ক্যাটাগরি

আবার ভাঙল শরীয়তপুরে হাসপাতালের ছাদ

হাসপাতালের নিচতলায় রেডিওলজি ও ইমেজিং বিভাগের কক্ষে বৃস্পতিবার সকালে এই ভাঙনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট আক্তার হোসেন বলেন, “সকালে কক্ষের তালা খুলে দেখি ছাদের পলেস্তারাসহ একটি বড় অংশ খসে পড়ে আছে। এক্স-রে মেশিনের ওপর একটি বড় অংশ পড়ে আছে। বিকল্প না থাকায় এখনও এ কক্ষটিই ব্যবহার করতে হচ্ছে।” গত বছর ১৩ সেপ্টেম্বর হাসপাতালের […]

কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণের মামলা

ওই গৃহবধু বুধবার কোটালীপাড়া থানায় এ মামলা করেন বলে থানার ওসি শেখ লুৎফর রহমান জানান। মামলার বিবরণে বলা হয়, মঙ্গলবার রাতে ওই নারী তার স্বামীর বাড়ি ফেরার অপেক্ষায় ঘরের দরজা খুলে ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে গ্রামের হাবিব হাওলাদারের ছেলে সাইফুল হাওলাদার (৩৫) ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। ওসি বলেন, হাসাপাতালে ওই নারীর স্বাস্থ্য […]

কৃষ্ণাঙ্গকে গুলি: মার্কিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নরহত্যার অভিযোগ

কিমবারলি পটার (৪৮) নামের এই নারী পুলিশ কর্মকর্তা তার পদ থেকে পদত্যাগ করার পরদিন বুধবার তার বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার নরহত্যার অভিযোগ আনা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মিনেসোটার ব্যুরো অব ক্রিমিনাল আপ্রেহেনসন (বিসিএ) জানিয়েছে, বুধবার সকালে পটারকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়। দ্বিতীয় মাত্রার নরহত্যার অভিযোগে তাকে হেনেপিন কাউন্টি কারাগারে রাখা হয়। কারাগারের রেকর্ড […]

লকডাউনে শ্রমিক হয়রানির অভিযোগ জি-স্কপের

এক বিবৃতিতে জি-স্কপের যুগ্ম সমন্বকারী আব্দুল ওয়াহেদ এবং কামরুল আহসান সংক্রমণের ঝুঁকি নিয়ে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা ও ঝুঁকি ভাতা দেওয়ার দাবি জানান। বিবৃতিতে বলা হয়, “গার্মেন্টস মালিকরা বারবার নিজেদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। তারা উৎপাদন এবং রপ্তানির প্রয়োজন দেখিয়ে নিজ ব্যবস্থাপনায় শ্রমিক পরিবহনের ব্যবস্থা এবং কারখানায় স্বাস্থ্যবিধির যথাযথ বাস্তবায়ন করবেন এই শর্তে […]

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে তিন ধরনের মাস্ক

ঘরে বসে অফিস করার সময়সীমা ক্রমাগত বেড়েই চলেছে। কাজের মাঝে ত্বকের যত্ন নেওয়ার অবসর অনেকক্ষেত্রে নেই বললেই চলে। তাই রাতের সময়টাকে ব্যবহার করতে পারেন ত্বক পরিযর্যার ক্ষেত্রে। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে সারা রাত ত্বক পুনর্গঠন ও সার্বিক উন্নয়নে সহায়তা করে এমন কয়েকটি মাস্ক সম্পর্কে জানানো হল। মধু ও ওটমিল: দুই টেবিল-চামচ মধু ও […]

এমন ইনিংসের জন্য দীর্ঘ অপেক্ষায় ছিলেন বাবর

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সেঞ্চুরিয়নে বুধবার পাকিস্তানের লক্ষ্য ছিল ২০৪। আগে কখনোই ১৯০ রান তাড়ায় জয়ের কীর্তিও ছিল না তাদের। কিন্তু এ দিন আরও বড় চ্যালেঞ্জ তার জিতে যায় যেন তুড়ি বাজিয়ে। বাবরের সেঞ্চুরি ও মোহাম্মদ রিজওয়ানের ৪৭ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংসে ১২ বল বাকি থাকতেই জয় ধরা দেয় ৯ উইকেটে। ১৫ […]

সুপ্রিম কোর্টে মতিন খসরুর জানাজা, ফুলেল শ্রদ্ধায় বিদায়

সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল […]

ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, মাঝে পড়ে ভ্যানচালক নিহত

বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তারাশী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান। নিহত ফুরু শেখ (৫৫) উপজেলার হিরণ ইউনিয়নের তারাশী গ্রামের হামেদ শেখের ছেলে। ওসি বলেন,“গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে কোটালীপাড়া থেকে ছেড়ে যাওয়া একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মাঝে পড়ে ভ্যানচালক ফুরু […]

ময়মনসিংহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সওজ প্রকৌশলী নিহত

ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর শম্ভুগঞ্জের স্বপ্নের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত রাসেলের বাড়ি পটুয়াখালী জেলায় বলে জানিয়েছে পুলিশ। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের টিম লিডার মজিবুর রহমান বলেন, সকালে মোটর সাইকেলে করে ময়মনসিংহ যাচ্ছিলেন রাসেল। পথে নেত্রকোণাগামী ইটবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাসেল ঘটনাস্থলেই মারা যান। পরে […]

লকডাউন: দ্বিতীয় দিনে ঢাকায় বেড়েছে রিকশা-অটোর চলাচল, তৎপর পুলিশও

বৃহস্পতিবার রামপুরা, মালিবাগ, বিজয়নগর, কাকরাইল ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। তবে যান ও পথচারী চলাচল নিয়ন্ত্রণে তৎপর রয়েছেন পুলিশ বাহিনীর সদস্যরাও। কয়েকটি স্থানে পুলিশের তল্লাশি চৌকিতে রিকশা উল্টে রাখা ও সিএনজি আটক করার দৃশ্য দেখা গেছে। প্রথম দিনে বিভিন্ন সড়কে রাস্তায় বেষ্টনী দিয়ে যান চলাচল বন্ধের যে দৃশ্য দেখা গিয়েছিল দ্বিতীয় দিনে তা নেই। পরিবর্তে […]