কক্সবাজার সৈকতে আরও একটি মৃত তিমি

শনিবার সকাল ৯টার দিকে সাগরের জোয়ারের পানিতে মৃত অবস্থায় তিমিটিকে ভাসতে দেখে বনবিভাগ এবং পরিবেশ অধিদপ্তরে খবর দেন স্থানীয়রা। এর আগে শুক্রবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে জোয়ারের পানির সঙ্গে মৃত অবস্থায় ভেসে এসেছিল বড় আকারের আরেকটি তিমি। রাতে প্রশাসনের লোকজন সৈকতে বালি চাপা দিয়ে তিমিটির মরদেহ পুঁতে ফেলে। স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, […]
ঘরে বিস্ফোরণে দগ্ধ মিরকাদিমের মেয়রের স্ত্রীর মৃত্যু

গত মঙ্গলবার অগ্নিদগ্ধ হওয়ার পর তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে আনা হয়েছিল। তাকে রাখা হয়েছিল আইসিইউতে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা পৌনে ১টায় তিনি মারা যান বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কানন বেগমের অবস্থা আগে থেকেই সংকটাপন্ন ছিলো। শরীরের প্রায় ৮০ শতাংশ […]
কেভিড-১৯: চিকিৎসা-সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে ৬৪ সচিব

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্প্রতি এ অফিস আদেশ জারি করা হয়। করোনাভাইরাস মহামারীর প্রথম পর্যায়ে গত বছরও ৬৪ জেলায় ৬৪ সচিবকে এমন দায়িত্ব দেওয়া হয়েছিল। অফিস আদেশে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব বা সচিবরা সমন্বয় কাজে তার মন্ত্রণালয় বা বিভাগ বা দফতর সংস্থার উপযুক্ত সংখ্যক কর্মকর্তাকে সম্পৃক্ত করতে পারবেন। নিয়োগ করা কর্মকর্তারা জেলার সংসদ সদস্য ও […]
লকডাউনে ব্যাংক চালু থাকলে পুঁজিবাজারও খোলা

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার মুখপাত্র রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সর্বাত্মক লকডাউনের মধ্যে ব্যাংক খোলা থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারেও লেনদেন চলবে। অন্যদিকে ‘আসছে’ লকডাউনের মধ্যে ব্যাংক চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এখনও সিদ্ধান্ত নেয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম। তিনি জানান, “সরকারের পক্ষ থেকে জানানো হলে আগামীকালকে (রোববার) ব্যাংক খোলা […]
মহারাষ্ট্রে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৪

শুক্রবার রাতে নাগপুরের ওয়াদি এলাকার ওই হাসপাতালটিতে আগুন লাগে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। হাসপাতালটির ৩০টি শয্যার অর্ধেকই নিবিড় পরিচর্যা ইউনিটের অন্তর্ভুক্ত। “হাসপাতালটি খালি করে ফেলা হয়েছে। ২৭ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে কিছু বলতে পারছি না,” বার্তা সংস্থা এএনআইকে এমনটাই বলেছেন এক পুলিশ কর্মকর্তা। নাগপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান দমকল […]
হাসান শাহরিয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এদেশের সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্ত প্রায় দেড় লাখ

শনাক্তের সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুও বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, শনিবার মারা যান ৭৯৪ জন। মোট মৃত্যু এক লাখ ৬৮ হাজার ৪৩৬ জন। বিশ্বে সবচেয়ে বেশি রোগী শনাক্তের তালিকায় তিন নম্বরে আছে ভারত। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই দেশটির অবস্থান। গত ৫ এপ্রিল ভারতে প্রথমবার দৈনিক শনাক্ত এক লাখ ছাড়িয়ে যায়। তারপর আরো চারদিন এক লাখের বেশি […]
সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা পৌনে ১২টায় তার মৃত্যু ঘটে। তার বয়স হয়েছিল ৭৬ বছর। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার সর্বশেষ দৈনিক ইত্তেফাকে নির্বাহী সম্পাদক পদে ছিলেন। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসান শাহরিয়ার দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণসহ নানা জটিলতায় ভুগছিলেন। ৮ এপ্রিল রাতে […]
হেফাজত তাণ্ডব: অতিরিক্ত সচিবের ব্রাহ্মণবাড়িয়া পরিদর্শন

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, ভূমি দপ্তর, আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, প্রেসক্লাব, জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সরেজমিন পরিদর্শন করতে মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম আমাকে পাঠিয়েছেন। আমি সরেজমিন পরিদর্শন করেছি। একটি প্রতিবেদন মন্ত্রীর কাছে পেশ করব। ধ্বংস হয়ে যাওয়া পৌরসভা দপ্তরের কর্মকাণ্ড স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।” স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ […]
গোপালগঞ্জে ‘টাকা-গয়না ছিনিয়ে নিয়ে প্রেমিকাকে হত্যা’

সদর থানার এসআই খয়বর আলী জানান, শুক্রবার সকালে শহরতলির ফকিরকান্দি গ্রাম থেকে তারা তার লাশ উদ্ধার করেন। নিহত রওশন আরা মীম (২২) বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামের আব্দুস সালাম ফকিরের মেয়ে। ফকিরকান্দি গ্রামে তার ভগ্নিপতির বাড়ি। মীমের বাবার অভিযোগ, বছর খানেক আগে ফকিরকান্দি গ্রামের বুলগান কাজি (২৪) নামে এক তরুণের সঙ্গে মীমের পরিচয় হয়। মীমকে […]