ফরিদপুরে সরকারি জলাশয় ভরাট করে রাস্তা নির্মাণ

অভিযোগের মুখে থাকা মো. আতিকুল ইসলাম বোয়ালমারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক বিভাগের সুপারভাইজার মো. কাইউম মোল্যা বলেন, মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভার জর্জ একাডেমির পূর্ব পাশে একটি সরকারি জলাশয়ের একাংশ বালু দিয়ে ভরাট করছেন আতিকুল ইসলাম। ওই জলাশয়টি ফরিদপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের […]
ফেইসবুকের ৫৩ কোটির ডেটা ফাঁস প্রশ্নে তদন্ত আয়ারল্যান্ডে

ফেইসবুকের ৫৩ কোটি ব্যবহারকারীর তথ্য অনলাইন ফোরামে বিক্রির জন্য দেওয়া হয়েছে, – এ ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ফেইসবুক জানিয়েছিল, ডেটা বেহাত হয়েছে ২০১৯ সালের সেপ্টেম্বরের আগেই। প্রতিষ্ঠানটি আরও জানায়, মূলত এক ফিচারের ত্রুটি ব্যবহার করে ডেটা হাতিয়ে নেওয়া হয়েছিল। পরে ২০১৯ সালের অগাস্টেই সে ফিচারের ত্রুটি ঠিক করা হয়েছে। তবে, আক্রান্ত ব্যবহারকারীদের অবহিত করেনি এবং […]
বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৪

শিয়া অধ্যুষিত সদর সিটি জেলার ব্যবহৃত জিনিসপত্র বেচাকেনার একটি মার্কেটে বৃহস্পতিবার এ হামলার ঘটনার ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলের চারপাশে ব্যাপক ধোঁয়া দেখা যায়; হতাহতদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও ছুটে আসে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। ২০১৭ সালে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে হটিয়ে দেওয়ার পর বাগদাদে গাড়িবোমা হামলার […]
কবরী ‘লাইফ সাপোর্টে’

রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন কবরীকে বৃহস্পতিবার বিকাল ৪টায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ। কবরীর ছেলে শাকের চিশতী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মায়ের শারীরিক অবস্থা এখন বেশ কমপ্লিকেটেড। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি।” ৭১ বছর বয়সী এ অভিনেত্রী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় […]
নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জে শুক্রবার দুপুর পর্যন্ত গ্যাস থাকবে না

শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকতে পারে বলে জানান তিতাস গ্যাসের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মির্জা মাহবুব হোসেন। বৃহস্পতিবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ও তিতাস যৌথভাবে শুক্রবার হরিপুরে সঞ্চালন লাইনে একটি ভালভ প্রতিস্থাপনের কাজ করবে। এ কারণে ওই সময়ে নারায়ণগঞ্জ শহর এলাকা, সিদ্ধিরগঞ্জ, আদমজী […]
কক্সবাজারে ‘আশ্রয়ণ প্রকল্পের’ নামে জমি দখলের অভিযোগ

বনায়নের উপকারভোগীদের রিট আবেদনে উচ্চ আদালত সামাজিক বনায়নের জায়গা দখলমুক্ত করে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের আদেশ দিয়েছে বলে উপকারভোগীরা জানিয়েছেন। তবে প্রশাসনের কর্মকর্তাদের ভাষ্য, বনবিভাগের সামাজিক বনায়নের জায়গায় কোনো আশ্রয়ণ প্রকল্প নেওয়া হয়নি। যদি জবরদখলকারী কেউ এটি প্রচার করে থাকে তা মিথ্যা। এ নিয়ে ভুক্তভোগীরা চাইলে আইনের ব্যবস্থা নিতে পারে। বনবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কক্সবাজার সদর […]
করোনাভাইরাস: খালেদার অবস্থা ‘স্থিতিশীল’, সিটি স্ক্যানের সিদ্ধান্ত

তাকে হাসপাতালে নেওয়ার দরকার আছে কিনা তা নির্ধারণে দ্রুত ‘সিটি স্ক্যান’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে গুলশানের বাসা ‘ফিরোজা’য় খালেদা জিয়াকে দেখে আসার পর তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফএম সিদ্দিকী সাংবাদিকদের কাছে এই সিদ্ধান্তের কথা জানান। বিএনপি চেয়ারপারসসের অবস্থা তুলে ধরে ডা. সিদ্দিকী বলেন, নতুন উপসর্গ বুধবার রাতে উনার একটু জ্বর উঠেছিলো- […]
করোনাভাইরাস: যেসব দেশে মৃত্যু বাংলাদেশের চেয়ে বেশি

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এখন দ্রুতগতিতে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার। এমন মৃত্যু আর সংক্রমণে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রয়টার্সের পরিসংখ্যান বলছে, বিশ্বে কোভিড-১৯ সংক্রমণের ১১ শতাংশই ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কায়। মোট মৃত্যুর ৬ শতাংশও এই দেশ ক’টিতে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে সংক্রমণ এবং মৃত্যুর হার […]
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান গোপন বৈঠক

বৈঠক সংশ্লিষ্টরা দিল্লিতে বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছেন। তারা জানান, সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যস্থতায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং এবং পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের কর্মকর্তারা দুবাইয়ে এই বৈঠক করেন। ২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে উত্তেজনা বেড়েছে। ওই বছরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু […]
ছাড়পত্র ছাড়াই বার্সার ফাইনালের দলে ফাতি

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে আগামী শনিবার শিরোপা লড়াইয়ে মাঠে নামবে বার্সেলোনা। ম্যাচটির জন্য বৃহস্পতিবার ২৬ সদস্যের দলে ঘোষণা করে কাতালান ক্লাবটি। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা দ্বিতীয় পছন্দের গোলরক্ষক নেতোও রয়েছেন এই তালিকায়। গত নভেম্বরের শুরুর দিকে ফাতির হাঁটুতে অস্ত্রোপচার হয়। সেরে উঠে মাঠে ফিরতে তার চার মাসের মতো সময় লাগতে পারে বলে সেই সময় জানানো […]