করোনাভাইরাসমুক্ত বিশ্বকাপ আয়োজনের লক্ষ্য কাতারের

কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ-এর বরাত দিয়ে এই খবর দিয়েছে রয়টার্স। দেশটির পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি শনিবার এই পরিকল্পনার কথা জানান। “বিশ্বকাপের জন্য আসা সবাইকে টিকার আওতায় আনতে কাজ চলছে। আশা করছি, আমরা কোভিড-মুক্ত একটা ইভেন্ট আয়োজন করতে পারব।” গত ফেব্রুয়ারিতে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, আগামী বছর কাতারে হতে যাওয়া বিশ্বকাপে […]
আসিয়ান সম্মেলনে ‘যোগ দেবেন’ মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র শনিবার মিন অং হ্লাইংয়ের আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি জানান। আগামী ২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ান সম্মেলন শুরু হওয়ার কথা। গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে মিন অং হ্লাইং নেতৃত্বাধীন দেশটির সেনাবাহিনী। তারপর থেকে সেখানে অভ্যুত্থান বিরোধী টানা বিক্ষোভে এখন পর্যন্ত ৭২৮ জনের বেশি বিক্ষোভকারীকে […]
টুইটারে বিভ্রাট, সমস্যা সারাইয়ে চলছে কাজ

রয়টার্সের প্রতিবেদন বলছে, শুক্রবার শেষ ভাগে এ ব্যাপারে টুইট করেছে প্রতিষ্ঠানটি। ওই টুইটে তারা লিখেছে, “আপনাদের কারো কারো জন্য হয়তো টুইট লোড হচ্ছে না। আমরা সমস্যা সারাতে কাজ করছি, এবং খুব দ্রুতই টাইমলাইনে ফিরতে পারবেন আপনি।” বিভ্রাট সম্পর্কিত তথ্যদাতা এবং নজরদারি সাইট ডাউনডিটেক্টরের দেওয়া তথ্য অনুসারে, প্রায় ৪০ হাজার ব্যবহারকারী শুক্রবার সামাজিক মাধ্যমটিতে সমস্যা হওয়ার […]
করোনাভাইরাস: দেশে দ্বিতীয় দিনের মত শতাধিক মৃত্যু

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ১০১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ১০ হাজার ২৮৩ জনের মৃত্যু হল। আর নতুন রোগীদের নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে সাত লাখ ১৫ হাজার ২৫২ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও পাঁচ হাজার ৯০৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। সব […]
শরীয়তপুরে বাইক গাছে ধাক্কা খেয়ে ২ বন্ধু নিহত

নড়িয়া থানার ওসি অবনী শংকর কর জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নড়িয়ার রাজনগর বেইলি সেতুর কাছে ঢাকা-শরীয়তপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হল- নড়িয়া উপজেলার রাজনগর কাজিকান্দি গ্রামের দোলোয়ার শিকদারের ছেলে বায়েজিদ (১৫) ও সোলাইমান আকনের ছেলে অভি আকন (১৫)। তারা উপজেলার নশাসন ইসমাইল হোসেন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। ওসি অবনী […]
কবরীর শূন্যতা পূরণ হওয়ার নয়: ফখরুল

শনিবার এক শোকবার্তায় তিনি বলেন, ‘‘চলচ্চিত্র অঙ্গনে জনপ্রিয় ও মেধাবী অভিনেত্রী সারাহ বেগম কবরী তার অসাধারণ অভিনয়ের জন্য দেশের মানুষের কাছে অমর হয়ে থাকবেন। “তার মৃত্যুতে দেশের অভিনয় জগতে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হওয়ার নয়।” গত শতকের ষাটের দশকে সেলুলয়েডের পর্দায় আবির্ভূত হয়ে পরের অর্ধশতকে দুই শতাধিক সিনেমায় আলো ছড়িয়েছেন কবরী। তার […]
মারাদোনার প্রথম বিশ্বকাপ জার্সি নিলামে

১৯৮২ সালের ১৩ জুন, গ্রুপ পর্বে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপে অভিষেক হয় মারাদোনার। যদিও সেই ম্যাচে কোনো গোল করতে পারেননি তিনি, ম্যাচটি ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। আকাশি-সাদা জার্সিটির সামনের দিকে কালো কালিতে রয়েছে মারাদোনার অটোগ্রাফ। স্পেনে হওয়া ওই বিশ্বকাপ থেকে ফেরার পর আর্জেন্টিনা দলের কোচ সেসার লুইস মেনোত্তির কাছ থেকে জার্সিটি উপহার হিসেবে পেয়েছিলেন দেশটির […]
দরজা ভেঙ্গে তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের ‘দোলনচাঁপা’ ভবনে নিজের ফ্লাটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছেন উত্তরা বিভাগের উপ কমিশনার মো. শহিদুল্লাহ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ফ্ল্যাটে ড. তারেক শামসুর একাই থাকতেন। স্ত্রী ও সন্তান দেশের বাইরে থাকেন। সকাল সাড়ে আটটার দিকে গৃহপরিচারিকা বাসায় এসে অনেক ডাকাডাকি করার পরও […]
কোভিড-১৯: একদিনে রেকর্ড ১,৩৪১ মৃত্যু দেখল ভারত

শনিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আরও এক হাজার ৩৪১ জনের মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে। কোভিড-১৯ মহামারীতে এখন পর্যন্ত ভারত একদিনে আর এত মৃত্যু দেখেনি বলে জানিয়েছে আনন্দবাজার। গত বছর ১৬ সেপ্টেম্বর দেশটিতে ২৪ ঘণ্টায় এক হাজার ২৯০ জনের মৃত্যু হয়েছিল। এতদিন সেটাই ছিল একদিনে সবচেয়ে বেশি মৃত্যু। সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় হিমশিম […]
২৩ এপ্রিল পর্যন্ত রাশিফল

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা। জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না। মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে একাধিক রোমাঞ্চকর অনুভূতির মুখোমুখি হতে […]