ক্যাটাগরি

পুঁজিবাজারে আসছে প্রথম এসএমই কোম্পানি

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এসএমই) খাতের কোম্পানিটি ১০ টাকা দামে ৭৫ লাখ শেয়ার বিক্রি করে পুঁজিবাজার থেকে সাড়ে সাত কোটি টাকার মূলধন উত্তোলন করবে। বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কমিশন। এ অনুমোদনের মাধ্যমে দেশের এসএমই খাতের […]

করোনাভাইরাস: ফেনীতে মুক্তিযোদ্ধা বিডিআর সদস্যের মৃত্যু

বৃহস্পতিবার সকাল ৯টায় ফেনী মেডিনোভা হাসপাতালে তার মৃত্যু হয়। বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় বিশেষ ব্যবস্থায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। প্রয়াত অবসরপ্রাপ্ত বিডিআর (বিজিবি) সদস্য আবদুল মন্নান (৭২) দাগনভূঞা উপজেলার মোমারিজপুর গ্রামের মিয়ন কাজী বাড়ির বাসিন্দা। এক নম্বর সেক্টর থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আবদুল মন্নানের ছেলে ডা. লিটন জানান, গত ১৫ বছর ধরেই শ্বাসকষ্টে ভুগেছিলেন […]

রিয়াল সবসময় আরও চায়: জিদান

ইউরোপিয়ান প্রতিযোগিতায় শেষ আটের ফিরতি লেগে লিভারপুলের মাঠে বুধবার গোলশূন্য ড্র করে রিয়াল। প্রথম লেগে ঘরের মাঠে ৩-১ গোলের জয়ে সেমি-ফাইনালে ওঠে জিদানের দল। ফিরতি লেগে অধিকাংশ সময় নিজেদের রক্ষণ সামলাতেই কেটে যায় সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটির। দারুণ সব সেভে জাল অক্ষত রাখেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। ম্যাচ শেষে জিদান বলেন, তিনি জানতেন প্রতিপক্ষের মাঠে শুরুতে ভুগতে […]

অপ্রয়োজনে রাস্তায়, ঢাকায় ১৫ জনের জরিমানা

কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার দুপুরে শাহবাগ এলাকায় তাদের জরিমানা করা হয়। পলাশ কুমার বসু বলেন, “এক ব্যক্তি ওড়না নিয়ে বের হয়েছেন, তা নিউ মার্কেটের একটি দোকানে দেবেন বলেছেন। কিন্তু নিউ মার্কেটে তো বন্ধ জানানো হলে কোনো সদুত্তর দিতে পারেননি।” এভাবেই অপ্রয়োজনে মানুষ বের হচ্ছে জানিয়ে তিনি বলেন, ওই এলাকায় প্রায় তিন ঘণ্টা সচেতনতামূলক মাইকিং […]

এফডিসি ভবন নির্মাণে দরপত্র আহ্বান

ভবনটি নির্মাণের জন্য ২০১৮ সালের ৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৩২২ কোটি ৭০ লাখ টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে। ৪ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ৫ মে সকাল ১১টার মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানকে দরপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে; একই দিন দুপুর দুইটায় দরপত্র খোলা হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন […]

সাগরে মাছ ধরা নিষেধ ৬৫ দিন, নিষেধাজ্ঞা শুরু ২০ মে

গত ১৩ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ এর ধারা ৩ এর উপধারা ২ এ প্রদত্ত […]

সাতক্ষীরায় মন্দির ভাঙচুর: আ.লীগ নেতা বহিষ্কার

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে। বহিষ্কৃত আকবর পাড় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ইউপি সদস্য আকবর উত্তর কদমতলা গ্রামের আজাদ আলী পাড়ের ছেলে। এদিকে, কালিগঞ্জ সার্কেলের এএসপি মোহাইমিনুর রহমান জানান, এ ঘটনায় […]

করোনাভাইরাস: ১৫ দিনেই ১০০০ মৃত্যু

গত বছর মহামারীর প্রাদুর্ভাবের পর বাংলাদেশে হাজার মৃত্যু ঘটতে এটাই সবচেয়ে কম সময়। বৃহস্পতিবার দেশে আরও ৯৪ জন কোভিড-১৯ রোগীর মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, এ নিয়ে মহামারীতে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। বুধবার বাংলা নববর্ষের প্রথম দিনে সবচেয়ে বেশি ৯৬ জনের মৃত্যুর খবর এসেছিল। গত ৩১ মার্চ ৫২ জনের মৃত্যুর পর থেকে দৈনিক […]

সিরাজগঞ্জে লরি চাপায় দুইজন নিহত

বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের হালুয়াঘাটি এলাকায় এক ট্যাংক-লরির সাথে অটোরিকশার এ দুর্ঘটনায় আরও একজন আহত হয় বলে ফায়ার সার্ভিস জানায়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহত অটোরিকশা চালক নাসির হোসেন (৩৫)  নাটোরের বড়াইগ্রামের বাসিন্দা।   শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, বৃহস্পতিবার দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের হালুয়াঘাটি এলাকায় অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা থেকে বগুড়াগামী একটি ট্যাংক-লরি চাপা […]

কাগজের কর প্রত্যাহার চান সম্পাদকরা

আগামী ২০২১-২২ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামালের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে এসব প্রস্তাব দেন বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকরা। অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, বৈঠকে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, আমাদের নতুন সময় পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খান […]