রাজশাহীতে ড্রামে অজ্ঞাত নারীর লাশ

রাজশাহী সিটি বাইপাস গরুর হাটের কাছ থেকে শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হয় বলে শাহমুখদুম থানার ওসি সাইফুল ইসলাম খান জানান। তার বয়স ২৫ থেকে ২৬ বছর হতে পারে জানিয়ে তিনি বলেন, স্থানীয় এক কৃষক জমিতে সেচ দিতে গিয়ে ডোবায় ড্রাম ভাসতে দেখেন। ড্রাম ভেঙে ভেতর পা দেখে পুলিশকে খবর দেন তিনি। ওসি বলেন, নারীর […]
খালেদার অবস্থা ‘স্থিতিশীল’, দেওয়া হয়েছে নতুন ওষুধ

তবে খালেদার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য এজেডএম জাহিদ হোসেন। অধ্যাপক জাহিদ হোসেন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা গতকাল গভীর রাতে ম্যাডামের সিটি স্ক্যানের (চেস্ট) ফাইনাল রিপোর্ট হাতে পেয়েছি। “রাতেই লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান, যিনি ম্যাডামের সব কিছু তদারকি করছেন, তিনিসহ দেশ-বিদেশে […]
খালেদার অবস্থা ‘স্থিতিশীল’, আছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে

চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছেন বলেও জানান তিনি। অধ্যাপক জাহিদ হোসেন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা গতকাল গভীর রাতে ম্যাডামের সিটি স্ক্যানের (চেস্ট) ফাইনাল রিপোর্ট হাতে পেয়েছি। “রাতেই লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান, যিনি ম্যাডামের সব কিছু তদারকি করছেন, তিনিসহ দেশ-বিদেশে উনার মেডিকেলে টিমের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে […]
শনিবার থেকে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

শুক্রবার ইউএস-বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৭ এপ্রিল) থেকে দুবাই, মাস্কাট, দোহা ও সিঙ্গাপুর রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে এই বেসরকারি বিমান পরিবহন সংস্থা। প্রতিটি আন্তর্জাতিক রুটেই ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়। স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় রেখে সব ফ্লাইট ঢাকা থেকে পরিচালিত হবে জানিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের […]
করোনাভাইরাস: দেশে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ লাখের বেশি মানুষ

বৃহস্পতিবার একদিনেই টিকা নিয়েছেন এক লাখ ৯৬ হাজার ৯৭৬ জন। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ১০ হাজার ৫৭২ জন। এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৮৬ হাজার ৮৮৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত দুই ডোজ মিলিয়ে ৬৬ লাখ ১৭ হাজার ৩৬ জন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা নিয়েছেন। বৃহস্পতিবার বিকাল […]
লকডাউনে ‘জমজমাট’ দাসের জংগল হাট

শুক্রবার সকাল ৮টা থেকে এ হাটে শত শত গরু-ছাগল ভেড়া নিয়ে বিক্রেতারা হাটে হাজির হতে দেখা গেছে। এ সময় হাটে আসতে দেখা গেছে অনেক ক্রেতাদেরও। অধিকাংশ ক্রেতা ও বিক্রেতার মুখে মাস্ক ছিল না। পশুরহাট থেকে কিছুটা দূরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ও গোসাইরহাট থানার অবস্থান হলেও তাদের এ বিষয়ে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। স্থানীয় জামাল বেপারী বলেন, “আচারণ বিধি ভঙ্গ করে প্রতি শুক্রবার গরুর হাট […]
কোভিড-১৯: ভারতে টানা দ্বিতীয় দিন ২ লাখের বেশি রোগী শনাক্ত

শুক্রবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ ঘণ্টায় ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্তের খবর নিশ্চিত করেছে। এ নিয়ে গত ৯ দিনে ৮ বার ভারত দৈনিক শনাক্তে আগেরদিনের রেকর্ড ভেঙেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটিতে সরকারি হিসাবেই আক্রান্তের মোট সংখ্যা এক কোটি ৪৩ লাখের কাছাকাছি পৌঁছে গেছে; ৩ কোটি ১০ লাখের […]
দুর্ঘটনায় রিকশাচালকের মৃত্যু, ডিএসসিসির গাড়ি পোড়াল জনতা

শুক্রবার সকালে বিবির বাগিচা এলাকায় ওই দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সিটি করপোরেশনের গাড়িটিতে আগুন দেয় বলে জানিয়েছে পুলিশ। যাত্রাবাড়ী থানার এসআই মো. আব্বাস বলেন, “সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় একজন রিকশাচালক ঘটনাস্থলে মারা গেছে।” নিহত রিকশাচালকের পরিচয় জানার চেষ্টা হচ্ছে বলে তিনি জানান। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, সকাল ৯টার দিকে সিটি […]
চার ছক্কায় জিতিয়ে মরিস বললেন, ‘এজন্যই গলফ খেলি’

আইপিএলের সব আসর মিলিয়ে সবচেয়ে বেশি পারিশ্রমিকে মরিসকে এবার দলে নেয় রাজস্থান। তার জন্য প্রতিটি ম্যাচই চোখধাঁধানো এই অর্থের প্রতিদান দেওয়ার লড়াই। আসরের প্রথম ম্যাচে তা খুব একটা দিতে পারেননি দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডার। ২ উইকেট নিলেও ছিলেন খরুচে। ব্যাটিংয়ে ৪ বলে করেন ২। দ্বিতীয় ম্যাচেও বৃহস্পতিবার খুব ভালো বোলিং করতে পারেননি। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে […]
মিয়ানমারজুড়ে চলছে অভ্যুত্থানবিরোধীদের ‘নীরব ধর্মঘট’

শুক্রবারের এ ধর্মঘটে বাড়িতে থেকেই জান্তাবিরোধী আন্দোলনে নিহত ৭০০র বেশি মানুষকে স্মরণ করতে এবং ঘর থেকে বের হলে কালো কাপড় পরতে বলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির লাখ লাখ মানুষ রাস্তায় নেমে সেনাশাসনের বিরুদ্ধে তাদের সরব অবস্থান ব্যক্ত করেছে; রক্ত দিয়ে, নির্যাতন-নিপীড়ন উপেক্ষা […]