শ্রীলঙ্কার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাল রাজাপাকসের ক্ষমতাসীন জোটে

শ্রীলঙ্কার পত্রিকা আদাদেরনা জানিয়েছে, শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি (এসএলএফপি), শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা (এসএলপিপি), সিলোন ওয়ার্কার্স কংগ্রেসের (সিডব্লিউসি) ৪২ জন আইনপ্রণেতা মঙ্গলবার অধিবেশনে জোট থেকে বেরিয়ে গিয়ে স্বতন্ত্র সদস্য হিসেবে দায়িত্ব পালনের ঘোষণা দেন। বিক্ষোভের মধ্যে মন্ত্রীসভার সদস্যদের পদত্যাগের পর প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সর্বদলীয় সরকার গঠনের যে আহ্বান জানিয়েছে, তাও প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। তারা খোদ প্রেসিডেন্টের […]
কিশোরগঞ্জের নিম্নাঞ্চলে পানি, মূল হাওর এখনও ‘অক্ষত’

রোববার ও সোমবার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও মঙ্গলবার থেকে তা স্থিতিশীল অবস্থায় রয়েছে। সন্ধ্যার পর থেকে পানি নামতে শুরু করবে বলে আশা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছাইফুল আলম মঙ্গলবার বলেন, “আসাম ও মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ইটনা উপজেলার ধনু, বৌলাই […]
নড়াইলে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- নড়াইল জেলার সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের গোবিন্দ পোদ্দারের ছেলে মিলন পোদ্দার ও একই উপজেলার পাইকমারি গ্রামের মৃত কাজী বাবর আলীর ছেলে কাজী বদিয়ার রহমান। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এমদাদুল ইসলাম ইমদাদ জানান, এ মামলায় প্রত্যেক আসামিকে […]
‘ভালো নেই’ রাজবাড়ীর পেঁয়াজ চাষিরা

বাজারে দাম কম হওয়ায় চাষিদের লোকসান হচ্ছে বলে জানান রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম সহীদ নূর আকবর। লোকসানে পড়ে ভারত থেকে আমদানি বন্ধের দাবি জানিয়েছেন কোনো কোনো চাষি। আবার কেউ বা আগামীতে আর পিঁয়াজ আবাদ ‘করবেন না’ বলে জানান। বাজার দর ছয়শ থেকে আটশ টাকা না হয়ে এক হাজারের ওপরে থাকলে কৃষকরা লোকসানের […]
তিন মাসেও পাকিস্তানে সাধারণ নির্বাচন সম্ভব নয়: নির্বাচন কমিশন

এর কারণ হিসাবে নির্বাচন আয়োজনের নানা বাধা ও প্রক্রিয়াগত চ্যালেঞ্জের কথা জানিয়েছে তারা। কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সাধারণ নির্বাচনের প্রস্তুতির জন্য ছয় মাস সময় লাগবে। নির্বাচনী এলাকার নতুন সীমা নির্ধারণ, বিশেষ করে ২৬তম সংশোধনীর মাধ্যমে খাইবার পাখতুনখোয়ায় আসন সংখ্যা বৃদ্ধি এবং জেলা ও নির্বাচনী এলাকাভিত্তিক ভোটার তালিকাগুলো সামঞ্জস্যপূর্ণ করা […]
মার্চে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেও গোপন রাখে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনা এবং প্রেসিডেন্ট জো বাইডেনের ইউরোপ সফর থাকায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওই খবর গোপন রাখা হয়। ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে একটি বি-৫২ বিমান থেকে ‘দ্য হাইপারসনিক এয়ার-ব্রিদিং ওয়েপন কনসেপ্ট (এইচএডব্লিউসি)’ নিক্ষেপ করা হয়। লকহিড মার্টিনের তৈরি এ ক্ষেপণাস্ত্রের প্রথম সফল পরীক্ষা এটি। এর আগে […]
বৈষম্য নিরোধ বিল সংসদে: বাসা ভাড়া না দিলেও যাওয়া যাবে আদালতে

সংবিধানের ২৭, ২৮ ও ২৯ অনুচ্ছেদে অনুযায়ী সব ধরনের বৈষম্য নিরোধে এ আইনের খসড়া তৈরি করা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার ‘বৈষম্য বিরোধী বিল-২০২২’ সংসদে তোলেন। পরে সেটি ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। আইনমন্ত্রী বিলটি উত্থাপনের অনুমতি চাইলে বিএনপির […]
রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইউরোপের নতুন অবরোধ পরিকল্পনা

রয়টার্স জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধের দায়ে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার দেশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সদস্য পদ স্থগিত করতেও জাতিসংঘ সাধারণ পরিষদকে আহ্বান জানাবে। তবে রাশিয়া মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক বৈঠকে বেসামরিক নাগরিকদের হত্যায় জড়িত থাকার সব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা এ বিষয়ে […]
বরগুনায় মেয়েকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাবা
বামনা থানার ওসি বশিরুল আলম জানান, সোমবার রাত ১১টায় শিশুটির মা মামলা করার পর তাকে গ্রেপ্তার করেন তারা। ফাইল ছবি ৩১ বছর বয়সী গ্রেপ্তার ওই ব্যক্তির বাড়ি বামনা উপজেলার রামনা ইউনিয়নের গোলাঘাটা গ্রামে। তিনি পেশায় একজন শ্রমিক। মামলার বরাতে ওসি বলেন, “ওই ব্যক্তির বাড়ি বামনা উপজেলার রামনা ইউনিয়নের সরকারি আবাসন এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে […]
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া পদত্যাগ করবেন না

মঙ্গলবার গোটাবায়া তার দলের জ্যেষ্ঠ সদস্যদের এমনটি জানিয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। তবে কোনো দল যদি পার্লামেন্টে ১১৩ আসনের সমর্থন দেখিয়ে নিজেদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারে তাহলে তাদের কাছে ক্ষমতা হস্তান্তরে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন গোটাবায়া। শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা জারি হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো পার্লামেন্টের অধিবেশন আহ্ববান করা হয়েছে। ২২৫ আসনের […]