ফক্স নিউজে যোগ দিচ্ছেন পম্পেও

তিনি যুক্তরাষ্ট্রে রক্ষণশীলদের কাছে তুমুল জনপ্রিয় গণমাধ্যম ফক্স নিউজে কন্ট্রিবিউটর হিসেবে যোগ দিতে যাচ্ছেন বলে নিউজ নেটওয়ার্কটির বৃহস্পতিবারের এক ঘোষণার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পম্পেও ছাড়াও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনে কাজ করা অনেকেই মিডিয়া মোগল রুপার্ট মারডক নিয়ন্ত্রণাধীন এ নেটওয়ার্কে যোগ দিয়েছেন। এদের মধ্যে আছে হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি কেইলি […]
মুন্সীগঞ্জে ৪০০০ কেজি জাটকা জব্দ

শনিবার ভোরে উপজেলার হলদিয়া থেকে জাটকাগুলো উদ্ধার করা হয় বলে মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবির জানান। সিরাজুল বলেন, “জাটকাগুলো স্থানীয় শামুর বাড়ি থেকে পিকআপভ্যানে করে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে নৌ পুলিশ ধাওয়া করলে চালকসহ বাকিরা পিকআপ ভ্যানটি রেখে পালিয়ে যায়। পরে ওই টিকআপ ভ্যানে তল্লাশি করে চার হাজার কেজি জাটকা পাওয়া […]
কোভিড পজিটিভ আকরাম খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আকরাম জানালেন, কিছু উপসর্গ থাকার পর পরীক্ষা করান তিনি। “ কয়েকদিন ধরে ঠাণ্ডা ছিল বেশ। একটু গলাব্যথা ছিল। পরীক্ষা করিয়ে কালকে জানতে পেরেছি যে পজিটিভ। আপাতত ঠাণ্ডা ছাড়া তেমন কোনো সমস্যা নেই। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাসায়ই আলাদা আছি।” পরিবারের অন্য সদস্যদের শনিবার পরীক্ষা করা হবে বলে জানালেন আকরাম। করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় […]
১০০ মিটার লম্বা ছক্কায় খরা কাটিয়ে ম্যাক্সওয়েলের হাসি

ম্যাক্সওয়েলের ছক্কাবিহীন মৌসুম ছিল গত আইপিএলের সবচেয়ে আলোচিত ব্যাপারগুলোর একটি। হরহামেশাই যিনি বিধ্বংসী ব্যাটিংয়ে গুঁড়িয়ে দেন যে কোনো বোলিং আক্রমণ, গত আইপিএলে তিনি ১১ ম্যাচ খেলে একটি ছক্কাও মারতে পারেননি! এবার প্রথম ম্যাচেই ম্যাক্সওয়েল ধরা দিলেন আপন চেহারায়। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শুক্রবার রান তাড়ায় ২ উইকেটের জয়ে তিনি খেলেন ২৮ বলে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। […]
কোভিড-১৯: হাসপাতাল শয্যার ‘হালনাগাদ’ জানে না সরকার

স্বাস্থ্য অধিদপ্তর সরকারি-বেসরকারি ‘কোভিড ডেডিকেটেড হাসপাতালের’ শয্যা সংখ্যার যে পরিসংখ্যান প্রতিদিন সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে পাঠানো হয়, তা সাধারণত ‘দুয়েকদিন আগের তথ্য’। এসব তথ্য সংগ্রহ করা হয় ফোনে, যেখানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহার করে হাসপাতালগুলোর শয্যা পরিস্থিতির প্রতি মুহূর্তের হালনাগাদ জানা ও তা জনগণের সামনে প্রদর্শন করা সম্ভব। প্রতিদিন দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালগুলোর মোট শয্যা, ভর্তি […]
কোভিড-১৯: হাসপাতাল শয্যার ‘হালানাগাদ’ জানে না সরকার

স্বাস্থ্য অধিদপ্তর সরকারি-বেসরকারি ‘কোভিড ডেডিকেটেড হাসপাতালের’ শয্যা সংখ্যার যে পরিসংখ্যান প্রতিদিন সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে পাঠানো হয়, তা সাধারণত ‘দুয়েকদিন আগের তথ্য’। এসব তথ্য সংগ্রহ করা হয় ফোনে, যেখানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহার করে হাসপাতালগুলোর শয্যা পরিস্থিতির প্রতি মুহূর্তের হালনাগাদ জানা ও তা জনগণের সামনে প্রদর্শন করা সম্ভব। প্রতিদিন দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালগুলোর মোট শয্যা, ভর্তি […]
করোনাভাইরাস: নবাবগঞ্জে দুজনের মৃত্যু

এরা হলেন- উপজেলার নতুন বান্দুরার মুকলেছ (৫৬) ও বারুয়াখালির রাধেশ্যাম সরকার (৫৬)। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও করোনা কন্ট্রোল কর্নারের ফোকাল পার্সন ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, মুকলেছ শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে ও রাধেশ্যাম নিজ বাড়িতে মারা যান। তিনি বলেন, নমুনা পরীক্ষা করে ২ এপ্রিল তাদের করোনাভাইরাস শনাক্ত হয়। পরে […]
মিয়ানমারে সেনা কর্মকর্তার সহযোগীকে হত্যায় ১৯ জনের মৃত্যুদণ্ড

শুক্রবার দেশটির সামরিক বাহিনীর মালিকানাধীন মায়াবতী টেলিভিশন এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৭ জনের অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা হয়। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর এটাই এ ধরনের প্রথম রায়। গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে টালমাটাল মিয়ানমারে এরই মথ্যে ৬০০-র বেশি বিক্ষোভকারী প্রাণও হারিয়েছে। মায়াবতী […]
করোনাভাইরাসে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের মৃত্যু

শনিবার ভোররাতে রাজারবাগ পুলিশ হাসপাতালে তারা মৃত্যু হয় বলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (আইটি) ফরিদ আহমেদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মার্চের শেষ সপ্তাহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর রফিক আহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের সামনে জানাজার পর চট্টগ্রামে দাফনের কথা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগে পড়াশুনা […]
রামুতে ট্রাক-মিনি ট্রাক সংঘর্ষে পথচারী নিহত

নিহত মোহাম্মদ শরীফ (৫০) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের লাঠি মৌলভীটেক তিনঘরিয়া পাড়ার আবু শামার ছেলে। শুক্রবার রাত ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার ওসি এ কে এম আজমিরুজ্জান। দুর্ঘটনায় মিনি ট্রাকের চালক ও সহকারী এবং এর একযাত্রী আহত হয়েছেন। তারা চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। […]