ক্যাটাগরি

হেফাজতের আরেক নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার নেতার নাম সাখাওয়াত হোসেন (৪২)। তার পদবি পুলিশ জানাতে পারেনি। তবে তার মুক্তির দাবি যারা সোশাল মিডিয়ায় তুলেছেন, তারা বলছেন, লালবাগ মাদ্রাসার শিক্ষক সাখাওয়াত হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব। বুধবার সন্ধ্যার পর লালবাগ এলাকার একটি মাদ্রাসার কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছেন। তিনি বিডিনিউজ […]

ঘরবন্দি শিশুদের নিরানন্দের বৈশাখ

এবার পহেলা বৈশাখেই রোজা শুরু হওয়ায় অনেক পরিবারে বর্ষবরণের কোনো আয়োজন ছিল না। তাই মন খারাপ করা এক দিন নিয়ে অনেক শিশুর কাছে এসেছে এবারের নতুন বছর। বাংলা নববর্ষ ও জন্মদিনকে ঘিরে বিশেষ আবহ থাকে চার বছর বয়সী রংধনুর ঘরে। দুই আনন্দের দিনে পরিবারের সাথে ঘোরাঘুরি করে কাটে তার সময়। মহামারীর ধাক্কায় গেল বছরের মত […]

ব্রাজিলের পি১ ধরনটির মিউটেশন হচ্ছে, আরও বিপজ্জনক হতে পারে

সম্প্রতি ভাইরাসের এ ধরনটি বিশ্বজুড়ে শঙ্কার কারণ হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। ব্রাজিলের জনস্বাস্থ্য ইনস্টিটিউট ফিয়োক্রুজ দেশটিতে ছড়াতে থাকা এ ধরনটি নিয়ে গবেষণা পরিচালনা করেছে। তাতে দেখা গেছে, ভাইরাসটির স্পর্শক অঞ্চলে মিউটেশন হচ্ছে; দেহকোষগুলোতে প্রবেশ ও সংক্রমিত করার জন্য এই স্পর্শকগুলোই ব্যবহার করে ভাইরাসটি।  গবেষকরা বলেছেন, মিউটেশনের মাধ্যমে যে পরিবর্তনগুলো হচ্ছে তা […]

১০ ম্যাচ নিষিদ্ধ স্লাভিয়ার কুডেলা

কামারার অপরাধ, ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার সময় টানেলে কুডেলাকে আক্রমণ করেছিলেন তিনি। গত মার্চে প্রতিযোগিতার শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচটি স্কটিশ দলটির মাঠে ২-০ গোলে জেতে স্লাভিয়া। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানের অগ্রগামিতায় শেষ আটে ওঠে চেক রিপাবলিকের দলটি। সেই ম্যাচেই এক চ্যালেঞ্জে স্লাভিয়া গোলরক্ষক অন্দ্রে কোলারের মাথায় বুট দিয়ে আঘাত করায় চার ম্যাচ নিষিদ্ধ […]

সিরাজুল বাঘের হামলায় নিহত হননি, জীবিত ফিরেছেন

বুধবার সিরাজুল কয়রা উপজেলার গোবরা গ্রামের বাড়ি ফিরেছেন বলে তার বড় মেয়ে সেলিনা খাতুন জানিয়েছেন। গত ১ এপ্রিল সিরাজুল ইসলাম বনবিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহে যান। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঘের আক্রমণে তার নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। সুন্দরবনের বনকর্মকর্তা এবং সুন্দরবন অঞ্চলে বাঘ বিধবাদের নিয়ে কাজ করা আশিকুজ্জামান আশিকের বরাতে কয়েকটি গণমাধ্যম […]

প্রবাসীদের জন্য চলবে বিশেষ ফ্লাইট

বুধবার সচিবদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরের জন্য অতি শিগগির বিশেষ ফ্লাইট চালু করা হবে।” বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা বৃহস্পতিবার চূড়ান্ত করবে বলে প্রবাসীকল্যাণ সচিব জানান। পররাষ্ট্র সচিব […]

‘সজ্জন’ আহমদ শফীকে যারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন, তাদের বিচার চাই: তথ্যমন্ত্রী

পহেলা বৈশাখে বুধবার ঢাকায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ প্রসঙ্গে কথা বলেন। আহমদ শফীর মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে যে হত্যামামলা হয়েছিল, তার তদন্ত করে একদিন আগেই প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাতে হেফাজতের বর্তমান আমির জুনাইদ বাবুনগরীসহ ৪৩ জনকে শফীর মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে। শফীর মৃত্যু: তদন্তে […]

বাবরের সেঞ্চুরিতে পাকিস্তানের রেকর্ড গড়া জয়

সেঞ্চুরিয়নে বুধবার তৃতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটে জিতেছে পাকিস্তান। এইডেন মারক্রাম ও ইয়ানেমান মালানের ফিফটিতে দক্ষিণ আফ্রিকা করে ২০৩ রান। সফরকারীরা সেটি পেরিয়ে যায় দুই ওভার বাকি থাকতেই। টি-টোয়েন্টিতে এটি পাকিস্তানের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। এই সিরিজেরই প্রথম ম্যাচে ১৮৯ রানের লক্ষ্য তাড়ায় জয় ছিল তাদের আগের রেকর্ড। এই সংস্করণে নিজের প্রথম সেঞ্চুরিতে […]

মৌসুমের সবচেয়ে তপ্ত দিনে শুরু বৈশাখ

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। মার্চের মাঝামাঝি থেকে এক মাসের মধ্যে তিন দফা তাপপ্রবাহ বয়ে যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, শ্রীমঙ্গল, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ […]

মুভমেন্ট পাস: চিকিৎসকদের বাধা, একজনকে জরিমানা

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজ-এফডিআরএস জানিয়েছে, রাজধানীজুড়ে এ ধরনের বেশকিছু ঘটনা ঘটেছে। এফডিআরএস এর যুগ্ম মহাসচিব রাহাত আনোয়ার চৌধুরী বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বুধবার লকডাউনের প্রথম দিন বিভিন্ন স্থানে চিকিৎসকরা হয়রানির শিকার হয়েছেন। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সম্মুখসারিতে থেকে কাজ করছেন। প্রজ্ঞাপনে চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তিদের লকডাউনের আওতামুক্ত রাখা […]