ক্যাটাগরি

ডিম্বাণু সংরক্ষণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সিঙ্গাপুর

এক প্রতিবেদনে ব্যাংকক পোস্ট জানিয়েছে, ‘সামাজিকভাবে রক্ষণশীল’ সিঙ্গাপুরে এতদিন চিকিৎসাজনিত কারণ ছাড়া নারী তার ডিম্বাণু সংরক্ষণ করতে পারতেন না। ওই নীতিমালা এবার শিথিল করতে চলেছে দেশটি। নতুন নীতিমালায় ২১ থেকে ৩৫ বছরের যে কোনো নারী চিকিৎসাজনিত কারণ ছাড়াও ‘এগ ফ্রিজিং’ সুবিধা বেছে নিতে পারবেন। আগামী বছর থেকে এ সুযোগ কার্যকর করার কথা ভাবছে দেশটির সরকার। […]

পদ্মা সেতু খুলবে বছরের শেষ নাগাদ: প্রধানমন্ত্রী

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নওগাঁ-২ আসনের শহীদুজ্জমান সরকারের প্রশ্নের উত্তরে সরকার প্রধান এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পের উভয় প্রান্তে অ্যাপ্রোচ রোড ও সার্ভিস এরিয়ার কাজ শতভাগ শেষ হয়েছে। মূল সেতুর ভৌত অগ্রগতি ৯৬ দশমিক ৫০ শতাংশ। বর্তমানে সেতুতে কার্পেটিং, ভায়াডাক্ট কাপের্টিং, ওয়াটারপ্রুফ […]

মোংলায় মাছের ঘের নিয়ে সংঘর্ষে যুবক নিহত

মঙ্গলবার সন্ধ্যায় মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের বটতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান। নিহত মোতাহার সরদার (৪২) উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের ইনছান সরদারের ছেলে। বুধবার সকালে পরিদর্শক বলেন, বকুলতলা গ্রামের একটি ঘের নিয়ে ফরিদ শেখের সঙ্গে আব্দুল্লাহ শেখের বিরোধ […]

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকালে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেডিকেল বোর্ড ম্যাডামের কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। সেজন্য বিকাল ৩টায় তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। পরীক্ষার ফলাফল দেখে বোর্ড পরবর্তী সিদ্ধান্ত জানাবে।” এক প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, “ম্যাডাম ভালো আছেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবে এসব টেস্ট করা হচ্ছে।” ৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু […]

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে ২ কিশোরের লাশ উদ্ধার

বুধবার সকালে সদর উপজেলার মিরকাদিমের কাঠপট্টি এবং নয়াগাঁও থেকে দুটি লাশ উদ্ধার করা হয় বলে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান। নিহতরা হলেন- ভোলার লালমোহন উপজেলার চরটেকিয়া গ্রামের আবুল কালামের ছেলে রিয়াম (১৭)। অপরজনের নাম আলমগীর (১৮)। তার সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। দুজনই উপজেলার রিকাবীবাজারের মাস্তান বাজারে ভাড়া থাকত। লুৎফর বলেন, সোমবার […]

তিন গোল করে ক্লপ বলছেন, ‘আরও করা উচিত ছিল’

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে মঙ্গলবার লিসবনে বেনফিকার বিপক্ষে ৩-১ গোলে জয় পায় লিভারপুল। ইব্রাহিমা কোনাতে, সাদিও মানে ও লুইস দিয়াসের গোলে তারা জিতে নেয় ম্যাচ। বেনফিকার গোলকিপার ওদেসিয়াস ভ্লাখোদিমস দারুণ কয়েকটি সেভ করে আরও গোল হজম করার হাত থেকে বাঁচান দলকে। ম্যাচ শেষে ক্লাপের প্রতিক্রিয়ায় উঠে এলো সেটিই। “আরও অনেক বেশি গোল করা উচিত […]

পিছিয়ে গেল এনু-রুপনের অর্থ পাচার মামলার রায়

বুধবার ঢাকার পঞ্চম বিশেষ জজ ইকবাল হোসেনের আদালতে এ মামলার রায় হওয়ার কথা ছিল। কিন্তু বিচারক ছুটিতে থাকায় এদিন রায় হচ্ছে না বলে জানিয়েছেন এ আদালতের পেশকার সাইফুল ইসলাম। বিশেষ পাবলিক প্রসিকিউটর শওকত আলম বলেন, এ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মনির কামাল রায়ের জন্য আগামী ২৫ এপ্রিল নতুন তারিখ ধার্য করে দিয়েছেন। এনু ও রুপন ছাড়া এ […]

অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিতিয়ে আবারও এক নম্বর হিলি

বিশ্বকাপের সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৭ বলে ১২৯ রান করেন হিলি। ফাইনালে খেলেন ১৩৮ বলে ১৭০ রানের বিধ্বংসী ইনিংস। ছেলে-মেয়ে মিলিয়েই ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ ইনিংস এটি। ছেলে-মেয়ে মিলিয়েই প্রথমবার একই বিশ্বকাপের সেমি-ফাইনাল ও ফাইনালে সেঞ্চুরি করলেন কেউ। সব মিলিয়ে মেয়েদের বিশ্বকাপের রেকর্ড ৫০৯ রান নিয়ে আসর শেষ করেন হিলি। ফাইনালের ম্যাচ সেরার সঙ্গে জিতে […]

বুচা হত্যাকাণ্ডের পর রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্র ও মিত্রদের

রাশিয়া কিইভ ও আশপাশের এলাকা থেকে সেনা প্রত্যাহারের পর বুচায় রুশ নির্মমতার চিত্র উন্মোচিত হতে থাকে, যাকে রুশ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করে এর শাস্তি দাবি করেছেন। তবে বুচায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়নি বলে দাবি করে ইউক্রেইনের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। হোয়াইট হাউজ জানিয়েছে, ওয়াশিংটনের তত্ত্বাবধানে শিল্পোন্নত সাত দেশের জোট ও ইউরোপীয় […]

বরিশালে হোটেল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

মঙ্গলবার রাতে রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল স্বাধীন পার্কের দোতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার হয় বলে কোতোয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান। যুবকের নাম রুবেল খন্দকার (৩০)। তার বাড়ি বাকেরগঞ্জ উপজেলায়। রুবেল বিভিন্ন বাজার থেকে পাইকারি দরে মাছ কিনে রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় বিক্রি করতেন। তিনি আবাসিক হোটেলেই থাকতেন। ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে […]