ময়মনসিংহে সড়কে ইউপি সদস্যের লাশ, পরিবার বলছে হত্যা

সুরুজ আলী সূর্যির নামের ওই ইউপি সদস্যকে হত্যা করা হয়েছে বলে তার স্বজনদের অভিযোগ। তবে পুলিশ বলছে, সুরুজের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। ৪২ বছর বয়সী সুরুজ মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। উপজেলার গাবতলী বাজার প্রধান সড়কের পাশ থেকে শনিবার রাত দেড়টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। […]
মুস্তাফিজের ১ ওভারে ২৮ রান পান্তের চোখে ‘গেম চেঞ্জার’

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে ম্যাচে শনিবার দুঃসহ সেই অভিজ্ঞতা হয় মুস্তাফিজের। প্রথম তিন ওভার এ দিনও খারাপ করেননি বাংলাদেশের বাঁহাতি পেসার। পাওয়ার প্লেতে ২ ওভারে রান দেন ১৫। ষোড়শ ওভারে ফিরে দেন মাত্র ৫ রান। গড়বড় হয়ে যায় তার শেষ ওভারে। ১৭ ওভার শেষে বেঙ্গালোরের রান ছিল ৫ উইকেটে ১৩২। দিনেশ কার্তিক […]
৯৯৯ এ ফোন, খড়ের গাদা থেকে উদ্ধার নবজাতক

শার্শা থানার এসআই সুরঞ্জিত জানান, আকরাম হোসেন নামের এক ব্যক্তির কাছে খবর পেয়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরে প্রেসক্লাবের সামনে যশোর-বেনাপোল সড়ক থেকে শিশুটিকে উদ্ধার করেন তারা। তিনি বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। যেহেতু শিশুটির বয়স মাত্র একদিন, সেহেতু তাকে প্রাথমিক অবস্থায় […]
পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেইনীয় বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার

বন্দরনগরী ওডেসার কাছে ইউক্রেইনের ওই বিমানটি রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিটের হামলার মুখে পড়ে বলে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কনাশেনকভকে উদ্ধৃত করে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। মস্কোর এ দাবি সত্য কিনা, তা যাচাই করতে পারেনি বিবিসি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, তাও পরিষ্কার হওয়া যায়নি। শনিবার জেনারেল কনাশেনকভ ইউক্রেইনের সামরিক […]
গরিবের ডাক্তার হতে চান টাঙ্গাইলের সাগর

জেলার বাসাইল উপজেলার আদাজান পশ্চিমপাড়া গ্রামের আব্দুল আউয়াল মিয়ার ছেলে সাগর। বাসাইল গোবিন্দা সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ ও নলুয়া বিএফ শাহীন কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেডিকেল কলেজে ভর্তিপরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৭.৫ নম্বর পেয়ে মেধাক্রমে তার অবস্থান ১৫৮৯তম। তার ভর্তির সুযোগ হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে। […]
কুমিল্লায় সাংবাদিক হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

শনিবার রাত ২টার দিকে কুমিল্লা সদর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের গোলাবাড়ি এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেনের ভাষ্য। নিহত মো. রাজু (৩৫) জেলার আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চোরাচালানের অভিযোগে ‘বেশ কয়েকটি’ মামলা থাকার কথা জানিয়েছে র্যাব। মেজর সাকিব বলেন, […]
টিভি সূচি (রোববার, ১৭ এপ্রিল ২০২২)

আইপিএল পাঞ্জাব কিংস-সানরাইজার্স হায়দরাবাদ, বিকাল ৪টা গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংস, রাত ৮টা টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস ১, গাজী টিভি এফএ কাপ চেলসি-ক্রিস্টাল প্যালেস, রাত ৯:৩০ সনি টেন ২ প্রিমিয়ার লিগ ওয়েস্ট হ্যাম ইউনাইটেড-বার্নলি, সন্ধ্যা ৭:১৫ স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২ লা লিগা রিয়াল মাদ্রিদ-সেভিয়া, রাত ১টা টি স্পোর্টস টিভি লিগ […]
যে কারণে বাংলাদেশ বেশি বিদেশি ঋণ পাচ্ছে

একইভাবে বাংলাদেশকে ঋণদানকারী বিভিন্ন সংস্থা বা দেশের মধ্যে বিশ্ব ব্যাংক রয়েছে তালিকার শীর্ষে। উন্নয়ন কার্যক্রম বা কর্মসূচি বাস্তবায়নের অর্থায়নে ক্রমে অংশগ্রহণ বাড়ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাইকা, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) কিংবা চীনের নেতৃত্বাধীন নতুন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) মত উন্নয়ন সহযোগীদের। বন্ধুপ্রতীম দেশ হিসেবে ঋণ দিতে পিছিয়ে নেই চীন, ভারত, দক্ষিণ কোরিয়াসহ পশ্চিমা […]
বেনাপোলে জমি নিয়ে ভাইদের বিরোধ: একজন খুন

শনিবার রাতে বেনাপোল পৌরসভার কাগজপুকুর বাজারে আবুল হোসেনের লেদের দোকানের সামনে ঘটনাটি ঘটে। নিহত চাচা মগর আলী (৬৫) কাগমারি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। প্রত্যক্ষদর্শীর বরাতে পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, মগরের সঙ্গে তার ছোট ভাই আরব আলীর জমাজমি সংক্রান্ত বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। “শনিবার রাত ৯টার দিকে আরবের সাথে […]
সহায়তা চেয়ে উল্টো নির্যাতিত হওয়ার অভিযোগ: ৩ পুলিশ বরখাস্ত

শনিবার ওই ঘটনার আট দিন পর যাত্রাবাড়ী থানা পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে; তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগ। তদন্ত কমিটির দায়িত্বে থাকা পুলিশের ওয়ারি বিভাগের অতিরিক্ত উপকমিশনার কামরুল ইসলাম বলেন, “পুলিশের তিন সদস্যকে অপেশাদার আচরণের কারণে বরখাস্ত করা হয়েছে। “আর রাস্তার জমি নিয়ে ওই দুই প্রতিবেশীর বিবাদ দীর্ঘদিনের। তাদের […]