মুজিবনগরকে ‘দ্বিতীয় রাজধানী’ ঘোষণার দাবি গাফ্ফার চৌধুরীর

শনিবার রাতে ঐতিহাসিক মুজিবনগর দিবসে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন আয়োজিত আলোচনায় তিনি এ দাবি জানান। রোববার হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজিবনগর সফরে এসে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সিনেটর এডওয়ার্ড কেনেডির বক্তব্যের কথা স্মরণ করে গাফ্ফার চৌধুরীর আহ্বান আসে। একুশের গানের রচয়িতা এই লন্ডনপ্রবাসী বলেন, “এডওয়ার্ড কেনেডি মুজিব নগরকে ফিলাডেলফিয়ার সঙ্গে তুলনা করেছিলেন, যেখানে আমেরিকার […]
শেষ মুহূর্তে হার এড়াল আর্সেনাল

আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে রোববারের ম্যাচটি ১-১ ড্র হয়। জশ মাজা সফরকারীদের এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে সমতা টানেন এডি এনকেটিয়া। গত সেপ্টেম্বরে ফুলহ্যামের মাঠে ৩-০ গোলে জিতেই আসরে পথচলা শুরু করেছিল আর্সেনাল। আর্সেনাল ফরোয়ার্ড এডি এনকেটিয়ার শট জালে জড়িয়ে যাওয়া চেয়ে দেখছেন ফুলহ্যাম গোলরক্ষক। গত বৃহস্পতিবার স্লাভিয়া প্রাহাকে ৪-০ গোলে উড়িয়ে (দুই লেগ মিলিয়ে […]
বান্দরবানে তিন কেজি আফিমসহ একজন গ্রেপ্তার

রোববার তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে বান্দরবান আদালতে পাঠানো হয়েছে। আগের দিন দুপুরে উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মউসিং ত্রিপুরা তিন্দু ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অংথহা ত্রিপুরা ছেলে। থানচি থানা ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, চট্টগ্রাম র্যাব-৭ এর একটি তথ্যের ভিত্তিতে র্যাব, বিজিবি ও পুলিশের একটি যৌথবাহিনী শনিবার দুপুরে থানচি উপজেলার […]
মাদানীকে রিমান্ডে নিয়েছে পুলিশ

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান জানান, রোববার দুপুরে রফিকুল ইসলামকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারগার পার্ট-২ থেকে মহনগরীর গাছা থানায় নিয়ে যাওয়া হয়েছে। রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। রাষ্ট্রবিরোধী, বিদ্বেষ ও উসকানিমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগে গত ৮ এপ্রিল তাকে নেত্রকোণার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। উপ-কমিশনার জাকির হাসান […]
চট্টগ্রামে কোভিডে এক হাজতির মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. কামরুজ্জামান নামে এই হাজতি মারা গেছেন বলে জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান তারিকুল ইসলাম। গত ২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তিনি বন্দি ছিলেন। জেলার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও জানান, ২০১৬ সালের বন্দর থানার একটি মাদক মামলায় গ্রেপ্তারের পর কামরুজ্জামানকে কারাগারে পাঠানো হয়। “কামরুজ্জামান শারিরীক ভাবে […]
মেডিকেল সুরক্ষা সামগ্রী উৎপাদনে মিলবে অনুদান

বিশ্ব ব্যাংকের সহায়তায় বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবের অধীনে এই ‘কোভিড-১৯ এন্টারপ্রাইজ রেসপন্স ফান্ড’ গঠন করা হয়। রোববার এক ভার্চুয়াল আয়োজনের মাধ্যমে ৭৫ লাখ ডলারের প্রকল্পটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে জানান হয়, বাংলাদেশে নিবন্ধিত ও পরিচালিত তিন বছরের অধিক সময়কার যেকোনো কোম্পানি এই প্রকল্পের ঋণ সহায়তা পেতে পারেন। সংশ্লিষ্ট কারখানাকে সরকারি সামাজিক, […]
লকডাউনে বিপাকে কৃষক: গাজীপুরে ধান কেটে দিল ছাত্রলীগ

রোববার সকালে থেকে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের কৃষক দুলাল মিয়ার দেড় বিঘা ক্ষেতের ধান কাটেন এই ছাত্ররা। ক্ষেত মজুরের সংকটে দুলাল মিয়া তার ধান কাটাতে পারছেন না খবর পেয়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সুলতান মো. সিরাজুল ইসলাম সেখানে যান। তার নেতৃত্বে জেলা ও উপজেলা পর্যায়ের ২৫ জন ছাত্রলীগের নেতা-কর্মী এ ধান কাটায় অংশ […]
ফাইল ফরম্যাট ‘পিডিএফ’ উদ্ভাবকের জীবনাবসান

প্রথমবারের মতো বিশ্বকে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (পিডিএফ) সফটওয়্যার উপহার দেয় এ প্রতিষ্ঠানটি। এতে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। এটি বাদেও বহু অডিও-ভিজুয়াল সফটওয়্যারের নির্মাতাও অ্যাডোবি। শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গেশক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে উঠে এসেছে বিবিসি’র প্রতিবেদনে। অ্যাডোবি প্রধান নির্বাহী শান্তানু নারায়েন জানিয়েছেন, চাক নামে সুপরিচিত গেশকে “ডেস্কটপ পাবলিশিং বিপ্লবের স্ফুলিঙ্গটা ছড়িয়ে দিয়েছিলেন তিনি।” “গোটা […]
ইলিয়াস আলীকে নিয়ে বক্তব্য ‘বিকৃতির’ অভিযোগ মির্জা আব্বাসের

রোববার বিকালে শাহজাহানপুরে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই অভিযোগ করেন। সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মেলনীর উদ্যোগে শনিবার এক ভার্চুয়াল আলোচনায় তিনি ইলিয়াস আলী ‘গুমের’ সঙ্গে আওয়ামী লীগ বা সরকার জড়িত নয় বলে মন্তব্য করেন এবং এর পেছনে দলের কারো সংশ্লিষ্টতার ইঙ্গিত দেন। কারো নাম উল্লেখ না করে মির্জা আব্বাস বলেছিলেন, […]
সুন্দরবনের অভয়ারণ্যে জেলেদের আটটি নৌকা আটক
রোববার দুপুরে মীরগাং বনটহল ফাঁড়ির ওসি শাহাদাত হোসেনের নেতৃত্বে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা অভিযান চানিয়ে এসব আটক করেন বলে জানান সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক এমএ হাসান। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে ‘জেলেরা সুন্দরবনে পালিয়ে যায়’। অভয়ারণ্য অঞ্চল থেকে ৮টি নৌকা আটকের ঘটনায় বন আইনে মামলা হয়েছে। তবে, কোনো জেলেকে আটক করতে পারেননি স্মার্ট টিমের […]