ক্যাটাগরি

সিরাজগঞ্জের সাবেক এমপি আমজাদ হোসেন আর নেই

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন মিলনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মৃত্যুকালে আমজাদ হোসেনের বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও […]

দ্রুত মারা যাচ্ছেন কোভিড আক্রান্তরা: আইইডিসিআর

শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর। প্রতিবেদনে বলা হয়, এবছরের মার্চে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩৮ জন। এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৪১ জনের। সে অনুযায়ী দুই সপ্তাহেই মৃত্যুর হার এক লাফে ৪৭ দশমিক পাঁচ শতাংশ বেড়েছে।  করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি বলছে, এ বছর […]

হেফাজত তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার আরও ৩০

শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলার পুলিশ সুপার আনিসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। রোববার সকালে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে তাদের শনাক্ত করা হচ্ছে। ওই ঘটনায় দায়ের করা মোট ৫৫ মামলায় এখন পর্যন্ত মোট […]

রানি এলিজাবেথকে নিঃসঙ্গ করে কবরে শয্যা প্রিন্স ফিলিপের

শনিবার ফিলিপের শেষকৃত্যানুষ্ঠানর পর উইন্ডসোর দুর্গে সেন্ট জর্জেস গির্জা প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। এর মধ্য দিয়েই ব্রিটিশ রাজপরিবারের দীঘর্তম জুটির অধ্যায়ের অবসান হয়। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে প্রিন্স ফিলিপের অন্ত্যোষ্টিক্রিয়ায় অংশ নেন রাজপরিবারের ৩০ জন সদস্য। রাজপরিবারে বর্ণবাদের অভিযোগ ওঠার পর দাদা ফিলিপের অন্ত্যোষ্টিক্রিয়ার এই অনুষ্ঠান দুই ভাই প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিকে প্রথমবার […]

সাতক্ষীরায় ক্ষেতে নারীর লাশ

পাটকেলঘাটা থানার এসআই আব্দুস সবুর জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামে স্থানীয় মসজিদের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ওই নারীর নাম ফেরদৌসী পারভিন (৪৫)। এসআই বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ফেরদৌসীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্তের জন্য ওই নারীর পরিবারের সঙ্গে কথা […]

বিশেষ ফ্লাইটে গন্তব্যের পথে প্রবাসীরা

বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারাদিনে বিভিন্ন এয়ারলাইন্সের ঢাকা থেকে ১২টি বিশেষ ফ্লাইট পরিচালনার কথা রয়েছে। “সকাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ওমান এয়ার ও এমিরেটস তিনটা ফ্লাইট পরিচালনা করেছে।” বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, রোববার ঢাকা থেকে রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও দুবাইয়ে বিমানের চারটি ফ্লাইট রয়েছে। “এরই […]

ফরিদপুরে করোনাভাইরাসে আরও ৩ মৃত্যু

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে ১৪৪ জনের মৃত্যু হল বলে ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান। মৃতরা হলেন- ফরিদপুর পৌরসভার শোভারামপুর এলাকার সানোয়ার বেপারী (৮৫) শহরের বায়তুল আমান এলাকার মোসলেমউদ্দিন (৭৫) ও বোয়ালমারী উপজেলার শেকেলা বেগম (৬০)। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এ তিনজনের মৃত্যু হয়। […]

মামুনুল গ্রেপ্তার

রোববার বেলা ১টার দিকে তাকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন অর রশিদ। মামুনুল এই মাদ্রাসার শিক্ষক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে উপ-কমিশনার হারুন অর রশিদ বলেন, “২০২০ সালে মোহাম্মদপুর থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।” তিনি বলেন, “হেফাজতের বিরুদ্ধে পুলিশের ওপর পরিকল্পিতভাবে হামলা, […]

বাগেরহাটে বেকারিতে আগুন লেগে কর্মীর মৃত্যু

শনিবার রাত ১০টার দিকে শহরের কচুয়াপট্টি এলাকায় রমেশ সাহার মালিকানাধীন সুমন বেকারির জ্বালানি ঘরে এ অগ্নিকাণ্ড ঘটে বলে বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান। মৃত আজিম শেখের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।  বেকারির মালিক পক্ষের বরাতে ওসি বলেন, বেকারির জ্বালানি […]

ফেনীতে শিশু ধর্ষণের মামলায় একজন গ্রেপ্তার

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, শনিবার রাতে ফেনী সদর উপজেলার পাঁছগাচিয়া ইউনিয়নের ভাস্কর গ্রাম থেকে আনোয়ার হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়। আনোয়ারের বাড়ি ওই গ্রামে বলে জানিয়েছে পুলিশ। ওসি বলেন, শুক্রবার বিকালে ওই শিশু বাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় আনোয়ার শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হলে […]