ক্যাটাগরি

ফেইসবুক, টুইটার, ইউটিউব বন্ধ শ্রীলঙ্কায়

রোববার ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংগঠন নেটব্লকস এক টুইটে বলেছে, “রিয়েল-টাইম নেটওয়ার্ক ডেটায় দেখা গেছে, শ্রীলঙ্কা দেশব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশের সুযোগ বন্ধ করে রেখেছে। “ব্যাপক বিক্ষোভের জেরে জরুরি অবস্থা ঘোষণার পর টুইটার, ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং ইনস্টাগ্রামে প্রবেশের সুযোগ সীমিত করা হয়েছে।” কলম্বোতে পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট নিহাল থালডুয়া রয়টার্সকে বলেছেন, “টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো […]

মানিকগঞ্জে কৃষি জমির মাটি বিক্রির অভিযোগে লাখ টাকা জরিমানা

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, শনিবার রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডিত তোফাজ্জল (২৫) শিবালয় উপজেলার আটঘর তেওতা হযরত আলীর ছেলে। সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফসলি জমি যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কিন্তু অভিযানের খবর পেলে জড়িতরা পালিয়ে যায় বলে […]

পেটেন্ট মেয়াদ এখন ২০ বছর, সংসদে বিল পাস

ফলে পেটেন্টধারী ব্যক্তি এখন থেকে ২০ বছরের জন্য স্বত্বের মালিক থাকবেন, ২০ বছর পর তা ‘জনগণের’ সম্পদ হয়ে যাবে। পুরনো আইনে এর মেয়াদ ছিল ১৬ বছর। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন রোববার ‘বাংলাদেশ পেটেন্ট বিল-২০২১’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিলটির ওপর দেওয়অ জনমত যাচাই, […]

টিকা নিলে রোজা ভাঙে না, উৎসাহ দিচ্ছেন লন্ডনের চিকিৎসক

স্বাস্থ্য সেবা বিভাগের স্প্রিং বুস্টার ডোজ ক্যাম্পেইনের আওতায় লন্ডনের মুসলমানদের টিকা নেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেছেন, রোজা রেখে দিনের বেলায় টিকা নিতে কোনো সমস্যা নেই। “টিকা নিতে সক্ষম হলে জীবন রক্ষাকারী কোভিড-১৯ টিকা না নেওয়ার কোনো কারণ নেই। এর ফলে রোজা ভাঙবে না।” পূর্ব লন্ডনের দ্য প্রজেক্ট সার্জারিতে কাজ করছেন ডাক্তার ফারজানা। অন্যান্য […]

সমর্থকদের রাস্তায় নামতে, দলের এমপিদের পার্লামেন্টে যেতে বললেন ইমরান

পার্লামেন্টের অতি-গুরুত্বপূর্ণ এ অধিবেশনে দলের কৌশল কী হবে তা নিয়েও মত বদলেছেন তিনি। বলেছেন, অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের সময় তিনি নিজেই উপস্থিত থাকবেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতাদের রোববারের অধিবেশনে উপস্থিত হয়ে অনাস্থা প্রস্তাবের বিপক্ষে জোরাল বক্তব্য দেওয়ারও নির্দেশনা ইমরান দিয়েছেন বলে জানিয়েছে ডন।    টেলিভিশনে সম্প্রচারিত জনসাধারণের সঙ্গে সরাসরি এক প্রশ্ন-উত্তর সেশনে ইমরান সমর্থকদের রাস্তায় […]

ঝালকাঠিতে বাস খাদে পড়ে আহত ১০

রোববার ভোরে উপজেলার বৈদারাপুর এলাকার ঝালকাঠি-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ঝালকাঠি ফায়ার স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান। প্রত্যক্ষদর্শীদের বরাতে শহিদুল বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা পাথরঘাটাগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ১০ যাত্রী আহত হন। “পরে ৯৯৯ এ এবং জেলা স্টেশনের ফোরে খবর পেয়ে […]

হাজারীবাগে বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

শনিবার রাত সাড়ে ১০টার দিকে হাজারীবাগের বছিলায় ওই সাইকেল আরোহীকে স্বাধীন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় হয় বলে হাজারীবাগ থানার ওসি মো. মোক্তারুজ্জামান জানান। নিহত সাকিব পাটোয়ারির বয়স আনুমানিক ৩৫ বছর, তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। তিনি একটি মোবাইল বিক্রির দোকানে চাকরি করতেন বলে জেনেছে পুলিশ। ওসি মোক্তারুজ্জামান বলেন, “সাকিব সাইকেল চালিয়ে […]

বিশ্বকাপ ফাইনালে হিলির রেকর্ড গড়া ১৭০

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে রোববার ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের বিপক্ষে হিলি খেলেন ১৩৮ বলে ১৭০ রানের ইনিংস। তার জীবনসঙ্গী এবং অস্ট্রেলিয়ার আরেক তারকা ক্রিকেটার মিচেল স্টার্ক গ্যালারিতে থেকে উপভোগ করেন ইতিহাস গড়া ইনিংসটি। অস্ট্রেলিয়ান ওপেনারের এই ইনিংস ছেলে-মেয়ে মিলিয়েই ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। মেয়েদের ক্রিকেটে শুধু বিশ্বকাপ নয়, ওয়ানডেতে যে কোনো টুর্নামেন্ট ফাইনালেই সেরা […]

ফরিদপুরে সড়কের দুই পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সড়কের বোয়ালমারী পৌরসভার ওয়াপদা মোড় থেকে বঙ্গবন্ধু সড়ক পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় এ উচ্ছেদ অভিযান চলে বলে সড়ক ও জনপথ বিভাগের ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল জানান। তিনি বলেন, “অভিযানে সড়কের দুইপাশে থাকা প্রায় শতাধিক দোকানপাট, বাড়ির বাউন্ডারি, জর্জ একাডেমির স্কুল মার্কেটের কয়েকটি দোকান ও বাড়িঘরের একাংশসহ […]