লাভে শুধু কেরু

রোববার সংসদে সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী চিনিকলগুলোর তথ্য অধিবেশনে দেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। মন্ত্রী বলেন, “বর্তমানে দেশে চিনিকলের সংখ্যা ১৫টি। এর মধ্যে একটি চিনিকল (কেরু অ্যান্ড কোং) লাভজনক এবং অলাভজনক চিনিকলের সংখ্যা ১৪টি।” সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০২০-২০২১ মাড়াই মৌসুম থেকে অলাভজনক ১৪টি চিনিকলের […]
ক্রিকেট সাফল্যে রাঙা দারুণ এক জুটির গল্প

ক্রিকেটের অনুসারী যারা, তাদের জানার কথা এই দুজনের যোগসূত্র। একজন অস্ট্রেলিয়ার ছেলেদের দলের গতিময় পেসার, আরেক জন মেয়েদের দলের বিধ্বংসী ব্যাটার। পেশার ভুবনে তারা দুজনই তারকা, নিজেদের ভুবনে তারা একান্তই আপন। বর্তমানে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত দম্পতি। ক্রিকেটে তাদের সফলতার গল্প যেন রূপকথাকেও হার মানায়! ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে রোববার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে […]
ম্যাথিউয়ের হ্যাটট্রিকে শেখ জামালের জয়

মার্চের ফিফা উইন্ডোর বিরতির পর রোববার পুনরায় শুরু হলো লিগ। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৩-১ গোলে হারায় শেখ জামাল। ২৯তম মিনিটে সুলাইমান সিল্লাহর পাস ধরে দলকে প্রথম এগিয়ে নেন ম্যাথিউ। ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে নেতো তুর্কোভিচের গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় স্বাধীনতা। তবে ৬৭তম মিনিটে ম্যাথিউ […]
নর্থ সাউথের মিমকে চাপা দেওয়া কভার্ড ভ্যানের চালক-সহকারী রিমান্ডে

কভার্ড ভ্যানটির চালক সাইফুল ইসলাম ও সহকারী মশিউর রহমানকে রোববার আদালতে হাজির করে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার এসআই রিপন কুমার। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবুবকর ছিদ্দিক শুনানি শেষে এই দুজনের চারদিন রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আজাদ রহমান। তবে আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে ছিলেন না। মায়িশা মমতাজ মিম […]
আলাদা বিদ্যুৎ সংযোগ লাগে না ১ ইঞ্চি এইচডিএমআই মনিটরের

এমনই এক এইচডিএমআই ডিসপ্লে বানিয়েছেন ইউটিউবার ‘মিটজিলা’। ১২৮ বাই ৬৮ ডট মেট্রিক্সের পিসি মনিটরটি সরাসরি কম্পিউটার সিস্টেমের সঙ্গে সংযোগ দেওয়ার আলাদা কৌতুহল অনুভব করেছিলেন নির্মাতা। আর, নিজের সৃষ্টিকে মিটজিলা আখ্যা দিচ্ছেন “সর্বকালের ক্ষুদ্রতম আর সবচেয়ে বাজে এইচডিএমআই ডিসপ্লে” হিসেবে। প্রযুক্তি বাজারে ছোট ওএলইডি স্ক্রিন নতুন কিছু নয়। নিজেই স্মার্টওয়াচ বানানো থেকে শুরু করে আবহাওয়ার বিশ্লেষণের […]
টিপ পরায় হেনস্তা করল কে, খুঁজে পায়নি পুলিশ

বেশ কিছু ভিডিও সংগ্রহ করা হলেও এখন পর্যন্ত ‘স্পষ্ট কিছু মেলেনি’ বলে পুলিশ কর্মকর্তাদের ভাষ্য। টিপ পরায় পুলিশের হেনস্তার শিকার হওয়ার কথা জানিয়ে ঢাকার তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার শনিবার শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশের পোশাক পরা একজনের বিরুদ্ধে ‘ইভটিজিং’ এবং ‘প্রাণনাশের চেষ্টা’র অভিযোগ করা হয়েছে […]
নদীতে পানি বাড়লেও হাওরে ‘আকস্মিক বন্যা’র শঙ্কা নেই

তবে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি এপ্রিল মাসে ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, শিলাবৃষ্টি ও কালবৈশাখীর দাপট থাকবে। কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যার শঙ্কার আভাসও রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও। দেশের খাদ্যশস্যের একটি বড় জোগান আসে হাওর থেকে। বিশাল হাওর বিস্তৃত সাত জেলা নিয়ে। এ জমির পুরোটাই এক ফসলি। হাওরের বোরো ধান রক্ষায় রয়েছে ফসল রক্ষা […]
ধোনিকে ছাড়িয়ে পন্টিংয়ের পাশে ল্যানিং

অস্ট্রেলিয়ান অধিনায়ক এই অর্জনে ছাড়িয়ে গেলেন ভারতের মহেন্দ্র সিং ধোনিকে। ল্যানিংয়ের নেতৃত্বে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে রোববার ইংল্যান্ডকে ৭১ রানে হারায় অস্ট্রেলিয়া। এই নিয়ে চারটি আইসিসি ট্রফি জয়ের গৌরবে সিক্ত হলেন অধিনায়ক ল্যানিং। সমান সংখ্যক আইসিসির শিরোপা জিতেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিং। ধোনির নেতৃত্বে ভারত জিতেছে তিনটি ট্রফি। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে নেতৃত্ব […]
বুচা: যত্রতত্র পড়ে আছে পোড়া রুশ ট্যাংক আর লাশ

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরুর দুই থেকে তিন দিনের মধ্যে কিইভের উপকণ্ঠে বুচা নামের ওই মফস্বল শহরে পৌঁছে গিয়েছিল রুশ বাহিনী। সেখানে রাশিয়ার ট্যাংক ও সামরিক বাহনের একটি কলাম ইউক্রেইনীয় বাহিনীর অ্যামবুশে পড়ে ধ্বংসপ্রাপ্ত হয়। বিবিসি লিখেছে, ইউক্রেনীয় বাহিনীর এরকম আরও অনেক প্রতিরোধ যুদ্ধে রুশ সেনাদের অগ্রযাত্রা থমকে যায়। পাঁচ সপ্তাহ তুমুল লড়াইয়ের পর […]
বাস মালিক রাঙ্গাঁকে সংসদে খোঁচা চুন্নুর

আর তা তুলতে গিয়ে নিজের দলের নেতা ও বাস মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঁঙ্গাকেও খোঁচা দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব। চুন্নু রোববার সংসদে বলেন, “আমার পাশে বসেছেন বাংলাদেশ বাস ওনার্স মালিক সমিতির সভাপতি। ওনাদেরকে বলব- আপনারা মানুষের প্রতি দরদি হন। যে সমস্ত গাড়ি, ব্রেক নেই, পুরনো ইঞ্জিন, রং নেই- এগুলো কেউ দেখে না। আপনারা সরকারের […]