ক্যাটাগরি

জিয়া-মৃত্যুঞ্জয়ের উজ্জ্বল দিন

বিকেএসপির ৩ নম্বর মাঠে রোববার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে ৯ উইকেটে জিতেছে শেখ জামাল। প্রতিপক্ষের ১৫৭ রান তারা ছাড়িয়ে যায় ১৪১ বল বাকি থাকতে। লিগে ৬ ম্যাচের মধ্যে পাঁচটি জিতে পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে ইমরুল কায়েসের দল। শেখ জামালের জয়ের ভিতটা গড়া হয়ে যায় ম্যাচের প্রথম ভাগেই। গাজী গ্রুপকে অল্পতে গুটিয়ে দেওয়ার […]

নিয়ম ছাড়া বয়লার চালালে ২ বছরের জেল, বিল পাস

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন রোববার ‘বয়লার বিল-২০২১’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিলটির ওপর দেওয়অ জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন। গত বছরের ১৪ নভেম্বর বিলটি সংসদে তোলেন শিল্পমন্ত্রী। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় […]

স্ত্রীর সঙ্গে সম্পর্ক, যুবককে এসিডে ঝলসে দিল ‘স্বামী’

শনিবার রাতে জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান। আহত রানা (৩৫) শহরের মধ্য আলীপুর এলাকার আব্দুর রবের ছেলে। তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার বলেন, জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকার আব্দুল খালেকের ছেলে রিপন তার স্ত্রীর সঙ্গে […]

আকাশে ঘুড়ি ওড়াচ্ছিল কিশোর, মৃত্যু হল ছাদ থেকে পড়ে

ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান। ১২ বছর বয়সী এই কিশোরের নাম মো. কাউসার; তার বাবা আহম্মদ ওই পাঁচতলা ভবনের নিরাপত্তা প্রহরীরর কাজ করেন, পরিবার নিয়ে সেখানেই তিনি থাকেন। আহম্মদের বরাত দিয়ে পরিদর্শক বাচ্চু জানান, সকালে ছাদে […]

প্লট দুর্নীতি: সিনহার মামলায় প্রতিবেদন দাখিলে ফের সময় পেল দুদক

ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী ১৬ জুন নতুন তারিখ রেখেছেন। রোববার এ মামলায় প্রতিবেদন দাখিলের কথা ছিল দুদকের। কিন্তু এর আগের বারের মত এদিনও তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দেননি বলে জানান আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. জুলফিকার।   দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান ২০২১ বছর ৭ অক্টোবর কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ এ মামলা দায়ের করেন। সেখানে সাবেক প্রধান বিচারপতি […]

কোন আইনে আছে টিপ পরা যাবে না? সংসদে প্রশ্ন সুবর্ণার

সংসদ সদস্য, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা রোববার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রলায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। সুবর্ণা বলেন, “বাংলাদেশের কোন সংবিধানে, কোন আইনে লেখা আছে যে একজন নারী টিপ পরতে পারবে না? এখানে হিন্দু-মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এমনকি সে বিবাহিত না বিধবা সেটা বিষয় নয়। “একটি মেয়ে টিপ পরেছে। তিনি একজন শিক্ষক। রিকশা থেকে […]

মাগুরায় বাস-ইজিবাইকের সংঘর্ষে ২ মৃত্যু

মাগুরা-মহম্মদপুর সড়কের কানুটিয়া এলাকায় রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাছুদ সর্দার জানান। মৃতরা হলেন- ইজিবাইক চালক মহম্মদপুর উপজেলার অউনাড়া গ্রামের আব্দুর সালামের ছেলে রাব্বি মিয়া (৩০) ও ইজিবাইকের যাত্রী একই উপজেলার ভাবনপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে জসিম মণ্ডল (৩০)। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাছুদ বলেন, “মাগুরা […]

ভূমিতে নিষেধাজ্ঞা রেখে মহাকাশে সহযোগিতা নয়: রাশিয়া

রাশিয়ার মাহাকাশ গবেষণা সংস্থা রসকসমস প্রধান দিমিত্রি রোগোজিন টুইট করেছেন, আইএসএস ও অন্যান্য প্রকল্পের ‘অংশীদারদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক পুনঃস্থাপন’ কেবল তখনই সম্ভব যখন ‘বেআইনি অবরোধ-নিষেধাজ্ঞা কোনো শর্ত ছাড়াই সম্পূর্ণ উঠে যাবে।’ অবরোধ-নিষেধাজ্ঞার বিপরীতে নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) এবং কানাডিয়ান স্পেস এজেন্সি (সিএসএ)-এর কাছে চিঠি লিখে আবেদন করার কথাও টুইটে উল্লেখ করেছেন রোগোজিন। প্রতিটি দেশের […]

শেরপুরে মুক্তিযোদ্ধাদের বাবা-মাকে সম্মাননা, ভাতার ঘোষণা

শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সহযোগিতায় এই সংবর্ধনা ও সম্মাননার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতবর্ষী ও শতবর্ষের কাছাকাছি চারজন বাবা ও ১১ জন মা উপস্থিত থেকে সন্মাননা গ্রহণ করেন। বাকি নয়জন স্বাস্থ্যগত কারণে চলাফেরা করতে অক্ষম হওয়ায় অনুষ্ঠানে আসতে পারেননি। তাদের পক্ষে সন্তানরা এ সন্মাননা […]

জনগণ যেন সেবাবঞ্চিত না হয়: প্রধানমন্ত্রী

রোববার সকালে শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “সংবিধানের ৭ অনুচ্ছেদে প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। কাজেই সেই জনগণকে ঘিরেই আমাদের সমস্ত কাজ। জনগণের সার্বিক উন্নয়নটাই আমাদের লক্ষ্য। “আরেকটি কথা মনে রাখতে হবে… তারা যেন কখনও সেবা থেকে বঞ্চিত না হয়। কারণ তাদের ভাগ্যের পরিবর্তনের জন্যই তো আমাদের এই স্বাধীনতা। কাজেই যখনই যে যেখানে […]