ক্যাটাগরি

বকেয়া বেতন ও কাজে যোগদানের দাবিতে বড়পুকুরিয়া কয়লা শ্রমিকদের বিক্ষোভ

বেঁধে দেওয়া সময় অনুযায়ী দাবি না মানায় বুধবার বেলা ১২টা থেকে খনির মূল ফটকে পরিবারসহ তারা বিক্ষোভ ও অবস্থান শুরু করেন। এর আগে রোববার তারা কর্তৃপক্ষ বরাবর স্মালকলিপি দিয়ে দাবি মেনে নিতে বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, “দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে।” […]

কুড়িগ্রামে ঝড়ে গাছচাপায় গৃহবধূর মৃত্যু

উপজেলার শিবেরডাঙ্গী গ্রামের ওপর দিয়ে মঙ্গলবার মধ্যরাতে এই ঝড় বয়ে যায় বলে চররাজীবপুরের ইউএনও অমিত চক্রবর্তী জানান। নিহত সুফিয়া বেগম (৪০) ওই গ্রামের দুলাল মিয়ার স্ত্রী। স্থানীয়রা জানান, ঝড়ের সময় গাছ ভেঙে পড়ে সুফিয়া আহত হন। তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান বলে চিকিৎসক জানান। খবর পেয়ে উপজেলা প্রশাসনের […]

গাইবান্ধায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বামনকুড়ি গ্রাম থেকে বুধবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে বলে গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দীন জানান। নিহত মোজাম্মেল হক মিশু (৩০) পাশের বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। ওসি ইজার উদ্দীন জানান, মিশু প্রতিদিনের মত মঙ্গলবার দুপুরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। পরদিন সকালে […]

চলতি মূলধন ঋণ সীমা বাড়ানোর সুযোগ

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এ সীমা নির্ধারণ করা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সার্কুলার ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা এখনই কার্যকর করতে বলা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আর্ন্তজাতিক বাজারে কাঁচামালসহ বিভিন্ন উপকরণের দাম বেড়েছে। পাশাপাশি […]

চান্দিনায় লরি উল্টে ঢাকা-চট্টগ্রামের পথে জট, গরমে ভোগান্তি

বুধবার সকালে চান্দিনার দোতলা এলাকায় লরিটি উল্টে যায়; এরপর দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয় বলে জানান দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল হক। তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে এটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। এখন যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক। কোথাও যানজট […]

সুপ্রিম কোর্ট বারের ভোটের ফল ঘোষণা নিয়ে হাতাহাতি, কিল-ঘুষি

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে আইনজীবী সমিতি ভবনের তিনতলায় সম্মেলন কক্ষের সামনে দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি, পরে কিল-ঘুষির পর কক্ষের জানালার কাচ ভাঙচুর করা হয়। সমিতির সাবেক সহ সভাপতি, আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের নেতা মো. অজি উল্লাহর নেতৃত্ব একটি দল নতুন উপ-কমিটি গঠন করে ভোট পুনর্গণনার পর ফল ঘোষণার দাবিতে সম্মেলন কক্ষে ঢুকতে গেলে […]

আওয়ামী লীগ ‘সর্বগ্রাসী আগ্রাসন চালাচ্ছে’: ফখরুল

বুধবার দুপরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “আজকে এই সরকারের আগ্রসনটা সর্বগ্রাসী। এক দিকে আমার ইতিহাস বিকৃতি করছে, আরেক দিকে আমার অর্থনীতিকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়ে পরনির্ভরশীল করে ফেলছে। “অন্যদিকে আমার রাজনীতিকে পুরোপুরিভাবে একটা একদলীয় শাসনব্যবস্থার মধ্যে নিয়ে গিয়ে আমার যে মূল গণতান্ত্রিক চিন্তা-চেতনা, তার থেকে একেবারে সরিয়ে দিয়ে পুরো একনায়কতন্ত্র ফ্যাসিবাদী রাষ্ট্রের […]

টুইটার তহবিল যোগাতে গিয়ে শেয়ারে ‘ধস’ টেসলার

টুইটার অধিগ্রহনের সঙ্গে টেসলা জড়িত না থাকলেও, চুক্তির আর্থিক উৎস মাস্ক জনসম্মুখে প্রকাশ না করায়, প্রতিষ্ঠানটির শেয়ারে নজর পড়েছে বিনিয়োগকারীদের। টেসলার শেয়ার মূল্য ১২.২ শতাংশ নেমে যাওয়ায় মাস্কের শেয়ারের দাম দুই হাজার একশ কোটি ডলার কমে গেছে, যেটি টুইটার চুক্তিতে তার দেওয়া অর্থের সমান। মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘ওয়েডবুশ সিকিউরিটিজ’-এর বিশ্লেষক ড্যানিয়েল আইভস জানিয়েছেন, মাস্কের আসন্ন […]

জয়পুরহাটে ‘ছিনতাই প্রস্তুতিকালে’ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

সদর থানার ওসি আলমগীর জাহান বলেন, শহরের বাজারগলি সোনারপট্রি থেকে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রানা আহম্মেদ সদর উপজেলার গৌরীপাড়ার ওবাইদুল ইসলামের ছেলে। ওসি বলেন, রানা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইয়ের প্রস্তুতির সময় ধারালো অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। রানা হত্যা, অস্ত্র, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি […]

কিশোরী ফুটবলারকে ‘ধর্ষণ’ কাণ্ডে ধর্ষণচেষ্টার মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

তাছাড়া পুলিশ ধর্ষণ মামলার বদলে ধর্ষণচেষ্টার মামলা নথিবদ্ধ করেছে বলেও অভিযোগ করেছেন নান্দাইলের শহীদ স্মৃতি আদর্শ কলেজের এই ছাত্রী। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফকির ফয়সাল গলায় ছুরি ধরে ধর্ষণ করেন বলে কিশোরীর অভিযোগ। ‘ধর্ষণের সময়’ কলেজের পিয়ন আব্দুর রহিম বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও ফয়সাল ছুরি দেখান বলে রহিম অভিযোগ করেছেন। কিশোরী […]