ক্যাটাগরি

চন্দ্রিমা ও নিউ সুপার মার্কেটের জমি কার?

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় পুরনো এই দুটি বিপণি বিতান ঢাকার মিরপুর সড়কের পশ্চিমে ঢাকা কলেজের দক্ষিণ দিকের গা ঘেঁষেই গড়ে উঠেছে। সম্প্রতি ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেট এলাকার দোকান মালিক ও কর্মচারীদের সংঘর্ষের পর শিক্ষার্থীরা যে ১০টি দাবি জানিয়েছে তারই একটি এ দুই মার্কেটের জমি ঢাকা কলেজকে ফেরত দেওয়া। জায়গাটি যে এককালে ঢাকা […]

আবার ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার পথে ম্যাক্রোঁ

ফরাসি গণমাধ্যমের হিসাবমতে, ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ শতাংশ ভোট এবং তার প্রতিপক্ষ মারিন ল্য পেন পেয়েছেন ৪২ শতাংশ ভোট। ভোটের প্রকৃত ফল এবং বুথফেরত জরিপের সমন্বয়ে ম্যাক্রোঁর জয়ের এই পূর্বাভাস দিয়েছে ফরাসি গণমাধ্যম; যা একরকম নিশ্চিত বলা চলে। বিবিসি জানায়, নির্বাচনে ম্যাক্রোঁর এই জয়ে ২০ বছরের মধ্যে তিনিই হবেন ফ্রান্সে আরেক মেয়াদে নির্বাচিত হওয়া প্রথম প্রেসিডেন্ট। […]

ওটিটিতে ‘আগুন’ ধরাতে আসছেন শিল্পা শেঠি

বলিউড নির্মাতা রোহিত শেঠির নতুন ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ এ তাকে এই ভূমিকায় দেখা যাবে বলে জানিয়েছে এনডিটিভি। শিল্পা শেঠি নিজেও শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে পুলিশের পোশাকে বন্দুক হাতে দেখা গেছে তাকে। ছবির ক্যাপশনে লেখা, “প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে আগুন লাগানোর জন্য প্রস্তুত। অ্যাকশনের রাজা রোহিত শেঠির কপ ইউনিভার্সে যোগদান করতে […]

রাহুলের রেকর্ড গড়া সেঞ্চুরিতে মুম্বাইয়ের টানা অষ্টম হার

চেনা আঙিনা ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নেমেও জয়ের দেখা পেল না মুম্বাই। রোববার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে হেরে গেল ৩৬ রানে। রাহুলের রেকর্ড গড়া সেঞ্চুরির সৌজন্যে ৬ উইকেটে ১৬৮ রান তোলে লক্ষ্ণৌ। জবাব দিতে নেমে ৮ উইকেটে ১৩২ রান করে মুম্বাই। লক্ষ্ণৌকে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার নায়ক রাহুল খেলেন ৬২ বলে ৪ ছক্কা ও ১২ চারে […]

কলাবাগানের মাঠ রক্ষার আন্দোলনকারী রত্নাকে ১৩ ঘণ্টা পর ছাড়ল পুলিশ

মুচলেকা নিয়ে সোমবার প্রথম প্রহরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কলাবাগান থানার এসআই অর্জুন রায়। রাত সোয়া ১২টার দিকে সৈয়দা রত্নার মেয়ে শেউতি সাগুফতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মা এবং ভাইকে থানা থেকে ছেড়ে দিয়েছে, বাসায় নিয়ে যাচ্ছি।” রোববার বেলা ১১টার দিকে কলাবাগানের তেঁতুল তলা মাঠের সামনে থেকে রত্না ও তার […]

ইসলামী ব্যাংকের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মোঃ নাজমুল হাসান। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ সাহাবুদ্দিন, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, পরিচালক প্রফেসর মোঃ কামাল উদ্দিন, মোঃ জয়নাল […]

বিসিসি কর্মচারীকে মারধরের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

রোববার দুপুরে নগরীর ২০ নম্বর ওয়ার্ডে বৈদ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে করপোরেশনের সড়ক পরিদর্শক রাজিব হোসেনের অভিযোগ।   এ ঘটনার প্রতিবাদে এবং ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের বিচারের দাবিতে বিএম কলেজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সিটি করপোরেশনের কর্মচারীরা। পরে রাত ১১টায় প্রশাসনের আশ্বাসে তারা সড়ক ছেড়ে ফিরে যান। অন্যদিকে, বিকাল ৪টার […]

‘অপরাজেয় শক্তির’ দম্ভ করে নিজেদের গুণ গাইল উত্তর কোরিয়া

সোমবার উত্তর কোরিয়া তাদের ‘কোরিয়ান পিপলস রেভল্যুশনারি আর্মি’র ৯০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা, উত্তর কোরিয়া এদিন বড় ধরনের সামরিক প্যারেডের আয়োজন করবে। সেখানে তারা নতুন নতুন অস্ত্র প্রদর্শন করবে। যার মধ্যে পরমাণু অস্ত্রও থাকতে পারে। এ বছর বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এত কম সময়ের ব্যবধানে এতগুলো পরীক্ষা অতীতে […]

ই সিমে বাধা কাটল: বিক্রির ঘোষণা গ্রামীণফোনের

রাজস্ব বোর্ডের অনুমোদন ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সবুজ সংকেতের পর সোমবার থেকেই দেশে প্রথম অপারেটর হিসেবে ই সিম বিক্রির ঘোষণা দিয়েছে গ্রামীণফোন। এর আগে গত ৭ মার্চ গ্রাহক ও আয়ের বিচারে দেশের সবচেয়ে বড় এ অপারেটর ই সিম বিক্রির ঘোষণা দিলেও প্রক্রিয়াগত অনুমোদন না মেলায় তা আটকে যায়। মোবাইল ফোন অপারেটরগুলোর সম্প্রতি করা আবেদনের […]

ঈদযাত্রা: শিমুলিয়া-বাংলাবাজার রুটে আসছে আরও ৪ ফেরি

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান রোববার একথা জানান। ঈদ ঘনিয়ে আসায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে মুন্সীগঞ্জের শিমুলিয়ার সঙ্গে মাদারীপুরের বাংলাবাজার ও মাঝিকান্দি নৌ-রুটে। ঘাট এলাকায় ফেরি স্বল্পতা এবারের ঈদযাত্রায় যাত্রী ভোগান্তি বেড়েছে; তাই ফেরি সংখ্যা বাড়ানোর দাবি করেছে এই নৌ-পথে যাতায়াতকারী যাত্রী ও যানবাহন চালকেরা। গত বছর এ রুটে ১৮ থেকে ২১টি […]