লকডাউন: ‘ভাল নেই’ বাগেরহাটের নিম্ন আয়ের মানুষ

এমন অবস্থায় প্রশাসন থেকে কোনো সাহায্য পাননি বলে অভিযোগ তাদের। আর জেলা প্রশাসন বলছে, সাহায্যের জন্য নিম্ন আয়ের মানুষদের একটা তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। শহরের রেলরোড এলাকার চায়ের দোকানি স্বপন দাস বলেন, “লকডাউনের কারণে দোকান বন্ধ রেখেছি। ছয়জনের সংসার; চা বিক্রি করে আমার সংসার চলে। আয় বন্ধ থাকলে সংসার চলবে কি করে। “গত লকডাউনের […]
ভারতের ভিসা পাবেন বাবর আজমরা

দুই দেশের বৈরি রাজনৈতিক সম্পর্কের প্রভাব ক্রিকেটে পড়েছে প্রবলভাবেই। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ অনেক বছর ধরে। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসার নিশ্চয়তা চেয়ে বেশ কিছুদিন ধরেই উচ্চকিত ছিল পাকিস্তানের বোর্ড। যদিও বিশ্বকাপের মতো আসরের জন্য ভিসা না পাওয়া কল্পনা করা কঠিন। তবে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে এ অনিশ্চয়তা অমূলকও ছিল […]
মাঠে পড়েছিল কৃষকের লাশ, পুলিশ বলছে হত্যা

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাগুলাট ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামের মাঠ থেকে মজির উদ্দিন (৪৩) নামের ওই কৃষকের লাশ তারা উদ্ধার করেন বলে কুমারখালী থানার ওসি মজিবর রহমান জানান। নিহত মজির উপজেলার ভরুয়াপাড়া গ্রামের হায়াত আলীর ছেলে। ওসি বলেন, ভরুয়াপাড়া মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে […]
মাঠে যদি দেখা যেত ১১ জন জাদেজা!

আইপিএলের ম্যাচে শুক্রবার পাঞ্জাবের বিপক্ষে ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে মাচের সেরা হন দিপক। প্রথম ওভারেই অসাধারণ এক আউটসুইঙ্গারে বোল্ড করেন তিনি মায়াঙ্ক আগারওয়ালকে। ওই ওভারেই পেতে পারতেন ক্রিস গেইলের উইকেট। কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ নিতে পারেননি রুতুরাজ গায়কোয়াড়। জাদেজার সহায়তায় গেইলকে পরে ঠিকই ফেরান দিপক। তার নাকল বলে শর্ট কাভার থেকে […]
সাতক্ষীরায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ শ্রমিক নিহত

উপজেলার শুভাষিনী বাজারের পাশে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে শনিবার ভোরে তারা হতাহত হন বলে তালা থানার ওসি মেহেদী রাসেল জানান। নিহতরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের আবু বক্করের ছেলে মুন্না (৩৫) ও শফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি। ওসি বলেন, আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের ২০ জন […]
দুর্বল প্রতিরোধ ক্ষমতার লাখ লাখ রোগীকে সুরক্ষা দেবে না টিকা

গত বসন্তে করোনাভাইরাস যখন শহরটিতে দাপট দেখানো শুরু করেছিল, ব্রঙ্কসের মন্টেফিওরে মেডিকেল সেন্টারের জরুরি ওষুধ বিভাগের প্রধান ৬৩ বছর বয়সী ওলোউইৎজও তখন আক্রান্ত রোগীদের চিকিৎসায় আগ্রহী হয়ে উঠেছিলেন। কিন্তু ২০১৯ সালের ক্যান্সার চিকিৎসা তার রোগ প্রতিরোধী কোষগুলোকে ধ্বংস করে দিয়েছে, দেহকে করে তুলেছে ভাইরাসের বিরুদ্ধে অসহায়। তাই তো কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের সময়টাতে ওলোউইৎজকে কেবল জুম […]
ভারতের মধ্যবিত্ত শ্রেণিকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে মহামারী

যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের বরাত দিয়ে শুক্রবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মহামারীর প্রথম ধাক্কায় গত বছর পাঁচ কোটি ৪০ লাখ মানুষ মধ্যবিত্ত শ্রেণি থেকে নিচে নেমে গেছে, যার অর্ধেকই ভারতীয় এবং এই সংখ্যা প্রায় তিন কোটি ২০ লাখ। দারিদ্র্য বিমোচনে গত কয়েক দশক ধরে একটি দেশ যে অগ্রগতি অর্জন করেছিল মহামারীর কারণে […]
বিশ্বকাপ ভাবনায় মালিককে চান আফ্রিদি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তান জিতে নিয়েছে ৩-১ ব্যবধানে। যদিও বেশ কজন ক্রিকেটার আইপিএলে চলে যাওয়ায় তৃতীয় ওয়ানডে থেকে সেরা দল পায়নি প্রোটিয়ারা। তার পরও উপমহাদেশের দলগুলির জন্য বরাবরই কঠিন সফর দক্ষিণ আফ্রিকায় পাকিস্তানের এই জয় যথেষ্টই কৃতিত্বময়। তবে গোটা সিরিজে পাকিস্তানের ব্যাটিং টেনে নিয়েছে দলের টপ […]
বনানী কবরস্থানে সমাহিত হবেন কবরী

কবরীর ছেলে শাকের চিশতী শনিবার সকাল ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার জোহরের পর বনানী কবরস্থানে জানাজা এবং ‘গার্ড অব অনার’ দেওয়ার পর আম্মাকে সমাহিত করা হবে।” কবরীর মরদেহ সকালে হাসপাতাল থেকে গুলশানের বাসায় আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, দাফন প্রক্রিয়ার আগ পর্যন্ত মরদেহ সেখানেই রাখা হবে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার […]
হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে শুক্রবার হ্যাম্পশায়ারের হয়ে মিডলসেক্সের বিপক্ষে এই চোখধাঁধানো বোলিং পারফরম্যান্স দেখান আব্বাস। ১২ বলের মধ্যে পূরণ করেন ৫ উইকেট, এর মধ্যে ছিল হ্যাটট্রিকও! মাত্র ১ বলের জন্য তিনি ছুঁতে পারেননি রেকর্ড। সাউথ্যাম্পটনে ম্যাচের দ্বিতীয় দিন সকালের সেশনে হ্যাম্পশায়ার প্রথম ইনিংসে অলআউট হয় ৩১৯ রান তুলে। লাঞ্চের আগে বাকি ছিল ৬ ওভার। এতেই মিডলসেক্সকে […]