কোহলিকে ছাপিয়ে চূড়ায় বাবর

পাকিস্তানের চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন বাবর আজম। তার আগে ১৯৮৩-৮৪ মৌসুমে জহির আব্বাস, ১৯৮৮-৮৯ মৌসুমে জাভেদ মিয়াঁদাদ ও ২০০৩ সালে মোহাম্মদ ইউসুফ উঠেছিলেন সবার ওপরে। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের তৃতীয় ওয়ানডে এবং প্রথম দুটি টি-টোয়েন্টির পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। সেঞ্চুরিয়নে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ […]
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

বুধবার দুপুরে নগরীর জয়নুল আবেদীন সংগ্রহশালা সংলগ্ন এলাকায় তারা ডুবে যায় বলে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের টিম লিডার মজিবুর রহমান জানিয়েছেন। এরা হলো নগরীর সানকিপাড়া মহল্লার শহিদুল ইসলামের ছেলে জিহাদ (৮), হাবিবুর রহমান রতনের ছেলে আহাদ (৭) এবং নাসির উদ্দিনের ছেলে সায়েম (৭)। মজিবুর বলেন, দুপুর ২টার দিকে নগরীর জয়নুল আবেদীন সংগ্রহশালা সংলগ্ন পুরাতন […]
লকডাউনে আটকা, দ্বিতীয় ডোজ নিয়ে চিন্তা

তাদের কেউ কেউ অন্য কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা নিতে গিয়ে ফিরে এসেছেন। আবার দূরে থাকায় নির্ধারিত দিনে প্রথম টিকা নেওয়ার কেন্দ্রে যেতেও পারেননি। এমন ব্যক্তিরা দু:শ্চিন্তার কথা জানিয়েছেন। তবে দ্বিতীয় ডোজ দেওয়া নিয়ে দু:শ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্য কেন্দ্র থেকে কিংবা ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার টিকা নেওয়ার কথা […]
করোনাভাইরাস: দেশে এক দিনে ৯৬ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তর বুধবার আগের ২৪ ঘণ্টায় ৯৬ জন কোভিড-১৯ রোগীর মৃত্যুর খবর জানিয়েছে। গত বছর মহামারীর প্রাদুর্ভাবের পর এক দিনে এত মৃত্যু আর কখনও দেখেনি বাংলাদেশ। এর আগে সর্বাধিক মৃত্যুর রেকর্ডটি হয়েছিল গত সোমবার। সেদিন ৮৩ জনের মৃত্যুর খবর এসেছিল। গত ৩১ মার্চ ৫২ জনের মৃত্যুর পর থেকে দৈনিক মৃত্যু কখনোই ৫০ এর নিচে নামেনি। […]
মিশরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২০

রাজধানী কায়রো থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দক্ষিণে আসিউত প্রদেশের একটি মহাসড়কে মঙ্গলবার এ দুর্ঘটনাটি ঘটে বলে প্রদেশটির গভর্নরের কার্যালয়ের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যান্ত্রিক ত্রুটির কারণে সিমেন্টবোঝাই ওই ট্রাকটি সড়কে থেমে ছিল। দুর্ঘটনার পরপরই কায়রো থেকে রওনা দেওয়া বাসটিতে আগুন ধরে যায়। পোড়া বাস থেকে মৃতদেহ ও আহতদের বের করতে উদ্ধারকারীদের ব্যাপক […]
কোভিড-১৯: কুড়িগ্রামের হাট-বাজারে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে বুধবার সারা দেশে শুরু হয়েছে ৮ দিনের কঠোর লকডাউন। বুধবার জেলা শহরের কয়েকটি বাজারে সরেজমিনে দেখা গেছে, নিরাপদ দুরত্ব না মেনেই ক্রেতারা বাজারগুলোতে ঘোরাফেরা করছেন। বেশ কিছু মানুষ মাস্ক ছাড়া বাইরে বের হয়েছেন। সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে শহরের জিয়াবাজার, পৌরবাজার, খলিলগঞ্জ বাজার ও ত্রিমোহনী বাজারে। এসব এলাকায় অন্যান্য স্বাভাবিক […]
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জয়ী হওয়ার প্রত্যয় ওবায়দুল কাদেরের

বুধবার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগের পক্ষে জনগণকে বাংলা নববর্ষ ও রমজানের শুভেচ্ছা জানান। ওবায়দুল কাদের বলেন, “করোনাভাইরাস কবলিত বাংলাদেশে আবার এসেছে বাঙালির উৎসবের সবচেয়ে প্রাণবন্ত দিন পহেলা বৈশাখ। এবারকার বৈশাখ এসেছে প্রাণহীন এক বৈরী পরিবেশে, জীবনের এক নিষ্ঠুর বাতাবরণে।” সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিজয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “অদৃশ্য শত্রু […]
‘আগুন নিয়ে খেলো না’, তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের

জে বাইডেনের প্রশাসন শুক্রবার তাইওয়ান বিষয়ক নতুন এক নির্দেশনা জারি করেছে, যাতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাইওয়ানের কর্মকর্তাদের সাক্ষাতের ক্ষেত্রে থাকা কিছু বিধিনিষেধ উঠিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের কড়া সমালোচনা করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। কূটনৈতিক পর্যায়েও ওয়াশিংটনের এই পদক্ষেপের প্রতিবাদ জানানো হয়েছে বলে […]
গণমাধ্যমে সমালোচনা দেখে স্বাস্থ্যের ডিজির ক্ষোভ

কঠোর লকডাউনের মধ্যে বুধবার সরকারি ছুটির দিনে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, এই ধরনের সমালোচনায় অধিদপ্তরের কর্মীদের মনোবল ভেঙে যাবে। কোভিড-১৯ মহামারীর শুরু থেকে সমালোচনার মধ্যে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মাস্ককাণ্ড, জেকেজিকাণ্ডের মতো দুর্নীতির ঘটনা প্রকাশ পাওয়া পর মহাপরিচালক পরিবর্তন করে খুরশীদ আলমকে গত বছর এই দায়িত্বে আনা হয়। বুধবারের সংবাদ সম্মেলনে খুরশীদ বলেন, প্রধানমন্ত্রী […]
কুষ্টিয়ায় আগুনে পুড়ল কৃষকের বাড়ি

মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রুহুল আমিন জানান, উপজেলার আমলা ইউনিয়নের মোহদীপুর ঈদগাহপাড়ার কৃষক তৈয়ব আলীর বাড়িতে বুধবার সকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুন নেভাতে নেভাতে বাড়ির ইটের দেয়াল ছাড়া সবকিছু পুড়ে যায় জানিয়ে তিনি বলেন, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ‘কয়েক লাখ টাকার’ ক্ষতির […]