ক্যাটাগরি

কোভিড-১৯: চীনের সাংহাইয়ে ৩ জনের মৃত্যু

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় মার্চের শেষ দিক থেকে এই অর্থনৈতিক কেন্দ্রটিতে লকডাউন চলছে, তারপর থেকে এই প্রথম সেখানে মহামারীতে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেল। এর আগ পর্যন্ত কোভিড সংক্রমণে সাংহাইয়ে কারও মৃত্যু হয়নি, এমনটি জানিয়ে আসছিল চীন; তবে তাদের এ দাবি ক্রমশ প্রশ্নবিদ্ধ হচ্ছিল। সাংহাইয়ে তিন রোগীর মৃত্যু ২০২০ সালের মার্চের পর থেকে পুরো চীনজুড়ে […]

বাঁধ ভেঙে পানি ঢুকেছে হোরামন্দিরা হাওরে

উপজেলার জগদল ইউনিয়নের নূরপুর গ্রামের পুবের বন্দের কাছে পানি উন্নয়ন বোর্ডের বাঁধটি রোববার রাতে ভেঙে গিয়ে পানি ঢুকতে শুরু করে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জানান, রোববার রাতে পুরাতন সুরমা নদীর পানি ৩৩ সেন্টিমিটার বেড়েছে। এই পানি দিরাই ও শাল্লা উপজেলায় গিয়ে চাপ সৃষ্টি করেছে। ফলে প্রতিটি বাঁধই ঝুঁকিতে পড়েছে। তাই […]

‘পরামর্শ নিতে’ সাংবাদিকদের সঙ্গে সংলাপ ইসির

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। ইসির এ ধাপের সংলাপে ৩৯ জন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সংলাপে উপস্থিত হয়েছেন ২৭ জন। স্বাগত বক্তব্যে সিইসি বলেন, “আপনারা বিদগ্ধ জন। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে আপনাদের পরামর্শ কাজে লাগবে। “আমরা চাই, আস্থার সংকট […]

‘পরামর্শ নিতে’ সাংবাদিকদের সঙ্গে দ্বিতীয় সংলাপে ইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। ইসির এ ধাপের সংলাপে ৩৯ জন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সংলাপে উপস্থিত হয়েছেন ২৬ জন। স্বাগত বক্তব্যে সিইসি বলেন, “আপনারা বিদগ্ধ জন। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে আপনাদের পরামর্শ কাজে লাগবে। “আমরা চাই, আস্থার […]

‘রিয়ালের হোঁচট খাওয়ার অপেক্ষায় সবাই, রিয়াল হোঁচট খায় না’

লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রোববার প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে রিয়াল। এমন বড় ম্যাচে এই ব্যবধান ঘুচিয়ে দেওয়া কঠিন। কিন্তু রিয়াল তো ভালোবাসে কঠিন কিছুই! নিজেদের ইতিহাসে যেমন তারা অসংখ্যবার করে দেখিয়েছে, ঘুরে দাঁড়ানোর নজির মেলে ধরেছে তারা সাম্প্রতিক সময়েও। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি, চেলসির বিপক্ষে ম্যাচগুলির মতো আবার তার ম্যাচে ফিরল দোর্দণ্ড প্রতাপে। প্রথমার্ধে মাঠে […]

নিখোঁজ শিশুর লাশ দেখিয়ে পালালো সৎ বাবা

সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি এলাকার ভাটপাড়া গ্রামে রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) প্রশান্ত পাল জানান। মৃত মো. বাপ্পি উপজেলার জোড়কানন ইউনিয়নের তারাপুর গ্রামের দিনমজুর রাসেল মিয়ার ছেলে। তার সৎ বাবা রুবেল হোসেন ওরফে সেলিমের বাড়ি ভাটপাড়া গ্রামে। সহকারী পুলিশ সুপার বলেন, বাপ্পি শুক্রবার বাসা থেকে […]

মিষ্টি কুমড়ার মুখরোচক ‘নবব্যঞ্জন’ 

বিকালের নাস্তা কিংবা ইফতারে বিভিন্ন পদের ভাজা খাবার ও শরবত থাকে।। তবে কখনও কি ভেবেছেন শুধু মাত্র একটা সবজি দিয়েই তৈরি করা যাবে প্রায় সব ধরনের খাবার। আর সেগুলো যেমন হবে মজাদার তেমনি স্বাস্থ্যকর। আর এই কাজটাই করেছেন রন্ধনশিল্পী আইরিন সুলতানা। তার ভাষায়, “খোসা ছাড়িয়ে কাটলে উজ্জ্বল আভা ছড়ানো রংয়ের মিষ্টি কুমড়া শুধু দেখতেই মনোরম […]

পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৪৫: আফগান কর্মকর্তা

শনিবার ভোররাতে আফগানিস্তানের কুনার ও খোস্ত প্রদেশে হামলাগুলো চালানো হয় বলে জানিয়েছেন তারা। খোস্ত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক পরিচালক শাবির আহমদ ওসমানি রোববার জানান, হামলায় শিশুসহ বেসামরিক নিহত এবং আরও ২২ জন আহত হয়েছে। এ ঘটনায় দু’দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা আরও তীব্র হয়েছে বলে ভাষ্য নিউ ইয়র্ক টাইমসের। গত বছর তালেবান আফগানিস্তানের ক্ষমতা […]

৬ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে রাজধানীর ‘বিভিন্ন এলাকায়’

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার ডেমরা সিজিএস, নন্দীপাড়া টিভিএস এবং তেজগাঁও টিভিএসের পাইপ লাইনে জরুরি মেরামত কাজ চলবে। এর ফলে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। তবে কোন কোন এলাকার বাসিন্দাদের সমস্যায় পড়তে হবে, তা স্পষ্ট করা হয়নি তিতাসের সংবাদ বিজ্ঞপ্তিতে। […]

ফেনীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

রোববার সন্ধ্যায় মহিপালের লালপোল ক্রসিং এলাকায় এবং সকালে ফুলগাজীতে এসব দুর্ঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক আবদুস সামাদ জানান, রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল ক্রসিং এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়। নিহত মোহাম্মদ রকির বয়স ২২ বছর। তিনি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের উত্তর হকদি গ্রামের খোন্দকার বাড়ির সফিউল্লাহর ছেলে। তিনি পেশায় […]