ক্যাটাগরি

ইউসিবি ও প্রাণ-আরএফএল চুক্তি

রোববার এ বিষয়ে চুক্তি হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী ব্যাংকের করপোরেট অফিসে সাপ্লাই চেইন ফিন্যান্সিং বিষয়ক এ চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী, ইউসিবি প্রাণ-আরএফএল গ্রুপের সব সাপ্লায়ার ও ডিস্ট্রিবিউটরদের ঋণ দেবে। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত […]

বাহরাইনে বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

স্থানীয় সময় শনিবার রাজধানী মানামায় গালফগেইট হোটেলে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম। বিজনেস ফোরামের সিনিয়র সহ-সভাপতি আবুল বাছেতের সভাপতিত্বে ও মিজানুর রহমানের সঞ্চালনায় গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সেলর ও দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস। বিশেষ অতিথি হিসেবে […]

এক্সবক্সের ‘ফ্রি’ গেইমে বিজ্ঞাপন পরিকল্পনা মাইক্রোসফটের?

মাইক্রোসফটের নতুন পরিকল্পনার কথা উঠে এসেছে মার্কিন প্রকাশনা ‘বিজনেস ইনসাইডার’-এর প্রতিবেদনে। বিজ্ঞাপনগুলো গেইম খেলায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বিজনেস ইনসাইডার। উদাহরণ হিসেবে বাণিজ্য প্রকাশনাটি বলেছে রেসিং গেইমের কথা। রেসের সময় ট্র্যাকের পাশের বিলবোর্ডে থাকতে পারে বিজ্ঞাপনগুলো। মাইক্রোসফট কীভাবে বিজ্ঞাপন দেখাবে, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। বিজ্ঞাপন কি অ্যাভাটারের […]

বিকাশ ও বেঙ্গল ইসলামি লাইফ সমঝোতা স্মারক সই

উভয় কোম্পানি সম্প্রতি এ বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ। সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব পে রোল বিজনেস এটিএম মাহবুব আলমসহ উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। […]

ছাত্রদলের নেতৃত্বে শ্রাবণ ও জুয়েল

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ আংশিক কমিটির ৫ সদস্যের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে এসেছেন রাশেদ ইকবাল খান। এছাড়া রাকিবুল ইসলাম রাকিব ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং আবু আফসান মোহাম্মদ ইয়াহ ইয়া সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। নতুন সভাপতি শ্রাবণ ছাত্রদলের সদ্য বিলুপ্ত […]

যুক্তরাষ্ট্রে শপিং মলে বন্দুক হামলা, আহত ১২

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার কলম্বিয়ানা সেন্টার মলে এ হামলা হয়। এতে ১০ জন গুলিবিদ্ধ হয়েছে এবং দুইজন আতঙ্কগ্রস্ত হয়ে দৌড়ে পালানো পথচারিদের পদচাপায় আহত হয়েছে। আহতদের বয়স ১৫ থেকে ৩৭ বছর। কলম্বিয়া পুলিশ প্রধান উইলিয়াম হলব্রুক বলেন, গুলির ঘটনাটি দৈব কোনও সহিংসতার ঘটনা বলে মনে হচ্ছে না; বরং আগে থেকেই একে অপরকে চেনে এমন একদল […]

এক বছরের মধ্যে কম লেনদেন ডিএসইতে

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ দশমিক ১০ পয়েন্ট কমে ৬ হাজার ৫৫৪ দশমিক ৮৭ পয়েন্ট হয়েছে। এদিন মোট ৩৯৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এ বাজারে। এর আগে এর চেয়ে কম লেনদেন হয়েছিল ২০২১ সালের ৫ এপ্রিল; সেদিন লেনদেন হয় ২৩৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। […]

অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার আশা বিসিবির, আলোচনা চলছে ইংল্যান্ডের সঙ্গে

২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত চক্রে আইসিসি ভবিষ্যৎ সফরসূচি ঠিক করা নিয়ে বোর্ডগুলোর আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। সম্প্রতি দুবাইয়ে আইসিসির সভায় একটি খসড়াও দাঁড় করানো হয়েছে। তবে এটাই চূড়ান্ত নয়, কিছু সংযোজন-বিয়োজন আরও হবে। চূড়ান্ত ভবিষ্যৎ সফরসূচি জানা যেতে পারে আগামী অক্টোবরের আইসিসি সভার পর। সেই ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। […]

রাজমিস্ত্রির ছদ্মবেশে জেএমবিকে সংগঠিত করছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সানোয়ার: এটিইউ

বিশেষায়িত এ বাহিনীর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলছেন, গত এক দশক ধরে কখনও রাজমিস্ত্রি, কখন মেষপালকের ছদ্মবেশে আত্মগোপনে থেকে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বিভিন্ন এলাকায় জেএমবিকে সংগঠিত করে আসছিলেন সানোয়ার। জেএমবির ইসাবা (সামরিক) শাখার সদস্য সানোয়ারকে (৪৪) শনিবার সন্ধ্যায় নওগাঁর পত্নীতলা উপজেলার ছোট চাঁদপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের সম্মেলন […]

সেই তরুণীকে কানাডায় যেতে দিতে হাই কোর্টের রায়

পারিবারিক এই বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে রোববার হাই কোর্টে দেওয়া রায়ে ১৯ বছরের ওই তরুণীর কানাডা যাওয়ার পক্ষে রায় দিয়েছে। জন্মসূত্রে কানাডীয় ওই তরুণীকে আইনি প্রক্রিয়া শেষে সে দেশের প্রতিনিধির হাতে হস্তান্তর করতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রুল নিষ্পত্তির পর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ থেকে এ রায় আসে। আদালত […]