ক্যাটাগরি

হেফাজতে ইসলামকে নিষিদ্ধের দাবি যুক্তরাষ্ট্রে

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ফাউন্ডেশনের এক আলোচনা সভায় এ দাবি জানান আলোচকরা। হেফাজতে ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ড ও জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ তুলে সংগঠনটির শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি জানান তারা। ফাউন্ডেশনের সহ সভাপতি জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া। তিনি বলেন, “হেফাজতকে আন্তর্জাতিক […]

গাজীপুরে হেফাজত নেতা ২ ভাইসহ গ্রেপ্তার

উপজেলার ডাইনকিনি এলাকার বাড়ি থেকে রোববার রাত ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কালিয়াকৈর-শ্রীপুর জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল মামুন। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা হেফাজতে ইসলামের আমির ও উপজেলা ওলামা পরিষদের সভাপতি এমদাদুল হক (৪২), তার দুই ভাই মোহাম্মদ আলী (৪৮) ও আশরাফ হোসাইন (৪০)। কালিয়াকৈর থানার ওসি মো. মনোয়ার হোসেন বলেন, “হেফাজত […]

ম্যাক্সওয়েল-ডি ভিলিয়ার্সের তাণ্ডব আর উপভোগের মন্ত্র

আইপিএলে রোববার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের ৩৮ রানের জয়ে নায়ক এই দুজন। চারে নেমে ম্যাক্সওয়েল করেন ৪৯ বলে ৭৮, পাঁচে নেমে ডি ভিলিয়ার্স ৩৪ বলে অপরাজিত ৭৬। টস জিতে ব্যাটিংয়ে নামা বেঙ্গালোর ২ ওভারে ২ উইকেট হারিয়ে যখন নড়বড়ে, সেখান থেকেই পাল্টা আক্রমণে দারুণ ব্যাটিংয়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান ম্যাক্সওয়েল। তৃতীয় উইকেটে দেবদুত পাডিক্কালের সঙ্গে […]

পাল্টা ২০ চেক কূটনীতিককে বহিষ্কার রাশিয়ার

বিবিসির খবরে বলা হয়, চেক কূটনীতিকদের রাশিয়া ছাড়তে এক দিন সময় দেওয়া হয়েছে যদিও চেক প্রজাতন্ত্র রুশ কূটনীতিকদের জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল। শনিবার ১৮ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয় দেশটি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় চেক প্রজাতন্ত্রের এই সিদ্ধান্তকে ‘নজিরবিহীন’ এবং ‘বিদ্বেষপূর্ণ পদেক্ষপ’ বলে অভিহিত করে। তার পরদিনই রাশিয়া পাল্টা ২০ চেক কূটনীতিককে বহিষ্কারের এই […]

কুয়েতে মিশনে মুজিবনগর দিবসের সভা

শনিবার দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। উপস্থিত ছিলেন শ্রম কাউন্সেলর মোহাম্মদ আবুল হোসেন, কাউন্সেলর (ভিসা ও পাসপোর্ট) জহিরুল ইসলাম খান, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, দ্বিতীয় সচিব হাসান মনিরুল মহিউদ্দিন ও সোনালী ব্যাংক প্রতিনিধি মো. জাকির হোসেন মজুমদার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের […]

মামুনুল হক সাতদিনের রিমান্ডে

কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠনটির এই নেতাকে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাতদিন রিমান্ডের আবেদন করেন মোহাম্মদপুর থানার এসআই সাজেদুল হক। শুনানি নিয়ে মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী সাতদিনই মঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানিয়েছেন।  “আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। আদালত তা নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন,” বলেন তিনি। মামুনুল হককে রোববার […]

পিরোজপুরে চিরনিদ্রায় তারেক শামসুর রেহমান

জেলা শহরের পুরাতন ঈদগাহ মাঠে সোমবার সকাল ১০টায় জানাজার পর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার ভাই খালিদ শহিদুর রহমান মিঠু বলেন, তার ভাইয়ের স্ত্রী-সন্তানের ইচ্ছা ছিল ঢাকায় দাফন করার। কিন্তু তার ভাইয়ের ইচ্ছা ছিল মা-বাবার পাশে যেন তাকে দাফন করা হয়। পরে সেই সিদ্ধান্ত অনুযায়ী লাশ ঢাকা থেকে পিরোজপুরে এনে দাফন করা হয়। […]

কোভিড-১৯: ভারতে একদিনে শনাক্ত ২ লাখ ৭৩ হাজার, ১৬১৯ মৃত্যু

এই নিয়ে টানা পঞ্চম দিনের মতো দেশটিতে দুই লাখের বেশি রোগী শনাক্ত হল। এতে ভারতে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে এক কোটি ৫০ লাখ ৬১ হাজার ৮০৫ জনে দাঁড়িয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ড্যাশবোর্ডে দেখা গেছে। আক্রান্তের এ সংখ্যা নিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে দেশটি। এক লাখ ৭৮ […]

দ্বিতীয় ধাক্কায় বিপর্যয়ের মুখে গদখালীর ফুল চাষিরা

সর্বাত্মক অবরোধের কারণে তারা দুই সপ্তাহ ধরে ফুল বেচতে পারছেন না বলে জানিয়েছেন। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন, গদখালীর ছয় হাজার কৃষক তাদের ফুল বিক্রি করতে পারছেন না। “সবজির মত ফুলের পাইকারি বাজারগুলো খোলা রাখার অনুমতি দিলে ফুলচাষিরা কষ্ট করে হলেও বাঁচতে পারত।” ঝিকরগাছার হাঁড়িয়া গ্রামের শাহাজান আলী (৫৮) এ বছর ১৫ বিঘা […]

সুপার লিগে রিয়াল-বার্সাসহ ১২ ক্লাব, ফুটবল বিশ্বে ঝড়

এই সুপার লিগের জন্য স্পেন থেকে যোগ দিয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ, ইংল্যান্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, চেলসি ও টটেনহ্যাম হটস্পার এবং ইতালি থেকে ইউভেন্তুস, এসি মিলান ও ইন্টার মিলান। প্রাথমিকভাবে, ২৩ বছরের জন্য হয়েছে এই চুক্তি। সুপার লিগের প্রথম চেয়ারম্যান হয়েছেন  রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস। জার্মানি ও ফ্রান্সের […]