ক্যাটাগরি

হিলির ইতিহাস গড়া ইনিংসে অস্ট্রেলিয়ার সপ্তম শিরোপা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে রোববার অস্ট্রেলিয়া জিতল ৭১ রানে। সপ্তম শিরোপা জিতে রেকর্ডটা আরও সমৃদ্ধ করল তারা। অস্ট্রেলিয়ার জয়ের মূল কারিগর অ্যালিসা হিলি। এই ওপেনার খেলেন ১৩৮ বলে ১৭০ রানের ইনিংস। ছেলে-মেয়ে মিলিয়েই ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। সঙ্গে র‌্যাচেল হেইন্স ও বেথ মুনির ফিফটিতে অস্ট্রেলিয়া করে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ৩৫৬ […]

চট্টগ্রামে খুচরা ছেড়ে পুদিনা এখন কেজিতে, ধনে পাতাও দামী

ব্যবসায়ী-বিক্রেতারা বলছেন, অন্যান্য সময়ে ৫/১০ টাকার খুচরা পুদিনা পাতা বিক্রি হলেও ‘চাহিদা বেড়ে যাওয়ায়’ রোজায় বিক্রি হচ্ছে কেজিতে। শশা ও বেগুন বিক্রি হচ্ছে রোজার আগে বেড়ে যাওয়া দামেই। রোববার বন্দরনগরীর বড় সবজির বাজার রেয়াজউদ্দিন বাজারে গিয়ে দেখা যায়, পুদিনা পাতা উঠেছে প্রচুর। এ বাজারের বিক্রেতা আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বছরের অন্য সময়ে তিনি […]

পাকিস্তান: প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দিতে বললেন ইমরান

রোববার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি একথা জানান। পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বাতিল করে দেওয়ার পর ইমরান জাতির উদ্দেশে এ ভাষণ দেন বলে জানিয়েছে ডন। ডেপুটি স্পিকার পার্লামেন্টে বলেন, ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাকিস্তানের সংবিধানের ধারা ৫ এর সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানের ওই ধারায় বলা হয়েছে- রাষ্ট্রের প্রতি […]

নওগাঁয় মাছ চাষিকে কুপিয়ে হত্যা

উপজেলার দেউলা মানিকহার গ্রামে শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান। মৃত রতন সরকার (৪৬) ওই গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে। ওসি বলেন, রতন তার নিজের ও লিজ নেওয়া দুইটি পুকুরে মাছ চাষ করতেন। প্রতিদিনের মত শনিবার রাত ১১টার দিকে তিনি পুকুরে মাছ দেখাশোনা করতে যান। এরপর গভীর রাতে […]

নদীজুড়ে বিছানো কারেন্ট জাল, তাতেই জড়িয়ে শিশুর মৃত্যু

রোববার সকাল ১১টার দিকে উপজেলার আমঝুপি গ্রামের কাজলা নদীতে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি শাহ দারা খান জানান। নিহত মাহি (৭) আমঝুপি গ্রামের পশ্চিমপাড়ার মনিরুল ইসলাম মঞ্জুর মেয়ে। সে আমঝুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, সকালে স্কুল থেকে বাড়ি ফিরে মাহি তার মায়ের সঙ্গে কাজলা নদীতে […]

রাশিয়া ইউক্রেইনের পূর্ব আর দক্ষিণাঞ্চলের দখল নিতে চায়: জেলেনস্কি

শনিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, “রুশ বাহিনীর লক্ষ্য কী? তারা চায় দনবাস ও ইউক্রেইনের দক্ষিণাঞ্চল এই দুই অংশের দখল। “আর আমাদের লক্ষ্য? নিজেদেরকে, স্বাধীনতাকে, আমাদের ভূখণ্ড ও জনগণকে রক্ষা করা।” জেলেনস্কি তার বার্তায় অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোলে লড়াই করা ইউক্রেইনীয় সেনাদের প্রশংসাও করেন বলে জানিয়েছে বিবিসি। ইউক্রেইনের প্রেসিডেন্ট বলেন, মারিউপোল এবং অন্যান্য শহর ইউক্রেইনীয়দের দুর্বার […]

রোজার শুরুতেই বেগুনের সেঞ্চুরি

মুখরোচক বেগুনি বাঙালির ইফতার আয়োজনের অন্যতম অনুসঙ্গ। ফলে রোজা এলে বেগুনের কদর প্রতিবছরই বেড়ে যায়, ব্যবসায়ীরা সে সুযোগ নিতে সংযম দেখান না খুব একটা। রোববার প্রথম রোজার সকালে মালিবাগ রেলগেইট, শান্তিনগর, সেগুনবাগিচার বাজার ঘুরে দেখা গেল খুচরা বিক্রেতারা প্রতি কেজি বেগুন ১০০ টাকায় বিক্রি করছেন। দুদিন আগেও বেগুন বিক্রি হয়েছে ৬০-৭০ টাকায়। আর এক সপ্তাহ আগে […]

শেষ দিনের কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ

চতুর্থ দিন (সংক্ষিপ্ত স্কোর) দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১২১ ওভারে ৩৬৭ বাংলাদেশ প্রথম ইনিংস: ১১৫.৫ ওভারে ২৯৮ দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ৭৪ ওভারে ২০৪ বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৬ ওভারে ১১/৩ (লক্ষ্য ২৭৪)   কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ বোলারদের দারুণ লড়াইয়ের পরও লক্ষ‍্য আড়াইশ রানের নিচে রাখা যায়নি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন […]

ফরিদপুরে হাসপাতালে ডায়রিয়া রোগীদের চাপ, বেশী আক্রান্ত শিশুরা

চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। ফরিদপুর সদর হাসপাতলে ডায়রিয়া রোগীর সিট রয়েছে ১০টি। কিন্তু সেখানে গিয়ে দেখা গেছে, দ্বিগুনেরও বেশি রোগী ভর্তি রয়েছে। সেবা দিতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত। একই অবস্থা দেখা গেছে, শহরের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে। বৃহত্তর ফরিদপুরের অন্যতম শিশু চিকিৎসা কেন্দ্র ড. […]

‘সেচ না পেয়ে’ সাঁওতালের আত্মহত্যা, নলকূপ অপারেটর গ্রেপ্তার

শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চব্বিশনগর এলাকা থেকে অপারেটর সাখাওয়াত হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ইফতেখায়ের আলম জানান। গ্রেপ্তার সাখাওয়াত হোসেন উপজেলার ঈশ্বরীপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার দেওপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি। ২৩ মার্চ উপজেলার নিমঘটু গ্রামের কৃষক অভিনাথ মার্ডি ও […]