ক্যাটাগরি

পুড়ে গেল সরিষাবাড়ী ইউএনও কার্যালয়ের সব নথি

রোববার ইউএনও উপমা ফারিসা সাংবাদিকদের বলেন, চারতলা ওই ভবনের তৃতীয় তলায় ইউএনওর কক্ষে আগুন লাগে। সকাল ৭টার দিকে কার্যালয়ের আনসার সদস্যরা তাকে আগুন লাগার খবর দেন। চারতলা ওই ভবনের তৃতীয় তলায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে আগুন লাগে উপমা ফারিসা বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে […]

খুব শিগগিরই আসছে গুগলের পিক্সেল ওয়াচ?

নির্ভরযোগ্য এক তথ্য ফাঁসকারীর বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার জানিয়েছে, সম্ভবত এ বছরেই নতুন স্মার্টওয়াচটি উন্মুক্ত করতে পারে গুগল। তবে নির্দিষ্ট করে কোনো দিন তারিখ উল্লেখ করেননি ওই তথ্য ফাঁসকারী। একটি অনলাইন ম্যানুয়ালের স্ক্রিনশট শেয়ার করেছেন ওই ডেটা ফাঁসকারী। এ ছাড়াও ‘পিক্সেল রোহান’ নামটি উল্লেখ করেছেন তিনি। গুগলের পিক্সেল স্মার্টওয়াচের জন্য অপেক্ষা করছেন যারা, তাদের […]

সুস্থ থাকতে চাইলে কোমরের মাপ হবে উচ্চতার অর্ধেক

তাই শরীরের মেদ কমাতে ও সুস্থ থাকতে আদর্শ ওজন যেমন ধরে রাখা দরকার তেমনি কোমরের মাপও রাখতে হবে নিয়ন্ত্রণে। তবে একজন মানুষের আদর্শ কোমরের মাপ কেমন হবে? সেটার একটা নির্দেশনা সম্প্রতি প্রকাশ করেছে ‘ইউকে ন্যাশনাল ইন্সটিটিউট ফর হেল্থ অ্যান্ড কেয়ার এক্সেলেন্স (নাইস)’। তাদের নির্দেশনা হল, একজন ব্যক্তির কোমরের আদর্শ মাপ হতে হবে তার উচ্চতার অর্ধেক। […]

রকেট হামলা: পাকিস্তানকে সতর্ক করল তালেবান

শনিবার স্থানীয় সময় ভোরের আগে আগে সীমান্ত সংশ্লিষ্ট এলাকায় এ হামলা হয়েছে বলে জানিয়েছে তারা। সাংবাদিকদের পাঠানো এক অডিও বার্তায় তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, “পাকিস্তানের দিক থেকে আফগানিস্তানের ভূখণ্ডে ছোড়া গোলা ও হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ইসলামিক আমিরাত অব আফগানিস্তান।” এ ব্যাপারে পাকিস্তানের সামরিক বাহিনীর কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আল […]

কোভিড: টানা ছয় দিন মৃত্যুহীন, নতুন রোগী শুধু ৩ জেলায়

এ নিয়ে টানা ষষ্ঠদিন কোভিডে মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। এর আগে সর্বশেষ গত ১১ এপ্রিল কোভিডে ১ জনের মৃত্যুর খবর এসেছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ হাজার হাজারের কাছাকাছি নমুনা পরীক্ষা করে ৫১ জনের কোভিড শনাক্ত হয়। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক শূন্য ৪ শতাংশ। […]

‘মজুরির টাকা না পেয়ে’ বাসের সুপারভাইজারকে হত্যা, হেলপার গ্রেপ্তার

ওই ঘটনার তদন্তে নেমে শনিবার রাতে নরসিংদীর মাধবদী থেকে নতুন হেলপার মো. ইউসুফ ভুইয়াকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান। ২৫ বছর বয়সী ইউসুফ এক সময় ‘ভবঘুরে জীবনযাপন’ করতেন। প্রতিবেশী এক ভাইয়ের মাধ্যমে ইকোনো সার্ভিসের চালকের সহকারী হিসাবে কাজ পেয়েছিলেন তিনি। তাকে জিজ্ঞাসাবাদের বরাতে রোববার সিআইডির কার্যালয়ে এক […]

শিক্ষা প্রতিষ্ঠানে ‘র‌্যাগ ডের নামে অশ্লীলতা’ বন্ধের নির্দেশ হাই কোর্টের

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়। সেইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র‌্যাগ ডে’ উদযাপনের নামে এ ধরনের ‘কুরুচিপূর্ণ ও আপত্তিকর’ কর্মকাণ্ড বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। শিক্ষাসচিব, তথ্যসচিব, সংস্কৃতি সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, […]

‘ক্রিকেট ম্যাচ হেরেছি, জীবনের সব তো হারাইনি’

শুরুর টানা ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর গল্প আগেও লিখেছে মুম্বাই। এবার অবশ‍্য পরিস্থিতি অনেক বেশি কঠিন। শেষ ৮ ম‍্যাচে তারা পেতে পারে সর্বোচ্চ ১৬ পয়েন্ট। ১০ দলের এবারের আসরে নক আউট পর্বে যেতে সর্বনিম্ন লাগতে পারে ১৬ পয়েন্ট।  তাই পা আর হড়কানোর সুযোগ নেই। নিজেদের জিততে হবে সব ম‍্যাচ, একই সঙ্গে কামনা করতে হবে পয়েন্ট […]

পটুয়াখালীর ব্যবসায়ী অপহরণ: স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৬

রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান পারভেজ, জেলা ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ, তার ভাই আক্তারুজ্জামান সুমন, মো. মিজানুর রহমান সাবু গাজী, মো. বিল্লাল ও সাব্বির হোসেন জুম্মান। […]

ঈদের সময় প্রতিদিন ঢাকা ছাড়বে ৩০ লাখ মানুষ: জরিপ

বুয়েটের দুর্ঘটনা ও গবেষণা কেন্দ্রের পরিচালক হাদিউজ্জামান বলছেন, দেশের পরিবহন ব্যবস্থায় দিনে ১৬ লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে। বাকি ১৪ লাখ মানুষকে ঈদযাত্রা করতে হবে ‘বিকল্প উপায়ে’। আর সেই বিকল্প উপায় হল- বাস, ট্রেন বা লঞ্চের ছাদ বা ট্রাকে কিংবা অন্য কোনো উপায়ে; অর্থাৎ জীবনের ঝুঁকি নিয়ে। রোববার যাত্রী কল্যাণ সমিতির এক সংবাদ সম্মেলনে জরিপের […]