বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদ গাইবান্ধায়

সোমবার শহরের ডিবি রোডে ট্রাফিক মোড় এলাকায় বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন ও বাম গণতান্ত্রিক জোট পৃথক এই কর্মসূচি পালন করে। গত শনিবার সকালে বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে ১৩২০ মেগাওয়াটের ‘এসএস পাওয়ার প্ল্যান্টে’র কাছে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচ শ্রমিক নিহত হন। সাম্যবাদী আন্দোলনের মানববন্ধনে বক্তব্য রাখেন তাদের জেলা কমিটির সদস্য সচিব মনজুর আলম মিঠু, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা […]
জীবন আপনার, সরকারের নয়: হুইপ স্বপন

সোমবার দুপুরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঁচ বেডের আইসিইউ ইউনিট এবং কিডনি রোগীদের ডায়ালাইসিস ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকার সর্বোচ্চ শ্রম বিনিয়োগ করে করোনার মহামারী থেকে জাতিকে রক্ষা করবার জন্য আন্তরিকভাবে কাজ করছে। “দেশবাসীকে বলতে চাই জীবনটা আপনার, সরকারের নয়। “সরকার শুধু সর্বোচ্চ দায়িত্ব পালন করবে আর আমরা অবহেলা করে পরিস্থিতির অবনতি করব, […]
ধামরাইয়ে নকল স্বর্ণের বারসহ নারী আটক
সোমবার ধামরাই উপজেলার দক্ষিণ পাড়ায় স্থানীয়রা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। আটক রিনা বেগম (৫০) আশুলিয়ার গাজিরচট এলাকার আইয়ুব আলীর স্ত্রী। ধামরাই থানার উপ-পরিদর্শক আবদুস সালাম জানান, মোবাইল ফোনে ধামরাই এলাকার এক ব্যক্তির কাছে একটি স্বর্ণের বার বিক্রির কথা বলে ওই নারী। পরে তাকে ধামরাই আসতে বলা হয়। স্বর্ণের বারটি নিয়ে ধামরাই দক্ষিণ পাড়া […]
শরীয়তপুরে নারী চিকিৎসককে ‘যৌন হয়রানি’: তিনজন গ্রেপ্তার

সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তাররা হলেন, শরীয়তপুর সদর উপজেলার তুলাসার গ্রামের শাজহান কবীরের ছেলে রিদওয়ান কবীর (২৮), চিতলিয়া ইউনিয়নের ফজলুল হক মোল্লার ছেলে বিল্লাল হোসেন মোল্লা (৫১) এবং তুলাসার গ্রামের আব্দুল মালেক বেপারীর ছেলে আব্দুল আলীম বেপারী (৩৬)। পালং মডেল থানার ওসি মোহাম্মাদ আক্তার হোসেন জানান, শরীয়তপুর সদর হাসপাতালের […]
কোভিডে আক্রান্ত এমপি বাদশা ‘সেরে উঠছেন’

ওয়ার্কাস পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাদশা ‘দ্রুত উন্নতি’ করছেন। তার অক্সিজেন গ্রহণের মাত্রা স্বাভাবিক, রক্তচাপ, সুগার লেভেলও স্বাভাবিক। তিনি স্বাভাবিকভাবে খেতে পারছেন বলেও জানানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বাদশার সঙ্গে তার দলের পলিট ব্যুরোর সদস্য সুশান্ত দাসের ফোনালাপ হয়। এই সময় বাদশা নিজে একথা জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত […]
সব ফ্লাইট বন্ধ ২৮ এপ্রিল পর্যন্ত

সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলমান লকডাউনের সময় বাড়ানোর ফলে ২১ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে এই সময়ে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট এবং অনুমতি নিয়ে কার্গো উড়োজাহাজ, বিশেষ বা চাটার্ড ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে বলেও […]
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: ১২ ‘হেফাজত কর্মী-সমর্থক’ গ্রেপ্তার

সোমবার জেলার পুলিশ সুপার আনিসুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই নিয়ে তাণ্ডবের পর দায়ের করা ৫৫ মামলায় মোট ৩১০ জন গ্রেপ্তার হলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার ১২ জনকেও একইভাবে শনাক্ত […]
‘সুতোয় ঝুলছে নাভালনির জীবন’

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নাভালিনের মিত্র লিউবভ সোবোল বলেছেন, “এক সপ্তাহ ধরে আমরা জানি না তার কি হয়েছে, কারণ আইনজীবীদের তার সঙ্গে দেখা করার অনুমোদন নেই। আশা করছি তার কোনও খবর আমরা পাব কিন্তু সেটা হয়তে ভাল কিছু নয়।” পায়ে এবং পিঠে প্রচণ্ড ব্যথা হলেও কারা কর্তৃপক্ষ পর্যাপ্ত চিকিৎসা দিচ্ছে না জানিয়ে, গত ৩১ মার্চ […]
‘সর্বাত্মক’ লকডাউনের তিনদিনই সূচক বাড়ল

করোনাভাইরাস সংক্রমণ রোধে ‘সর্বাত্মক’ লকডাউন শুরুর পর সোমবার ছিল তৃতীয় লেনদেন। এই তিনদিনই সূচক বেড়েছে উভয় বাজারে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের থেকে ১৮ দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৪৯ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করছে। লেনদেনও আগের দিনের তুলনায় বেড়েছে। সোমবার ৬৯৭ কোটি ২৯ লাখ […]
৮ বছরের জন্য নিষিদ্ধ শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার

নিজেদের ওয়েবসাইটে সোমবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। ২০১৯ সালে লঙ্কান এই পেস বোলিং অলরাউন্ডারের বিরুদ্ধে আইসিসির দুর্নীতি বিরোধী আইনের তিনটি ধারা ভাঙার অভিযোগ আনা হয়। যার প্রথমটি, ম্যাচ পাতানোর চেষ্টা বা ম্যাচের ফল অন্যায়ভাবে প্রভাবিত করার চেষ্টা করা। দ্বিতীয়টি, দুর্নীতি বিরোধী বিধি ভাঙার উপযাচক, উদ্দীপক হিসেবে কাজ করা বা ভাঙতে প্রবৃত্ত […]