কোভিড-১৯: নমুনা পরীক্ষা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

তারা বলছেন, রোগী শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারলে মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সোমবার দেশে একদিনে সর্বোচ্চ ৩৪ হাজার ৯৬৮ জনের নমুনা পরীক্ষার তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তাতে মোট ৭ হাজার ২০১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। অর্থাৎ, পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ২০ দশমিক ৫৯ শতাংশ। চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ২০২০ […]
লকডাউনে চলাচলে ‘মুভমেন্ট পাস’ চালু

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, মঙ্গলবার মুভমেন্ট পাসের ওয়েবসাইট চালুর প্রথম ঘণ্টায় আবেদন জমা পড়েছে প্রায় সোয়া লাখের মতো। আর প্রতি মিনিটে প্রায় ১৫ হাজার আবেদন জমা হচ্ছে। দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটেরিয়ামে মুভমেন্ট পাস ওয়েবসাইটটির উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। অনুষ্ঠানে জানানো হয়, যে কেউ এ ওয়েবসাইটে ঢুকে কয়েকটি তথ্য দিয়ে সহজেই […]
পুরান ঢাকার চকবাজারে এবারও বসছে না ইফতারের পসরা

করোনাভাইরাস মহামারীর কারণে গত বছর যেমন চকবাজার শাহী মসজিদের সামনের রাস্তায় ইফতারির বাজার বসা বন্ধ ছিল। এবারও তেমনই থাকবে। চকবাজারের ইফতার সব সময়ই থাকে রাজধানীবাসীর আগ্রহের কেন্দ্রে। তবে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ‘কঠোর লকডাউনের’ খাঁড়া পড়ছে চকবাজারের ইফতারে। চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চকবাজারের ইফতারির হাট এ বছরও বসতে পারবে না। […]
এমবাপে একদিন ব্যালন ডি’র জিতবে: ফ্লিক

ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় শেষ আটের প্রথম লেগে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান গড়ে দেন এমবাপে। ফরাসি বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডের জোড়া গোলে বায়ার্নের মাঠে ৩-২ ব্যবধানে জেতে পিএসজি। ফিরতি লেগে মঙ্গলবার গোল করতে পারলে একটি কীর্তি গড়বেন ২২ বছর বয়সী এই ফুটবলার; চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে প্রথম ফরাসি হিসেবে করবেন সর্বোচ্চ ৯ গোল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে […]
ট্রাকে ধাক্কা দিয়ে চুরমার প্রাইভেটকার, নিহত ২

সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান জানান, মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের তিন যাত্রী । নিহতরা হলেন- প্রাইভেটকার চালক জামাল খাঁ (৩৫) ও যাত্রী পুতুল বেগম (২৮)। ওসি বলেন, “ঢাকাগামী একটি দ্রুতগতির একটি প্রাইভেটকার সালেহপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পেঁয়াজ বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে […]
গাজীপুরে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত, একজন গ্রেপ্তার
ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলে গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান। নিহত নূরে আলম শাকিল (১৭) ময়মনসিংহের গৌরীপুর থানার দিপপুর এলাকার এজাজুল হকের ছেলে । পরিবারের সঙ্গে গাছা থানার কুনিয়াপাছর এলাকায় রুবেল মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া বাসায় থাতক সে। ওসি ইসমাইল বলেন, কুনিয়াপাছর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় […]
লকডাউন: কৃষিপণ্য ও পার্সেল পরিবহনে বুধবার থেকে বিশেষ ট্রেন

মঙ্গলবার রেলভবনে ‘লকডাউন এবং কোভিডকালীন পণ্যবাহী ও পার্সেল ট্রেন পরিচালনা’ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে বুধবার থেকে এক সপ্তাহ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকেই দেশে বিভিন্ন বিধিনিষেধ চলছে। তখন থেকে যাত্রীবাহী ট্রেন বন্ধ রেখে শুধু জরুরি পণ্য পরিবহন করছে […]
হেফাজত নেতা মামুনুলের শ্বশুরকে আ. লীগের নোটিশ

ওলিয়ার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সোমবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান ও সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনের স্বাক্ষরে এই নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়েছে, “আপনার জামাতা মামুনুল হক উগ্রপন্থী হেফাজতে ইসলামের সঙ্গে জড়িত। আপনার মেয়ে অবৈধ কার্যকলাপে লিপ্ত। এমনকি আপনার স্ত্রীও জামায়াতপন্থী। হেফাজতে ইসলামের সঙ্গে […]
নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে হেফাজতের পদ ছাড়লেন আব্দুল্লাহ হাসান

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মোদীবিরোধী বিক্ষোভের নামে দেশে যা হয়েছে, তাতে তিনি উদ্বিগ্ন। “বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হয়েছে, এই স্বাধীনতা একটি সমষ্টিগত অর্জন। স্বাধীনতার সুবিধা এবং স্বাধীনতার আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস প্রকাশ করার অধিকার সকল নাগরিকের রয়েছে। তাই স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আমি বাংলাদেশের সকল জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন […]
ফুকুশিমার ১০ লাখ টনেরও বেশি দূষিত পানি সাগরে ছাড়বে জাপান

মঙ্গলবার এক বিবৃতিতে জাপান সরকার জানিয়েছে, প্রথম পানি ছাড়া হবে প্রায় দুই বছরের মধ্যে; এতে স্টেশনটির পরিচালনা কোম্পানি টোকিও ইলেকট্রিক পাওয়ার (টেপকো) দূষিত পানি পরিশোধন করে ক্ষতিকর আইসোটোপ অপসারণ শুরু করার, অবকাঠামো নির্মাণ ও নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন অর্জন করার সময় পাবে। পুরো প্রকল্পটি শেষ করতে কয়েক দশক লেগে যেতে পারে বলে জানিয়েছে তারা। প্রতিবেশী দক্ষিণ […]