ক্যাটাগরি

জাতি মতিন খসরুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: রাষ্ট্রপতি

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা বিচারে তার ভূমিকা জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”  রাষ্ট্রপতি বলেন, “সংসদীয় গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় তার অবদান দেশের সংসদীয় ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।” করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মতিন খসরু গত ১৬ মার্চ থেকে ঢাকার সম্মিলিত সামরিক […]

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

বুধবার সকালে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী রায়মঙ্গল নদীর হোগলডোরা খাল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান (২৭) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাঙ গ্রামের আজিজ মোল্যার ছেলে। হাবিবের বাবার বরাত দিয়ে সুন্দরবনের কৈখালী স্টেশনের এসও মোবারক হোসেন জানান, মধু আহরণের জন্য বন বিভাগের অনুমতি নিয়ে বুধবার সকালে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী রায়মঙ্গল নদীর হোগলডোরা খালের ডান পাশের জঙ্গলে […]

অধ্যাপক শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “বাংলা ভাষা ও সাহিত্যাঙ্গনে শামসুজ্জামান খানের অবদান বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” রাষ্ট্রপতি শামসুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। পৃথক বার্তায় অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, শোকবার্তায় শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত […]

এলজি ফোন বাদ দেবেন না দক্ষিণ কোরিয়ার ‘ফোন পাগল’

রাইয়ু’র বর্তমান বয়স ৫৩ বছর। গত ২৩ বছরে প্রায় ৯০টির মতো এলজি ডিভাইস সংগ্রহ করেছেন। ডিভাইসের নকশা এবং সৃজনশীল কর্মকাণ্ড ভালো লেগে যাওয়ার কারণেই এলজি ফোনের জন্য এ ভালো লাগা তার। এলজি ফোনের গুণগত মানের অডিও ভালো লেগেছিল রাইয়ু’র। “অডিও’র কারণে এলজি ফোনের পেছনে পুরোটা নিয়ে নেমে পড়ি।” – বলেছেন রাইয়ু। দক্ষিণ সিওলের আনইয়াংয়ে অবস্থিত […]

কোভিড আক্রান্তদের টিকা ২৮ দিন পর

এমন জিজ্ঞাসার প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক জানান, করোনাভাইরাস আক্রান্ত রোগীরা সেরে ওঠার ২৮ দিন পর টিকা নিতে পারবেন। টিকার প্রথম ডোজ নেওয়ার পর আক্রান্ত ব্যক্তিদের দ্বিতীয় ডোজের বিষয়ে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা প্রথম ডোজ নেননি তারা সুস্থ্য হওয়ার সার্টিফিকেট পাওয়ার কমপক্ষে ২৮দিন পর […]

করোনাভাইরাসে আক্রান্ত সাবেক মন্ত্রী মতিন খসরু মারা গেছেন

তার জুনিয়র (সহকারী আইনজীবী)ও ভাগ্নে তাসলিম আহমেদ খান সাগর জানিয়েছেন, বুধবার বিকালে তার মৃত্যু ঘোষণা করে চিকিৎসকরা। মতিন খসরু গত ১৬ মার্চ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। মতিন খসরুর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, […]

ক্ষতিটা হয়েছিল আগেই: নয়ার

প্যারিসে মঙ্গলবার এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জেতে বায়ার্ন। প্রথম লেগে ঘরের মাঠে তারা হেরেছিল ৩-২ গোলে। দুই লেগ মিলিয়ে ৩-৩ ড্র করেও তাই অ্যাওয়ে গোলে পিছিয়ে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। প্রথম লেগে ছিল প্রচুর সুযোগ হাতছাড়া করার হতাশা। দ্বিতীয় লেগে জয় পেলেও তা যথেষ্ট হয়নি। স্বাভাবিকভাবেই হতাশ বায়ার্নের তারকা ফুটবলার টমাস মুলার। […]

সাতক্ষীরায় মন্দিরে ভাঙচুর: প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ

বুধবার সকালে উত্তর কদমতলা রাসমন্দির পূজা উদযাপন কমিটির আয়োজনে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে কয়েকশ নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন। দুই পাড়ার দুই তরুণ-তরুণীর সম্পর্কে বাধা দেওয়ার জেরে মঙ্গলবার মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলায় হিন্দু পরিবার ও মন্দিরে ভাঙচুর চালায় একদল লোক। তপন মণ্ডলের সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন নীপা চক্রবর্তী, নিমাই মণ্ডল, হরিদাস হালদার, খায়রুল আলম, সুব্রত মণ্ডল, আব্দুর […]

৮ বছরের জন্য নিষিদ্ধ বাংলাদেশের সাবেক বোলিং কোচ স্ট্রিক

সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার আইসিসি জানায়, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জিম্বাবুয়ের কোচ থাকার সময় ও নানা সময়ের বিভিন্ন ঘরোয়া দলের কোচ থাকার সময় বিধি ভঙ্গের এই ঘটনাগুলোয় জড়িত হন স্ট্রিক। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল, বিপিএল ও আফগানিস্তান প্রিমিয়ার লিগের নানা ভূমিকায় দায়িত্ব পালনের সময় এসবে জড়ান তিনি। এক জুয়াড়ির প্রস্তাব প্রক্রিয়াকে সহজতর করা, দলের ভেতরের […]

‘গল্পের ছলে চুরি’: চট্টগ্রামে ৯ নারী আটক

এমন একটি সংঘবদ্ধ নারী চক্রের নয় জনকে আটক করেছে চট্টগ্রাম পুলিশ। মঙ্গলবার নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনে দুই দফায় প্রায় ৩০০ কেজি বৈদ্যুতিক তার চুরির ঘটনায় তাদের আটক করা হয়। গ্রেপ্তার নয় জন হলেন- হেলেনা বেগম (২৮), রোকসানা বেগম (২৮), শাহীনুর বেগম (২৫), পারভীন আক্তার (২৬), বিবি ফাতেমা (৩০), রেনু বেগম […]