ডক্টরেট ডিগ্রি পেলেন মমতাজ

শনিবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ‘ডক্টরেট অব মিউজিক’ ডিগ্রি প্রদান করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান মমতাজ। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. পি ম্যানুয়েলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মমতাজ জানান, দীর্ঘ ত্রিশ বছরের ক্যারিয়ারে প্রায় আট শতাধিক অ্যালবাম প্রকাশ করে বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরা ও লোকজ সঙ্গীতকে আধুনিকায়ন […]
লকডাউন: এটিএম থেকে তোলা যাবে সর্বোচ্চ এক লাখ টাকা

১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে বলে সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, “সরকারের ঘোষিত বিধিনিষেধ চলাকালীন সময়ে সাধারণ জনগণের চাহিদা মোতাবেক নগদ অর্থের সরবারহ নিশ্চিতকরণের জন্য এটিএম সচল ও তাতে পর্যাপ্ত অর্থ সরবারহের ব্যবস্থা করতে হবে। “এক্ষেত্রে এটিএম এ টাকা উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমার ন্যূনতম পরিমাণ হবে […]
টিভি সূচি (মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১)

আইপিএল কলকাতা নাইট রাইডার্স-মুম্বাই ইন্ডিয়ান্স, রাত ৮:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস সিলেক্ট ১ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ পিএসজি-বায়ার্ন মিউনিখ, রাত ১:০০ সরাসরি: সনি টেন ২ চেলসি-পোর্তো, রাত ১:০০ সরাসরি: সনি টেন ১
অধ্যাপক শামসুজ্জামান গুরুতর অসুস্থ

সোমবার রাতে বাংলা একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনাকে লাইফ সাপোর্টে রাখা হয়নি। এই তথ্যটা ভুল। তবে উনার স্বাস্থ্যের অবস্থা ভালো নয়। এটা উদ্বেগের কারণ বলা যায়।” রাতে শামসুজ্জামান খানের সার্বিক খোঁজখবর নিয়েছেন জানিয়ে তিনি বলেন,”উনি দুদিন ধরে আইসিউতে আছেন। ফুলটাইম অক্সিজেনের মধ্যে আছেন। অক্সিজেন সরিয়ে ফেললে স্যাচুরেশন অনেক নিচে […]
বিধিনিষেধ মেনে চলতে বললেন আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত

রোববার বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর তার পাঠানো বিবৃতিতে বলেন, “কোভিড অতিমারীর সময় আমিরাতের সরকারের আরোপ করা স্বাস্থ্য বিধি মেনে রমযান মাসের ইবাদত বন্দেগি পালনের আহ্বান জানাচ্ছি প্রবাসীদের।” মঙ্গলবার থেকে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোজা শুরু হতে যাচ্ছে। সোমবার প্রথম তারাবির নামাজ হচ্ছে এবং রোজা পালনের জন্য ধর্মপ্রাণ মুসলিমরা নিত্য […]
আসামি কারাগারে রেখেই রিমান্ড-জামিন শুনানি হবে

সোমবার সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের এই আদেশে কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রার্দুভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে জামিন শুনানি এবং মামলার অন্যান্য কার্যক্রমে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। “বর্ণিতাবস্থায়, জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে হাজতি আসামিদের কারাগার হতে প্রিজনভ্যান বা অন্য কোনোভাবে […]
প্যারিসে ‘অঘটন’ ঘটাতে চায় বায়ার্ন

ইউরোপ সেরা প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে গত বুধবার ঘরের মাঠে ৩-২ গোলে হারে বায়ার্ন। প্যারিসে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত একটায় ফিরতি লেগে গতবারের রানার্সআপদের মুখোমুখি হবে শিরোপাধারীরা। প্রথম পর্বে বল দখল ও আক্রমণে বেশিরভাগ সময় আধিপত্য করলেও সুযোগ কাজে লাগাতে পারেনি বায়ার্ন। ফলাফল, চ্যাম্পিয়ন্স লিগে দুই বছরের বেশি সময় পর হারের তেতো স্বাদ পেতে হয় […]
‘বাড়িত যাইগা, লকডাউন শেষ অইলে আমু’

সোমবার সকাল থেকেই ঢাকা ছাড়তে চাওয়া মানুষদের ভিড় দেখা গেছে বহির্মুখগুলোতে। নিয়ম না মেনে কিছু বাসও চলতে দেখা গেছে। তবে বাস না পেয়ে অনেকেই ঝুঁকি নিয়ে ট্রাক, কভার্ডভ্যান, পিকআপভ্যানে চেপে বসেছিলেন। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে রোগীর সংখ্যা হু হু করে বাড়ায় গত ৫ এপ্রিল থেকে কিছু বিধি-নিষেধ আরোপ করে সরকার। যাতে দূরপাল্লার বাস চলাচল বন্ধ […]
ফরিদপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

সোমবার রাত ১০টার দিকে ডাঙ্গি নগরকান্দা এলাকায় এ দুর্ঘটনায় অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে। নিহত সাজ্জাদ হোসেন (৩০) নওগাঁ জেলার ছাপাহার থানার পলাশডাঙ্গা গ্রামের বিশারদ মিয়ার ছেলে। আহতদের স্থানীয়রা এবং ভাঙ্গা হাই-ওয়ে থানা পুলিশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ভাঙ্গা হাই-ওয়ে থানার উপ-পরিদর্শক কাওছার হোসেন জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কের ডাঙ্গি […]
‘শখ’ মেটাতে মোটর সাইকেল চুরি করে তরুণ আটক

চুরি যাওয়া সেই মোটর সাইকেল মালিকের অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ওই তরুণকে আটক করেছে পুলিশ। রোববার বন্দর নগরীর টাইগার পাস এলাকা থেকে চুরির কয়েক ঘণ্টার মধ্যে মোটর সাইকেলসহ এক তরুণকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তরুণের নাম জিয়া উদ্দিন শুভ (১৯)। নগরীর কোতোয়ালী থানার জামালখান বাই লেইনের শরীফ কলোনিতে তাদের বাসা। কোতোয়ালি থানার ওসি নেজাম […]