ক্যাটাগরি

শিমুলিয়া-বাংলাবাজারে ফেরির অপেক্ষায় ‘দেড় হাজার’ গাড়ি

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ বলেন, সোমবার থেকে ঘরমুখী মানুষের চাপ কয়েক গুণ বেড়েছে। এখন শিমুলিয়া ঘাটে হাজারের বেশি আর ওপারে বাংলাবাজার ঘাটে সাত শতাধিক গাড়ি পার হওয়ার অপেক্ষায় রয়েছে। সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় লকড ডাউন ঘোষণা করে সরকার। কিন্তু তা ঢিলেঢালাভাবে চলছে। পরে বুধবার থেকে সরকার এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকড ডাউনের […]

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মঙ্গলবার বলেন, “১৪২৮ নববর্ষ উপলক্ষে আজ সন্ধ্যা সোয়া ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।” স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে গত ২৫ মার্চ সবশেষ জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৪ এপ্রিল) বাংলা ১৪২৮ সালের প্রথম দিন, পহেলা বৈশাখ। তবে করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ায় বাংলা নতুন বছরের প্রথম […]

লকড ডাউনের আগে উত্তরের পথে ‘যাত্রীর চাপ’

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন, ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইল অংশে সোমবার গাড়ির চাপ দেখা গেছে। তবে মঙ্গলবার সেই চাপ অনেকটাই কমে গেছে। কোথাও কোথাও মানুষের জট লক্ষ করা গেলেও সকাল থেকে যানজট নেই। সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় লকড ডাউন ঘোষণা করে সরকার। কিন্তু তা ঢিলেঢালাভাবে চলছে। পরে বুধবার থেকে সরকার এক সপ্তাহের জন্য […]

সিঙ্গেল না নেওয়া বিতর্ক, স্যামসনের পাশে সাঙ্গাকারা

আইপিএলে সোমবার রাজস্থান রয়্যাল ও পাঞ্জাব কিংসের লড়াই রোমাঞ্চের নানা আঙিনা পেরিয়ে পৌঁছায় শেষ ওভারের উত্তেজনায়। দুর্দান্ত খেলে ততক্ষণে সেঞ্চুরি পেরিয়ে গেছেন স্যামসন। মুম্বাইয়ে ২২২ রান তাড়ায় শেষ ওভারে জয়ের জন্য রাজস্থানের প্রয়োজন পড়ে ১৩ রানের। স্ট্রাইকে স্যামসনই। পাঞ্জাবের বাঁহাতি পেসার আর্শদিপ সিংয়ের প্রথম বলে রান নিতে পারেননি স্যামসন। পরের দুই বলে আসে দুটি সিঙ্গেল। […]

একটি ফুল

বাগান বলতে চারটে গোলাপ, দুটো সন্ধ্যামালতী আর গাঁদাগুলো সবে বড় হচ্ছে। সন্ধ্যামালতীর ফুল এখনো দেখা যায়নি, গোলাপ বুঝি কিছুদিনের মধ্যেই ফুটবে। জল দেওয়ার নিত্যকর্ম শেষ করে গিটারে হাত দিয়েছি। প্রতিদিন সাত সুরের বারোটা না বাজালেই নয়। নীল আকাশের দিকে তাকিয়ে ‘ওরে নীল দরিয়া’ গান। যদিও মুখে এক গিটারে আরেক সুর, তবু গান থামছে না। আমায় […]

কোভিড-১৯: পোষা প্রাণীকেও টিকা দিতে হবে?

বিজ্ঞানীরা বলছেন, মানবদেহে করোনাভাইরাস সংক্রমিত করার ক্ষেত্রে প্রাণীদের উল্লেখযোগ্য ভূমিকার প্রমাণ মেলেনি। তবে প্রাণীদের বিভিন্ন প্রজাতির মধ্যে এ ভাইরাসের সংক্রমণের নিশ্চিত তথ্য এরই মধ্যে তাদের হাতে পৌঁছেছে। এসব প্রাণীর মধ্যে কুকুর, বিড়াল, শিম্পাঞ্জি, এমনকি মিংকও রয়েছে। এ ধরনের সংক্রমণ আমলে নিয়ে বিজ্ঞানীরা শুধু প্রাণীদেহে প্রয়োগের জন্য উদ্ভাবন করেছেন কোভিড-১৯ টিকা। গত সপ্তাহে প্রথম দেশ হিসেবে […]

স্যামসন ভেবেছিলেন, ছক্কা হয়েই গেছে

ওই শটের আগ পর্যন্ত স্যামসনের পারফরম্যান্স ছিল অসাধারণ। আইপিএলে সোমবার মুম্বাইয়ে পাঞ্জাব কিংসের ২২১ রান তাড়ায় অধিনায়কের ব্যাটেই টিকে ছিল রাজস্থানের আশা। দুর্দান্ত সব শটের ভেলায় দলকে জয়ের ঠিকানার কাছে নিয়ে যান তিনি। আইপিএলে নেতৃত্বের অভিষেকে সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার হয়ে যান তিনি। স্বাদ পান আইপিএলে নিজের তৃতীয় সেঞ্চুরির। বাকি ছিল কেবল স্রেফ ম্যাচ জয়। […]

কোভিড-১৯: সংগীত পরিচালক ফরিদ আহমেদের মৃত্যু

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন এ সংগীত পরিচালককে মঙ্গলবার সকাল ৯টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার মেয়ে দুর্দানা ফরিদ। গত ২৫ মার্চ করোনাভাইরাস শনাক্তের পরপরই রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে ১১ এপ্রিল থেকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল ফরিদ আহমেদকে। করোনাভাইরাসের […]

যুক্তরাষ্ট্রে এবার পুলিশের গুলিতে স্কুলশিক্ষার্থী নিহত

সোমবার স্থানীয় সময় বিকাল সোয়া ৩টার দিকে নক্সভিলের পূর্ব দিকের অস্টিন-ইস্ট ম্যাগনেট হাই স্কুলে এ গুলির ঘটনা ঘটে। পুলিশ বলছে, ওই শিক্ষার্থীই প্রথম ক্যাম্পাসের একটি স্নানকক্ষ থেকে গুলি ছুড়ে এক কর্মকর্তাকে আহত করে। পরে পুলিশের পাল্টা গুলিতে শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন বলে নক্সভিল পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। […]

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছি: মমতাজ

শনিবার এক অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ‘ডক্টরেট অব মিউজিক’ ডিগ্রি প্রদান করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান মমতাজ। এ সময় ‘গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. পি ম্যানুয়েলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে মমতাজ জানান, দীর্ঘ ত্রিশ বছরের ক্যারিয়ারে প্রায় আট শতাধিক অ্যালবাম প্রকাশ করে বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরা ও […]