আগামী নির্বাচন ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ হবে: ওবায়দুল কাদের

শনিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির আযোজনে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, “পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন। তখন সরকারের কোনো ভূমিকা থাকবে না। “সরকার শুধু নিরপেক্ষ নির্বাচনে নির্বাচন […]
ফিলিপিন্সে বন্যা, ভূমিধসে ১৬৭ মৃত্যু; নিখোঁজ ১১০

দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, আরও ১১০ জন এবং ১৯ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসি জানিয়েছে, লেইতে প্রদেশের বাইবাই শহরের আশপাশের গ্রামগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে বহু পাহাড়ে ভূমিধস হয়েছে এবং নদী উপচে বন্যা দেখা দিয়েছে। পিলার নামের একটি গ্রামের প্রায় ৮০ ভাগ ঘরবাড়ি সাগরে ভেসে গেছে। দক্ষিণাঞ্চলীয় দাভাও অঞ্চল, মিনদানাও এবং মধ্যাঞ্চলীয় নেগ্রোস […]
কোভিড: নতুন ৫১ রোগীর মধ্যে ৪৭ জনই ঢাকার

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিনে দেখা যায়, ঢাকার বাইরে চট্টগ্রামে দুজন, শেরপুরে একজন এবং পটুয়াখালীতে একজন রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ ৬১টি জেলায় কোনো রোগী শনাক্ত হয়নি। আর সারাদেশে কোনো কোভিড রোগীরই মৃত্যু হয়নি গত এক দিনে। নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২৭৫। আর দিনটি মৃত্যুহীন হওয়ায় […]
যুক্তরাজ্য কিইভে ইউক্রেইনের সেনাদের `প্রশিক্ষণ দিচ্ছে’

ইউক্রেইনের দুটি ব্যাটেলিয়নের কর্মকর্তারা শুক্রবার দ্য টাইমস অব লন্ডনকে বলেছেন, গত সপ্তাহ ও তার আগের সপ্তাহে এসএএস বাহিনী তাদের প্রশিক্ষণ সেশন পরিচালনা করেছে। প্রশিক্ষকরা তাদের ট্যাংকবিধ্বংসী ব্রিটিশ ক্ষেপণাস্ত্র এনএলএডব্লিউ চালানো শিখিয়েছেন বলে জানিয়েছেন এক কমান্ডার। রুশ বাহিনী ইউক্রেইনে হামলা শুরুর পর প্রথমবার দেশটিতে ব্রিটিশ সেনাদের দায়িত্ব পালনের খবর হলেও যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তা নিশ্চিত করেনি […]
ভাসানচরের কাছে ডুবেছে কয়লাবোঝাই জাহাজ

শনিবার সকাল ১০টার দিকে নোয়াখালীর ভাসানচরের কাছে উত্তাল ঢেউয়ে জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র পরিচালক মোহাম্মদ সেলিম। ‘এমভি সজল তনয়-২’ নামের জাহাজটি ৭০০ টন কয়লা নিয়ে চট্টগ্রাম বন্দরের আউটার থেকে রওনা হয়েছিল। সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাসানচরের অদূরে ঠেঙ্গারচরের কাছে ডুবে যায় লাইটারেজটি। সাগর উত্তাল থাকায় ঢেউয়ের কারণে এটি ডুবে যায় বলে জেনেছি।” […]
মামলার ভয় দেখিয়ে টাকা আদায়: গাজীপুরে এএসআই প্রত্যাহার

এরা হলেন- গাজীপুর নগরীর বাসন থানার এএসআই শাহাদত হোসেন ও কনস্টেবল মো. মিন্টু ও মো. নোমান। তাদের শুক্রবার দুপুরে বাসন থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান জানান। জাকির বলেন, গত বৃহস্পতিবার রাতে দুই যুবককে আটক করে টাকা নেওয়ার অভিযোগ ওঠায় ওই তিন পুলিশ সদস্যকে […]
ভিডিও প্ল্যাটফর্মগুলোর ওপর নামছে চীনের খড়্গ

‘উপযুক্ত’ ও ‘আইনসম্মত’ হিসেবে বিবেচিত কনটেন্টকে সুবিধা দেওয়ার বৃহত্তর পরিকল্পনায় এই অভিযান চালানোর কথা বলেছে দেশটি। “প্রাথমিকভাবে, ‘পর্ণোগ্রাফি, কুৎসিত, অদ্ভুত, চোরাই, অশ্লীল এবং জুয়া সমর্থক’ কনটেন্ট সংশোধনে নজর দেওয়া হচ্ছে।” –এক বিবৃতিতে বলেছে ‘সাইবারস্পেইস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না’। গেল বছর প্রায় ১০০ কোটির বেশি অনলাইন অ্যাকাউন্ট এবং হাজার হাজার ওয়েবসাইট সরাতে ‘স্পেশাল অপস’ চালু করেছিল চীন। […]
২২ এপ্রিল পর্যন্ত রাশিফল

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা। জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না। মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে রোমাঞ্চ শুভ। আপনি সহায়ক ও […]
দুইদিন পর আখাউড়া স্থলবন্দর চালু

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, পহেলা বৈশাখের উপলক্ষ্যে বৃহস্পতিবার বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দুইদিন পর শনিবার থেকে আবার বন্দরের আমদানি-রপ্তানি চালু হয়েছে। তবে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুইদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানান তিনি।
সংকট সত্ত্বেও ২১ বিমান ইজারা নিতে চায় লঙ্কান এয়ারলাইন্স!

বিদেশি মুদ্রার রিজার্ভের চরম সংকটে দেউলিয়া হওয়ার অবস্থা হয়েছে ভারত মহাসাগরের ছোট্ট এ দ্বীপরাষ্ট্রটি। গত দুই বছরে তাদের রিজার্ভ ৭০ শতাংশের বেশি কমেছে, মার্চের শেষে এসে যা ১৯৩ কোটি ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রির্জার্ভের এ সংকটের কারণে দেশটিতে জ্বালানি, খাদ্য ও ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে; এক মাসেরও বেশি সময় ধরে দ্বীপদেশটির […]