গাইবান্ধায় পরিত্যক্ত কুয়ায় ২ ভাই নিহত

নিহতরা হলেন- উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের মো. আফতাব রহমানের ছেলে হাবিবুর রহমান (২৫) ও হাসান মিয়া (৩০)। সোমবার সকালে তারা মারা যান বলে গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান। তিনি বলেন, ভোরে বাড়ির উঠানের পাশে টয়লেটে যান হাবিবুর। ঘরে ফেরার পথে কুয়ার দুর্বল ঢাকনা ভেঙে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করতে ভেতরে নামেন […]
কোভিড-১৯: দ্বিতীয় ঢেউ ঠেকাতে যে কারণে ব্যর্থ ভারত

কোভিড- ১৯ নিয়ন্ত্রণে ‘দম্ভ’ প্রকাশ করে নীতিনির্ধারকদের নানা ‘অবাস্তব’ সিদ্ধান্তই এমন পরিণতি এনেছে বলে বিবিসির বিশেষ এক প্রতিবেদনে বলা হয়েছে। দেশটিতে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে দৈনিক আক্রান্তের গড় ১০ হাজারের অঙ্ক ছাড়িয়ে এপ্রিলে এসে লাফিয়ে পার হয়ে যায় দুই লাখের ঘর। স্বজনদের স্তব্ধ করে দিয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ছাড়ায় দেড় হাজার। পরিসংখ্যান আর ঘটনাপ্রবাহের তুলনা করে […]
লকডাউন বাড়ছে এক সপ্তাহ: প্রতিমন্ত্রী ফরহাদ

লকডাউনের মেয়াদ বাড়ানোর বিষয়ে সোমবার সকাল ১১টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তের বিষয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর সুপারিশ করেছে। সাইন্টিফিক্যালি তো ১৪ বা ১৫ দিন লকডাউন না হলে সংক্রমণের চেইনটা পুরোপুরি ভাঙা সম্ভব হয় না। […]
ফরিদপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

পুলিশের নগরকান্দা সার্কেলের অতিরিক্ত সুপার সমিনুর রহমান জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ডেইরি ফার্মের সামনে ফরিদপুর-বরিশাল মহাসড়কে তারা হতাহত হন। নিহতদের একজনের নাম কামরুল বলে জানালেও কারওর পরিচয় বলতে পারেনি পুলিশ। পুলিশ কর্মকর্তা সমিনুর বলেন, দুটি গাড়ি দুই দিকে থেকে এসে হঠাৎ করে মুখোমুখি হয়ে সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হন। […]
ঈদের আগে লকডাউন শিথিলের ভাবনা রয়েছে: কাদের

তবে জীবন-জীবিকার প্রয়োজনে ঈদের আগে লকডাউন শিথিলের ভাবনাও সরকারের রয়েছে বলে জানিয়েছেন তিনি। সোমবার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, “জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা-ভাবনা করছে। ঈদের সময় ঘরমুখো মানুষের যাতায়াতের জন্য লকডাউন শিথিল হতে পারে। মানসিকভাবে প্রস্তুত থাকুন ও ধৈর্য ধরুন। “বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরও […]
মামুনুলের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি, হামলায় ৩ পুলিশ আহত

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. সাফিন মাহমুদ (অপরাধ ও প্রশাসন) জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মোল্লাহাট উপজেলার উদয়পুর হামিদিয়া দাখিল মাদ্রাসার সামনে পুলিশের ওপর এই হামলা চালানো হয়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে বলেন, “২০-২৫ জন শিক্ষার্থী উদয়পুর হামিদিয়া মাদ্রাসার সামনে জড়ো হয়ে মামুনুল হকের মুক্তির দাবিতে […]
রূপকথার রাজকুমার- ওয়াসীম

মিষ্টি মেয়ে কবরীর অন্তিম যাত্রার রেশ না কাটতেই চলে গেলেন দুর্দান্ত নায়ক ওয়াসিম। পর্দায় যার বয়স বাড়েনি, বাস্তবে যিনি নায়ক ছাড়া আর কিছুই ছিলেন না। রুপালি পর্দার এই রূপকথার রাজপুত্রকে নিয়ে লিখলেন আরাফাত শান্ত। নায়ক ওয়াসীমের মৃত্যুর খবর শুনে মনে হলো আমাদের চেনা ভূবন আস্তে আস্তে কীভাবে শূন্য হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরই আবার শুনলাম অভিনয় […]
টেসলা গাড়ি দুর্ঘটনায় নিহত ২, ‘কেউ চালাচ্ছিল না’ বলছে পুলিশ

কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার রাতে হিউস্টন শহরের উত্তরে গাড়িটি উচ্চ গতিতে চলার সময় একটি গাছের সঙ্গে ধাক্কা খায় তারপর এতে আগুন ধরে যায়। “চালকের আসনে কেউ ছিল না,” বলেছেন হ্যারিস কাউন্টি কনস্টেবল প্রিসিঙ্কট ফোরের সার্জেন্ট সিন্থিয়া উমেনজার। স্থানীয় টেলিভিশন স্টেশন কেএইচওইউ-টিভি বলেছে, ২০১৯ টেসলা মডেল এস গাড়িটি দ্রুত গতিতে চলার সময় […]
‘সর্বাত্মক লকডাউনে’ মানুষ-গাড়ি চলছে দেদার

গণপরিবহন বন্ধ থাকলেও রাজধানীর বিভিন্ন সড়কে রিকশা, অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি চলছে দেদারছে। ফুটপাতেও বেড়েছে সাধারণ মানুষের চলাচল। সোমবার সকালে কাকরাইল, বিজয় নগর, রামপুরা, মালিবাগ, শান্তিনগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন দৃশ্যই। তবে সরকারি নির্দেশনা মেনে বন্ধ রয়েছে শপিংমল-বিপণী বিতানগুলো। কাঁচাবাজার সংলগ্ন দোকান-পাট ছাড়া বন্ধ রয়েছে অন্যান্য দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানও। সকাল সাড়ে ১০টায় কাকরাইলের নাইটিঙ্গেল […]
চেন্নাইয়ের হাসপাতালে মুরালিধরনের এনজিওপ্লাস্টি

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলের স্পিন বোলিং পরামর্শকের দায়িত্ব পালন করছেন মুরালিধরন। টুর্নামেন্টে সানরাইজার্সের শুরুর ম্যাচগুলি হচ্ছে চেন্নাইয়ে। সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবর, গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তার হৃদযন্ত্রে একটি ব্লক ধরা পড়ে। এর পরপরই আইপিএলের জন্য ভারতে চলে যান তিনি। চেন্নাইয়ে টুর্নামেন্ট চলার সময় খানিকটা ব্যথা অনুভব করায় আবার পরীক্ষা করান […]