ক্যাটাগরি

রাশিয়ার কারাবন্দি নেতা নাভালনি ‘কিডনি বিকলের ঝুঁকিতে’

তার চোখের অবস্থারও অবনতি হচ্ছে বলে শনিবার নাভালনির মিত্র ইউনিয়নটি জানিয়েছে। কারাগারে তাকে ঠিকমত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না অভিযোগ তুলে সঠিক চিকিৎসার দাবিতে ৩১ মার্চ থেকে অনশন শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ও তার প্রধান এ রাজনৈতিক প্রতিপক্ষ। ওই সময় ৪৪ বছর বয়সী নাভালনি জানিয়েছিলেন, তার পিঠে ও দুই পায়ে প্রচণ্ড […]

বাশঁখালীর বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় দুই মামলা

শনিবার রাতে বাঁশখালী থানায় মামলা দুটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শফিউল কবির। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসএম পাওয়ার প্লান্টের পক্ষে চিফ কো-অর্ডিনেটর ফারুক আহমেদ একটি ও পুলিশ বাদী হয়ে অন্য মামলাটি করেছে। সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির বলেন, “বিদ্যুৎকেন্দ্রের পক্ষে করা মামলায় ২২ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ১০৪০ […]

ফিল্ডিং অনুশীলন খুব বেশি করেন না পান্ডিয়া!

আইপিএলের ম্যাচে চেন্নাইয়ে শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পান্ডিয়ার ফিল্ডিংয়ের শিকার থিতু হয়ে যাওয়া ডেভিড ওয়ার্নার ও বিপজ্জনক আব্দুল সামাদ। সানরাইজার্সের রান তাড়ার দ্বাদশ ওভারে কাইরন পোলার্ডের বল আলতো করে ব্যাকওয়ার্ড পয়েন্টে খেলেই রান নিতে ছোটেন বিরাট সিং। নন-স্ট্রাইক প্রান্ত থেকে ছুটে আসেন ওয়ার্নার। ফিল্ডার পান্ডিয়া নিমেষেই বলের কাছে গিয়ে চমৎকার সরাসরি থ্রোয়ে বল লাগান স্টাম্পে। […]

আরও বেশি শরণার্থী প্রবেশের অনুমোদন দেবেন বাইডেন

বার্তা সংস্থা রয়টার্স জানায়, একদিন আগেই শুক্রবার শরণার্থী প্রবেশে সাবেক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেঁধে দেওয়া সংখ্যা ১৫ হাজারে সীমিত রাখার অনুমোদন দিয়েছিলেন বাইডেন। এই সীমা এতো কম রাখায় সমালোচনা শুরু করেন বাইডেনের সতীর্থ ডেমোক্রেটিক আইনপ্রণেতা এবং শরণার্থী বিষয়ক পরামর্শক সংগঠনগুলো। এর পরদিন শনিবার ডেলাওয়্যারে সাংবাদিকদের বাইডেন জানান, বেঁধে দেওয়া সীমা বাড়াবেন তিনি। বাইডেনের সমালোচনা শুরু […]

খুলনায় এক যুবককে কুপিয়ে হত্যা

শনিবার রাত ১টার দিকে নগরীর খালিশপুর এলাকার কাশিপুরে এ ঘটনা ঘটে বলে খালিশপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান। লিটন (২৬) কাশিপুরের বাইতিপাড়া এলাকার চা বিক্রেতা সোবহানের ছেলে। স্থানীয়দের বরাতে ওসি বলেন, এলাকার সোহেল নামের এক ব্যক্তির ছোটকে ভাইকে চড় মারেন লিটন। এ জেরে সোহেল রাত ১টার দিকে লিটন ও তার সঙ্গে থাকা আমিন নামের […]

গুলতি আর পাথরই মিয়ানমারে বিক্ষোভকারীদের হাতিয়ার

শনিবার প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। গত সপ্তাহে এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলে বলেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সামরিক বাহিনীর নিষ্ঠুরভাবে বিক্ষোভ দমনের কারণে “অনেকেই অস্ত্র হাতে তুলে নিচ্ছেন”। এই পরিস্থিতির প্রতি সতর্কতা জানিয়ে তিনি বলেন, “২০১১ সালে সিরিয়ার মতোই এক অবস্থার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং একটি পুরোপুরি সংঘাতময় […]

কোভিড-১৯: চলে গেলেন অভিনয়শিল্পী এস এম মহসীন

রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৯টায় এ অভিনয়শিল্পীর মৃত্যু হয়েছে বলে তার ছোট ছেলে রাশেক মহসীন জানান। এস এম মহসীনের বয়স হয়েছিল ৭৩ বছর। রাশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বাবার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছিল।” এপ্রিলের শুরুর দিকে করোনাভাইরাস শনাক্তের […]

কোভিড-১৯: চলে গেলেন অভিনেতা এস এম মহসীন

রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৯টায় এ অভিনেতার মৃত্যু হয়েছে বলে তার ছোট ছেলে রাশেক মহসীন জানান। রাশেদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বাবার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছিল।” করোনাভাইরাস শনাক্তের পর প্রথমে তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা […]

এক বিদ্যুৎকেন্দ্র ঘিরে ঝরল ১০ প্রাণ

১৩২০ মেগাওয়াটের ‘এস এস পাওয়ার প্ল্যান্ট’ নামের বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে ২০১৬ সালে জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয় একটি পক্ষ বিরোধিতায় নামে। ওই পক্ষটি ও পুলিশের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রবিরোধীদের সংঘর্ষে ২০১৬ সালের ৪ এপ্রিল প্রাণ ঝরে চারজনের। এরপর সেই বিরোধের সমঝোতা বৈঠক ঘিরে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি আবার দুই পক্ষের সংঘর্ষ নিহত হয় একজন। সবশেষ বেতন ও কর্মঘণ্টা নিয়ে […]

ভারতে হাসপাতালে আগুন লেগে ৫ জনের মৃত্যু

শনিবার রাতে শহরটির রাজধানী হাসপাতালের তিনতলায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। দমকলের কর্মী ও কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।    হাসপাতালটির অন্য রোগীদের আশপাশের হাসপাতালগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। “এ ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। অন্য রোগীদের অন্যান্য হাসপাতালগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে,” বলেছেন পুলিশ কর্মকর্তা তারকেশ্বর প্যাটেল। হাসপাতালটির মালিক পক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ […]