ক্যাটাগরি

অসুস্থ হয়ে চট্টগ্রাম কারাগারের হাজতির মৃত্যু

রোববার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কাঈসিং মারমা নামের ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি। তার বাড়ি রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা রায়খালী বাজারে।   পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৯ এপ্রিল কারাগারে ‘অসুস্থ হয়ে পড়লে’ কাঈসিংকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান। […]

নিত্যপণ্য নিয়ে খেললে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

তিনি বলেছেন, মহামারীর মধ্যে ‘সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা’ দেখা দিলেও আওয়ামী লীগ সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছে। “…যারা মানুষের এই প্রয়োজনীয় জিনিস নিয়ে কোনো রকমের খেলা খেলতে যাবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।” রোববার সকালে দেশের বিভিন্ন স্থানে ৪০টি নতুন ফায়ার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে […]

কিইভের আগে মস্কো, জাতিসংঘ মহাসচিবের সফর নিয়ে চটেছেন জেলেনস্কি

প্রথমে তিনি মস্কো যাবেন, এরপর কিইভ। এই সফর পরিকল্পনা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে, জাতিসংঘ মহাসচিবের আগে ইউক্রেইনে নেমে সেখানকার পরিস্থিতি দেখা উচিত ছিল। “যুদ্ধ ইউক্রেইনে হচ্ছে, মস্কোর রাস্তায় লাশ পড়ে নেই। যৌক্তিক হতো, প্রথমে ইউক্রেইনে যাওয়া, সেখানকার জনগণকে. দখলদারিত্বের ফলে কী হচ্ছে, তা দেখা,” শনিবার ইউক্রেইনের প্রেসিডেন্ট এমনটাই […]

বিএনপির সঙ্গে তুর্কি রাষ্ট্রদূতের বৈঠকে ‘নির্বাচন প্রসঙ্গ’

রোববার সকালে প্রায় এক ঘণ্টার বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন, মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তুরস্কের রাষ্ট্রদূত বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। উপ-রাষ্ট্রদূত কামাল বুরাক তেমিজেলও রুদ্ধদ্বার এ বৈঠকে তার সঙ্গে ছিলেন। বিএনপি নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী, আমীর […]

‘পোত্তেক মরা পরিবারোত থ্যাকি চাকরি দিব্যার চাচিলো, দ্যায় নাই’

২০১৩ সালের এই দিনে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা ঘটে। রাজধানীর অদূরে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আট তলা রানা প্লাজা ধসে নিহত হন এক হাজার ১৩৫ জন; প্রাণে বেঁচে গেলেও পঙ্গুত্ব বরণ করতে হয় আরও হাজারখানেক গার্মেন্ট শ্রমিককে। এর মধ্যে গাইবান্ধার নারীসহ ৪৯ জন শ্রমিক নিহত, ১১ জন নিখোঁজ ও শতাধিক আহত হন বলে জেলা […]

ঈদের রাস্তায় বিপদ বাড়াবে ২ আর ৩ চাকার বাহন: যাত্রী কল্যাণ সমিতি

রোববার এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “এবারের ঈদে জাতীয় মহাসড়কে এসব যানবাহন নিয়ন্ত্রণ করা না গেলে ভয়াবহ যানজটের ভোগান্তিতে পড়তে হতে পারে।” যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, গত দুই বছরে দেশের পরিবহন বহরে ১০ লাখ নতুন মোটরসাইকেল যুক্ত হয়েছে। একই সময়ে প্রায় ২০ লাখ ইজিবাইক নেমেছে রাস্তায়। সব মিলিয়ে বর্তমানে ৩৫ লাখের […]

গোপালগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে

উপজেলার কান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম ও তার সহকারী শৈলেন মধু গত তিনদিন ধরে চিকিৎসক যোশীয় মধুর জমি থেকে বালু উত্তোলন করে নিচ্ছেন বলে তিনি সাংবাদিকদের জানান। ওই উপজেলার লেবুবাড়ি গ্রামের শিশুদান মধুর ছেলে যোশীয়’র অভিযোগ, এ ঘটনায় কোটালীপাড়া থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও তিনি প্রতিকার পাননি। যোশীয় বলেন, “গত […]

বাহুমূলের দুর্গন্ধ দূর করার উপায়

বাড়ছে গরম আর সেই সঙ্গে ঘামের মাত্রা। বাড়তি ঘাম ও দূষণের কারণে দেহে দুর্গন্ধের সৃষ্টি হয়, বিশেষত বাহুমূলে। ত্বকের উপরিভাগে থাকা ব্যাক্টেরিয়া যখন ঘামে তখন তার প্রোটিণগুলো ভেঙে যায়। ফলে কিছু স্বতন্ত্র অ্যাসিড যৌগ নির্গত হয়, যা তীব্র গন্ধের সৃষ্টি করে। ডিওডোরেন্ট, বডি স্প্রে বা রোল অন ব্যবহারে দুর্গন্ধ সাময়িকভাবে কমাতে পারলেও তা দূর করতে […]

হালদায় দেড় হাজার মিটার ‘চরঘেরা’ জাল জব্দ

নদীর ছায়ারচর সংলগ্ন অংশে শনিবার রাত সোয়া ১২টা থেকে ২টা পর্যন্ত অভিযান চলিয়ে ওই জাল জব্দ করা হয় বলে নৌ পুলিশের সদরঘাট থানার ওসি এবিএম মিজানুর রহমান জানান। হালদায় প্রজনন মৌসুম ঘনিয়ে আসায় মা মাছের আনাগোনা শুরু হয়েছে, আর এই মাছ ধরতে চোরা শিকারিরা ঘেরা জাল, ফিক্সড ইঞ্জিন ও চরঘেরা জাল ব্যবহার করে বলে জানিয়েছে […]

শিরোপা জয়ের পর পিএসজির চ্যালেঞ্জ এখন এমবাপেকে ধরে রাখা

লঁসের বিপক্ষে শনিবার ১-১ গোলে ড্র করে চার ম্যাচ বাকি রেখেই লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করে পিএসজি। আগের চার ম্যাচে সাত গোল করা এমবাপে এই ম্যাচে গোল করতে পারেননি। তবে ম্যাচের পর মূল আলোচনা তাকে ঘিরেই। এই মৌসুম দিয়েই পিএসজির সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ‘ফ্রি এজেন্ট’ হিসেবে যোগ দিতে পারেন যে কোনো ক্লাবে। […]