ক্যাটাগরি

হেফাজত নেতা জুবায়ের রিমান্ডে

শনিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক শুনানি শেষে পাঁচ দিন হেফাজতের আদেশ দেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতে মাওলানা জুবায়েরের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। কাঠগড়ায় দাঁড়ানো জুবায়েরকে বিচারক জিজ্ঞাসা করেন, তার কিছু বলার আছে কিনা। উত্তরে আসামি […]

ইতিহাসকে অস্বীকার করতে চায় বিএনপি: হাছান

শনিবার মুজিবনগর দিবসে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুজিব নগর সরকারের অধীনেই সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, “দুঃখজনক হলেও সত্য, এই ঐতিহাসিক মুজিবনগর দিবসটি বিএনপি পালন করে না। “১৯৭১ সালের এইদিনে তৎকালীন মেহেরপুর […]

কিশোরগঞ্জে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রেলওয়ে স্কুল এলাকায় তিনি খুন হন। নিহত ফারুক খান (৩০) ভৈরবের চণ্ডীবর এলাকার মো. সালাম খানের ছেলে। ফারুকের খালাত ভাই আরিফ মিয়া বলেন, তিনি ও ফারুক অটোরিকশায় করে ব্রাহ্মণবাড়িয়ায় একটি কাজ শেষে আশুগঞ্জ আসেন। অবরোধে গাড়ি না পেয়ে আশুগঞ্জ থেকে হেঁটে সেতু পার হয়ে […]

নাতাঞ্জে নাশকতা: ‘দায়ীকে’ শনাক্তের দাবি ইরানি গণমাধ্যমের

“রেজা কারিমি, এই নাশকতা সংঘটনকারীকে শনাক্ত করা হয়েছে,” শনিবার বলেছে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।  গত রোববারের ওই বিস্ফোরণের আগে তিনি ইরান থেকে পালিয়ে যান বলে জানিয়েছে গণমাধ্যমটি। “তাকে গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় এবং আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে,” বলেছে টেলিভিশনটি। বিস্ফোরণে পারমাণবিক কেন্দ্রটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর তাতে নাতাঞ্জের পুরনো আইআরওয়ান টাইপের সেন্ট্রিফিউজগুলো ক্ষতিগ্রস্ত […]

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি নেতা আমান

দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। “গতকাল রাত তিনটায় উনার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আাসে। এখন পর্যন্ত তার কোনো উপসর্গ পরিলক্ষিত হচ্ছে না। উনি ভালো আছেন।” বিএনপির এই নেতা দেশবাসীসহ দলের নেতাকর্মী ও সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন বলে জানান অধ্যাপক জাহিদ। ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র […]

করোনাভাইরাসে চট্টগ্রামে সাতজনের মৃত্যু

শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এসব তথ্য দেয়া হয়। মৃত সাতজনের মধ্যে চারজন নগরীর এবং তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫২ জনে। এর মধ্যে গত ১৬ দিনে মারা গেছে ৫৫ জন। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগের […]

কিশোরগঞ্জে সংঘর্ষে দুইজন নিহত

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়া গ্রামে কয়েক দফা সংঘর্ষে আরও অন্তত ৪০ জন আহত  এবং অন্তত ২৫টি বাড়িঘরে হামলা ও লুটপাট হয়েছে। নিহত মকবুল হোসেন (৪০) খলাপাড়া গ্রামের মুতালিব শেখের ছেলে এবং পাভেল শেখ (১৭) লুন্দিয়া  গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে। এসব তথ্য উল্লেখ করে ভৈরব থানার ওসি মো. শাহিন […]

হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে কোভিড রোগীর ‘আত্মহত্যা’

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাসিব ইকবাল প্রয়াত ইমদাদুল হকের ছেলে। রাজধানীর নিউ ইস্কাটনের একটি বাসায় থাকতেন তিনি। মুগদা থানার এসআই শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টা ৫০ মিনিটে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি বলেন, “হাসিব ইকবাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুগদা হাসপাতালের ১১ […]

আওয়ামী লীগের মুজিব নগর দিবস পালন

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশের আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে করে শ্রদ্ধা জানানো হয়।  পরে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী […]

কুড়িগ্রামে ঝড়ে প্রাণ গেল জেলের

নিহত মমির উদ্দিন (৪২) উপজেলার হাতিয়া ইউনিয়নের শ্যামপুর কুমারপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। উপজেলার অনন্তপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে শুক্রবার রাতে তিনি মারা যান বলে হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন জানান। চেয়ারম্যান বলেন, রাত সাড়ে ১১টার দিকে অনন্তপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন মমির। পথে ঝড়ে ইউক্যালিপ্টাস গাছ ভেঙে পড়লে চাপা খান মমির। চিৎকার […]