ক্যাটাগরি

শুভেচ্ছা কার্ড আঁকিয়ে ‘বিশেষ শিশু’দের প্রধানমন্ত্রীর অর্থ উপহার

ঈদুল ফিতর, ঈদুল আজহা, বাংলা ও খ্রিস্টীয় নববর্ষের মতো উৎসবগুলোতে সারাদেশ থেকে সংগৃহীত অটিস্টিক/প্রতিবন্ধী শিশুদের আঁকা বিভিন্ন ছবি নিজের আনুষ্ঠানিক শুভেচ্ছা কার্ডে ব্যবহার করে আসছেন শেখ হাসিনা। এবার ১১ ‘বিশেষ শিশুর’ আঁকা ছবি তার ঈদ শুভেচ্ছা কার্ডে স্থান পেয়েছে; আর সদ্য পেরোনো বাংলা নববর্ষের কার্ড তৈরি হয় এমন আরও ১৫ আঁকিয়ের ছবিতে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস […]

পটুয়াখালীর শিবু লাল অপহরণ: স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সোমবার সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আতিকুর রহমান পারভেজ পটুয়াখালী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পটুয়াখালীর ব্যবসায়ী শিবু লাল দাস ও তার গাড়ি চালক মিরাজকে অপহরণ করে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। একদিন পর […]

শুরুতেই সর্বনিম্ন শেয়ারদর: ১৫ ট্রেডারকে বরখাস্তের নির্দেশ

সোমবার দিনের শুরুতেই এসব হাউজের ওইসব ট্রেডার বেশ কয়েকটি বড় মূলধনি কোম্পানির শেয়ার দাম না বসিয়েই বিক্রির আদেশ দেন। এতে এসব শেয়ার দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বনিম্ন দরে বিক্রি হয়। এর নেতিবাচক প্রভাব সূচকে পড়ে বলে জানায় বিএসইসি। নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণে পরে তা ধরা পড়লে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান […]

অবসরের আবেদন ঢাবি শিক্ষক সামিয়া রহমানের

সামিয়া রহমান। ফাইল ছবি সোমবার বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সপ্তাহখানেক আগে উনি আরলি রিটায়ারমেন্টে যেতে বিভাগের চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন।” তার আবেদনটি বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালেয়ের সিন্ডিকেট এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান অধ্যাপক মনসুর। টিভি সংবাদ পাঠক হিসেবে পরিচিত সামিয়া রহমান […]

আরেকটি বিস্ফোরক সেঞ্চুরিতে গেইল-কোহলিদের সঙ্গী বাটলার

মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে ১০৩ রানের ইনিংস খেলেন বাটলার। তার ৬১ বলের ইনিংসটি সাজানো ৫ ছক্কা ও ৯ চারে। আইপিএলের চলতি আসরে এটি বাটলারের দ্বিতীয় সেঞ্চুরি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলেছিলেন ঠিক ১০০ রানের ইনিংস। প্রতিযোগিতাটির এক আসরে একাধিক সেঞ্চুরি করা ষষ্ঠ ক্রিকেটার তিনি। এক আসরে সর্বোচ্চ ৪ সেঞ্চুরির […]

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আমন্ত্রণে তার এই সরকারি সফর বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। সোমবার রাতে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন। আগামী ২৭ এপ্রিল তার ফেরার কথা। আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে ২০ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী প্রধান ওয়াশিংটন ডিসি শহরে পেন্টাগনে মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ এবং চিফ […]

পর্দার সেই সিন্দবাদ, রবিনহুড, ম্যাকগাইভার এখন

বিশ্বজুড়ে পরিচিত তিন মেগা সিরিয়ালের সিন্দবাদ, রবিনহুড ও ম্যাকগাইভারের মতো চরিত্রগুলোকে পর্দায় জীবন্ত করে তুলেছিলেন তারা। গত শতকের নব্বইয়ের দশকে সিরিয়ালগুলো বাংলাদেশ টেলিভিশনে প্রচারের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছেও তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সিন্দবাদ মধ্যপ্রাচ্যের লোককথার প্রাচীন সংকলন ‘আরব্য রজনী’ অবলম্বনে ‘দ্য অ্যাডভেঞ্চারস অব সিন্দবাদ’ নির্মাণ করেন যুক্তরাষ্ট্রের নির্মাতা এড নাহা। ৪৪ পর্বের কানাডিয়ান সিরিয়ালটি প্রচার ‍শুরু […]

শিগগির গোল পাবেন সালাহ, বিশ্বাস কোচের

সব প্রতিযোগিতা মিলিয়ে সালাহ তার সবশেষ তিন গোল করেন পেনাল্টি থেকে। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে গত ১২ মার্চ সবশেষ জালের দেখা পান তিনি। এর আগে ২৩ ফেব্রুয়ারি লিডসের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। পেনাল্টি বাদে সালাহ সবশেষ জালের দেখা পেয়েছিলেন গত ১৯ ফেব্রুয়ারি, নরিচ সিটির বিপক্ষে। সেই থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে গোলের উদ্দেশ্যে ৪১টি ‘নন […]

হেলো ইনফিনিট ব্যাটল রয়্যালের খুঁটিনাটি ফাঁস, সঙ্গে অনেক প্রশ্ন

ব্যাটল রয়্যাল মোড নিয়ে সার্টেইন অ্যাফিনিটি কাজ করছে বলে নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন প্রকাশনা ফোর্বস। হেলো ইনফিনিটের নতুন গেইম মোডটির অভ্যন্তরীণ ছদ্মনাম ‘টাটানকা’। ‘ফোর্টনাইট’, ‘অ্যাপেক্স’ বা ‘ওয়ারজোন’-এর মতো বাজারের জনপ্রিয় কিছু গেইমের সঙ্গে মেলে এমন কিছু বিষয়ের কথা উঠে এসেছে ফোর্বসের প্রতিবেদনে। ফাঁস হওয়া তথ্য-উপাত্ত বলছে, ‘অ্যাপেক্স লেজেন্ডস’-এর মতো দলের সদস্যকে গেইমে ফিরিয়ে […]

আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার নিন্দা

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিন্দা জানিয়ে বলা হয়, ইসরায়েলি বাহিনী বেসামরিক মৌলিক রীতি, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক চুক্তি লংঘন করায় উদ্বেগ জানাচ্ছে বাংলাদেশ। এই হামলা নিপীড়িত মানুষের প্রতি বিশ্বের লাখো হৃদয়ে সহানুভূতি জাগিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। শুক্রবার ফজরের নামাজের পর জেরুজালেমের ওল্ড সিটির আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইসরায়েলি […]