করোভাইরাসের উপসর্গ নিয়ে চাঁদপুরে দুজনের মৃত্যু

এরা হলেন- চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের কাদের মিজি (৬৮) ও পুরানবাজার মেরকাটিজ রোডের বাসিন্দা রানু বেগম (৪৫)। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, তারা করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। কাদের শুক্রবার বিকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় […]
ভোরের বৃষ্টিতে স্বস্তি

রাজধানীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল ভিজিয়ে দিয়ে যায় শনিবার ভোরের এক পশলা বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরর জানায়, ভোর চারটার দিকে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ অঞ্চলের অনেক জায়গায় অস্থায়ী দমকাসহ বজ্রবৃষ্টি হয়েছে। রাঙামাটি, ফেনী, খাগড়াছড়ি ও চট্টগ্রাম অঞ্চলেও ভোরের দিকে বজ্রবৃষ্টি হয়। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, “এ সময় ২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে […]
করোনাভাইরাস: টিকা উৎপাদন ব্যাপক হারে বাড়াবে ভারত

শুক্রবার দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সেপ্টেম্বর নাগাদ ১০ কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্য অর্জনের পরিকল্পনা করেছে। মন্ত্রণালয়ের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমানে কোভ্যাক্সিন-এর উৎপাদক প্রতিষ্ঠান ভারত বায়োটেকের মাসিক উৎপাদন ক্ষমতা এক কোটি ডোজ। সেপ্টেম্বর নাগাদ এর উৎপাদন সক্ষমতা ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউ সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে […]
দেশের চলচ্চিত্রে কবরী উজ্জ্বল নক্ষত্র: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “এদেশের চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।” প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। করোনাভাইরাসে আক্রান্ত কবরী রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় […]
টিভি সূচি (শনিবার, ১৭ এপ্রিল ২০২১)

আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দরাবাদ, রাত ৮:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস সিলেক্ট ১, গাজী টিভি এফএ কাপ (সেমি-ফাইনাল) ম্যানচেস্টার সিটি-চেলসি, রাত ১০:৩০ সরাসরি: সনি টেন ২ ইংলিশ প্রিমিয়ার লিগ নিউক্যাসল ইউনাইটেড-ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, বিকেল ৫:৩০ উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স-শেফিল্ড ইউনাইডেট, রাত ১:১৫ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ২ সেরি আ সাম্পদোরিয়া-হেল্লাস ভেরোনা, সন্ধ্যা ৭:০০ […]
ছায়া, ছবি আর কবরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 17 Apr 2021 03:12 AM BdST Updated: 17 Apr 2021 03:34 PM BdST ষাটের দশকে দৃশ্যপটে আবির্ভাব, তারপর নানা রূপে, নানা ভূমিকায় তিনি ছিলেন জীবন্ত এক চলচ্চিত্র হয়ে। পৃথিবীর রঙ্গমঞ্চকে বিদায় জানানো সারাহ বেগম কবরীর জীবনের কিছু টুকরো মুহূর্ত ছবির অ্যালবামে ফিরিয়ে এনেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রীরা। এক সময় […]
কোভিড-১৯: লকডাউনের ‘কড়াকড়িতে’ এক মাসের সর্বনিম্ন পরীক্ষা

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সর্বাত্মক লকডাউনে বিধিনিষেধের মধ্যে যানবাহন চলাচল বন্ধ থাকায় উপসর্গ থাকলেও অনেকে পরীক্ষা কেন্দ্রে যেতে পারছেন না। এছাড়া বিদেশগামীদের সংখ্যা কমে যাওয়াতেও পরীক্ষা কমেছে কিছুটা। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এদিন দেশজুড়ে ১৮ হাজার ৯০৬টি নমুনা পরীক্ষা করা হয়, যা ১৫ মার্চের পর সব চেয়ে কম। ওই দিন ১৮ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা হয়। […]
বাংলা চলচ্চিত্রের বিকাশে কবরীর অবদান অবিস্মরণীয়: রাষ্ট্রপতি

এক শোকবার্তায় তিনি বলেন, “কবরী ছিলেন বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যু দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলা চলচ্চিত্রের বিকাশে তার অবদান মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।” করোনাভাইরাসে আক্রান্ত সাবেক সংসদ সদস্য, চিত্রনায়িকা ও নির্মাতা কবরীর শুক্রবার রাতে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান। ৭১ বছর বয়সী এ […]
কিংবদন্তী অভিনেত্রী কবরীর চিরবিদায়

রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কবরী লাইফ সাপোর্টে ছিলেন। কিছুক্ষণ আগে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।” ৭১ বছর বয়সী এ অভিনেত্রী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার ফুসফুসেরও মারাত্মক […]
১০ মার্কিন কূটনীতিককে বহিষ্কারের পথে রাশিয়া

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার একথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার মার্কিন নির্বাচনে ক্রেমলিনের হস্তক্ষেপ, সাইবার হামলা ও অন্যান্য অনিষ্টকর কর্মকাণ্ডের কারণে রাশিয়ার একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রে রাশিয়ার কূটনৈতিক মিশন থেকে ১০ কর্মকর্তাকেও বহিষ্কার করেছে। তবে রাশিয়া যুক্তরাষ্ট্রের সব অভিযোগ অস্বীকার করেছে। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের এই […]