টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সোমবার সকাল ১০টায় রেললাইন পার হওয়ার সময় টঙ্গীর রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) দক্ষিণে বেলতলা মসজিদের পাশে ঢাকাগামী ভাওয়াল ট্রেনের নিচে কাটা পড়েন ওই যুবক। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নূর মোহাম্মদ জানান, যুবকের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার মাথা ও বাম পায়ে গুরুতর আঘাত আছে। তিনি ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য […]
অর্থ-বাণিজ্য বিষয়ক ৩১ নারী সাংবাদিকের তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত জোহানা

৩২ বছর বয়সী জোহানা ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের ইউএস এডিটর এবং প্রযুক্তি বিষয়ক জ্যেষ্ঠ প্রতিবেদক। এর আগে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী পলিটিকোতেও কাজ করেছেন। যুক্তরষ্ট্রে অভিবাসীদের ওপর গোপন নজরদারির প্রকল্প নিয়ে জোহানা ভূঁইয়ার সাম্প্রতিক একটি অনুসন্ধানী প্রতিবেদন ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ওই প্রকল্প পর্যালোচনার দাবি তোলেন অনেক কংগ্রেসের সদস্য। এ ছাড়া ইউক্রেইন […]
চার বছর আগের ধারের টাকা নিয়ে সংঘর্ষ, আহত ১০

রোববার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়তের বরাতে ওসি বলেন, “চার বছর আগে মৈন্দ গ্রামের সুমনকে ৪০০ টাকা ধার দিয়েছিলেন একই গ্রামের মনসুর। রোববার রাতে মৈন্দ বাজারের একটি চায়ের দোকানে […]
৮ ছক্কায় সাব্বির রহমানের ঝড়ো ১২৫

ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের প্রথম দিনে বিকেএসপিতে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সোমবার দারুণ এক সেঞ্চুরি করেন সাব্বির। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৮টি করে চার ও ছক্কায় খেলেন ১১১ বলে ১২৫ রানের ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা ইনিংস এটি। লিগের আগের ৯ ইনিংসের ৮টিতেই তিনি খেলেন মিডল অর্ডারে, একটিতে করেছিলেন ওপেন। সোমবার […]
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

সোমবার সকাল সাড়ে ৯টায় জামতৈল স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ জিআরপি থানার এসআই আমিরুল ইসলাম জানান। নিহত মোহাম্মদ আবদুল হাকিম (৫৫) কামারখন্দ উপজেলার জয়েন বড়ধুল গ্রামের আকছেদ আলীর ছেলে। এসআই আমিরুল বলেন, আব্দুল হাকিম রেলপথ পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু […]
কুষ্টিয়ায় স্কুল শিক্ষিকা ও উপজেলা চেয়ারম্যান স্বামীর সম্পদের খোঁজে দুদক

শাম্মী আরা পারভিন (৩৫) নামের ওই শিক্ষক ৪ নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন; তার স্বামী আতাউর রহমান আতা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান। ভেড়ামাড়া উপজেলার ষোল দাগ এলাকা থেকে ২০১২ সালে কুষ্টিয়া শহরে এসে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন আতাউর, ধীরে ধীরে উঠে আসেন জেলা আওয়ামী লীগের ক্ষমতার কেন্দ্রে। দুদক সদরদপ্তরে আসা […]
কুষ্টিয়ায় শিক্ষিকা ও উপজেলা চেয়ারম্যান স্বামীর ‘বিপুল’ সম্পদের খোঁজ দুদকের

শাম্মী আরা পারভিন (৩৫) নামের ওই শিক্ষক ৪ নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন; তার স্বামী আতাউর রহমান আতা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান। ভেড়ামাড়া উপজেলার ষোল দাগ এলাকা থেকে ২০১২ সালে কুষ্টিয়া শহরে এসে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন আতাউর, ধীরে ধীরে উঠে আসেন জেলা আওয়ামী লীগের ক্ষমতার কেন্দ্রে। দুদক সদরদপ্তরে আসা […]
৬১ জেলা পরিষদ বিলুপ্ত, দায়িত্বে প্রধান নির্বাহীরা

এসব পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের। রোববার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত করা হয়েছে। “এ অবস্থায় জেলা পরিষদে প্রশাসক নিয়োগের আগে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক […]
মোশতাককে ‘শ্রদ্ধা’: ক্ষমা চাইলেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি

সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “গতকালের আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে আমি যদি অজ্ঞতাবশত কোনো শব্দ বা বাক্য উচ্চারণ করে থাকি, তা নিতান্তই আমার অনিচ্ছাকৃত ভুল। এজন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি। “একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে […]
স্বপ্ন পূরণের ম্যাচে রশিদ খানের ‘স্পেশাল’ ব্যাটিং

আইপিএলে রোববার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে চোটের কারণে নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে পায়নি গুজরাট টাইটান্স। তার বদলে নেতৃত্ব দেন রশিদ। ২৩ বছর ২০৯ দিন বয়সে অধিনায়কত্ব করলেন তিনি। আইপিএলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে তার চেয়ে কম বয়সে নেতৃত্বের অভিজ্ঞতা আছে কেবল স্টিভেন স্মিথের। নেতৃত্বের ম্যাচে ৪ ওভারে ২৯ রান দিয়ে তিনি উইকেট পাননি। চেন্নাই ২০ […]