। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে জানানো হয়েছে। এতে জেলায় মৃতের […]
মাদানী জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে

কারাগারের জেলার মো. আবু সায়েম জানান, মাদানীকে কাশিমপুর কারাগার থেকে শনিবার বেলা ১২টার দিকে তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ আনা হয়। নিরাপত্তার স্বার্থে তাকে এ কারাগারে রাখা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। বুধবার রাতে নেত্রকোণা থেকে গ্রেপ্তারের পরদিন আদালতের মাধ্যমে গাজীপুর জেলা […]
সীতাকুণ্ডে পুকুরে ছুরিকাহত ব্যক্তির লাশ, স্ত্রী আটক
শনিবার বাড়বকুণ্ড ইউনিয়নের তেলিপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানিয়েছেন। নিহতের নাম জয়নাল আবেদীন (৩০)। বাড়ির কাছের পুকুর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। তার পেটে এবং নিম্নাঙ্গে ছুরিকাঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় নিহত জয়নালের স্ত্রী লিমা আক্তারকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানান সুমন […]
সর্বদলীয়ের চেয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামতই জরুরি: কাদের

শনিবার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। করোনাভাইরাস নিয়ে রাজনীতি করায় বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, “বিএনপি অপকৌশল করে সম্মুখ সারির যোদ্ধাদের মনবলে চিড় ধরাতে চায়, কিন্তু তারা সফল হবে না। “বিএনপি এখন সর্বদলীয় মতামত গ্রহণের কথা বলছে, এর আগেও তারা সর্বদলীয় কমিটির কথা বলেছিল। করোনা কোন রাজনৈতিক সমস্যা নয়, […]